/indian-express-bangla/media/media_files/2025/06/30/riverside-2025-06-30-11-16-59.jpg)
weekend getaway: সপ্তাহান্তে বেড়ানোর সেরার সেরা চয়েজ।
weekend getaway: ব্যস্ত শহুরে জীবনের ক্লান্তি কাটাতে সপ্তাহান্তে অল্প দূরেই যদি মিলেমিশে থাকে নদীর সৌন্দর্য্য, প্রাকৃতিক নীরবতা এবং বিলাসি আবহ, তাহলে রায়চক নিঃসন্দেহে কলকাতাবাসীর প্রিয় ‘উইকএন্ড ডেস্টিনেশন’। দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গার তীর ঘেঁষে অবস্থিত এই ছোট্ট শহরতলি কলকাতা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে। রাস্তা বা ফেরি, দুই পথেই সহজ যাতায়াতের জন্য দিন দু’য়ের ছুটি কাটাতে রায়চকের জনপ্রিয়তা ক্রমশই বেড়েছে।
রায়চকের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে গঙ্গার বিস্তীর্ণ পাড়। নদীর শান্ত জলরাশি, সূর্যাস্তের মনোরম দৃশ্য এবং ঘাটের বুকে অবসর হাঁটাহাঁটি, এই সব মিলিয়ে এটি এক অনন্য অভিজ্ঞতা।
এ ছাড়াও এ অঞ্চলের ঐতিহাসিক রায়চক ফোর্ট এখন বিলাসবহুল হেরিটেজ রিসর্টে রূপান্তরিত হয়েছে, যেখানে দিন কাটানো বা রাতযাপন, দু’টিই পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের। পরিবার, দম্পতি কিংবা বন্ধুরা, সব ধরনের ভ্রমণপিপাসুর জন্যই রয়েছে বিভিন্ন ধরণের রুম, সুইমিং পুল, স্পা এবং গেম জোন।
আরও পড়ুন-Weekend Getaway: আজ যান চাইলে কালই ফিরুন! কলকাতার কাছেই অসাধারণ এই প্রান্ত পর্যটকদের মন কাড়ছে
রায়চকে পৌঁছেই নজরে আসবে সবুজে ঘেরা গ্রামাঞ্চলের আবহ। স্থানীয় বাজার, নদীর ধারে ছোটখাটো খাবারের দোকান, তাজা মাছের স্বাদ বা স্থানীয় নৌভ্রমণ। সব মিলিয়ে রায়চক এমন এক জায়গা, যেখানে আধুনিকতা ও গ্রাম্য সৌরভ একসঙ্গে সহাবস্থান করে। চাইলে নৌকাযোগে ফোর্টের পাশ থেকে ফ্রেজারগঞ্জ কিংবা গঙ্গার আরও ভিতরের দিকে ছোট ট্রিপও দেওয়া যায়।
আরও পড়ুন-পাহাড়-নদীর অপরূপ মেলবন্ধন! উত্তরবঙ্গের এপ্রান্তের চিত্তাকর্ষক শোভা ভাষায় প্রকাশ কঠিন
কলকাতা থেকে দিনভর পিকনিক, অথবা এক-দু’দিনের আরাম, উভয় ক্ষেত্রেই রায়চক যথেষ্ট আদর্শ। গাড়িতে দেড় ঘণ্টার যাত্রাই পৌঁছে দেয় এই শান্ত, নিরিবিলি নদীপাড়ে। তাই ব্যস্ত শহুরে কোলাহল ছেড়ে প্রকৃতির কাছাকাছি যেতে চাইলে রায়চকই হতে পারে আপনার পরের সপ্তাহান্তের সেরা গন্তব্য।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us