/indian-express-bangla/media/media_files/2025/01/09/CBF7JvTT9ozUtGIcku8h.jpg)
News in Bengal : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata latest news: নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রাথমিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও তাঁর পরিবারের নামে থাকা প্রায় ৩.৬০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার এই সংক্রান্ত সমস্ত নথি কলকাতার সিবিআইয়ের বিশেষ আদালতে জমা দেয় ইডি।
ইডি সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তাঁর স্ত্রী ও দুই পুত্রের নামে মোট ১০টি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে একাধিক বাড়ি, ফ্ল্যাট, জমির প্লট এবং একটি বাজার। তদন্তে এই সম্পত্তিগুলি নিয়োগ দুর্নীতির মাধ্যমে অর্জিত বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে বলে দাবি তদন্তকারী সংস্থার।
প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত আর্থিক তছরুপের অভিযোগে ইতিমধ্যেই রাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তি ও সরকারি আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে ইডি ও সিবিআই। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
SIR পর্বে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে শুনানি। কোন কোন ভোটারের ক্ষেত্রে বাড়িতে গিয়ে শুনানি করতে হবে, সে বিষয়ে আগেই স্পষ্ট নির্দেশিকা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। তবে সেই নির্দেশিকা অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। একাধিক অভিযোগ কমিশনের কাছে পৌঁছনোর পর এবার কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট বিএলও (BLO) এবং বিএলও সুপারভাইজারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ৮৫ বছরের ঊর্ধ্বে বয়স্ক ভোটার, সন্তানসম্ভবা মহিলা কিংবা গুরুতর অসুস্থ কোনও ভোটারকে SIR শুনানিকেন্দ্রে আসতে বাধ্য করা যাবে না। এই সমস্ত ভোটারের ক্ষেত্রে বাড়িতে গিয়েই শুনানি নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু বাস্তবে বহু জায়গায় অসুস্থ ও বয়স্ক ভোটারদের শুনানিকেন্দ্রে আসতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতেই নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে, ভবিষ্যতে যদি এমন কোনও অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট বিএলও ও তাদের সুপারভাইজারদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। কমিশনের এই সতর্কবার্তার পর প্রশাসনিক মহলে তৎপরতা বাড়বে বলেই মনে করা হচ্ছে।
বর্ষবরণের রাতে আনন্দের মেজাজ নিমেষেই বিষাদে পরিণত হলো রায়গঞ্জের মোহনবাটি এলাকায়। বাড়ির সামনে আয়োজিত পার্টি চলাকালীন দুষ্কৃতীদের হামলায় প্রাণ হারালেন উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূলের সহ-সভাপতি নব্যেন্দু ঘোষ (৩৭)। এই ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান, আততায়ীরা সম্ভবত মৃতের পূর্ব পরিচিত। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দু’জনকে আটক করেছে।
​বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ যখন শহরজুড়ে উৎসবের আমেজ, তখনই নব্যেন্দু বাবুর ওপর হামলা চালানো হয়। পুলিশ সূত্রে খবর, অত্যন্ত কাছ থেকে তাঁকে আঘাত করা হয়েছে। রায়গঞ্জ থানার এক পদস্থ আধিকারিক জানান, "আমরা ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। ঘটনার সময় নব্যেন্দুর সঙ্গে কারা ছিলেন এবং কারা সেই সময় এলাকা দিয়ে যাতায়াত করেছেন, তার একটি তালিকা তৈরি করা হচ্ছে।"
​তদন্তকারী আধিকারিকদের মতে, সবচেয়ে বড় রহস্য লুকিয়ে রয়েছে নব্যেন্দুর সেই বন্ধুদের মধ্যে, যারা তাঁকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণার পরপরই তারা হাসপাতাল থেকে চম্পট দেয়। পুলিশ জানিয়েছে, "যাঁরা তাঁকে হাসপাতালে এনেছিলেন, তাঁদের পরিচয় এবং কেন তাঁরা পুলিশ আসার আগেই পালিয়ে গেলেন এই বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে তদন্ত চলছে।" আটক দুই ব্যক্তির বয়ানে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন- শীত হোক বা উইকেন্ড, কলকাতার কাছে 'সেরার সেরা' এই ৫ পিকনিক স্পট মিস করবেন না
​৩১ ডিসেম্বর কলকাতায় মরসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ভারতের আবহাওয়া দপ্তর (IMD)। মঙ্গলবার শহরের তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৮ ডিগ্রি কম। গতকাল ১ লা জানুয়ারি তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে কয়েক বছর পর এমন শীতের দাপটে জবুথবু বঙ্গবাসী। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নতুন বছরের প্রথম দিন থেকে পরিস্থিতিতে কিছুটা বদল আসবে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা উত্তরের শীতল বাতাসকে আটকে দিচ্ছে, যার কারণে জানুয়ারির প্রথম দিন থেকে তাপমাত্রা ২–৩ ডিগ্রি বাড়তে পারে। নতুন বছরের প্রথম দিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে।
আরও পড়ুন- নতুন বছরের শুরুতেই ঝরল রক্ত, তৃণমূলের দাপুটে নেতা খুনের নেপথ্যে কি পরিচিতরাই?
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরে কুয়াশা ঘন থাকার সম্ভাবনা রয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা ২০০ থেকে ৯৯৯ মিটারের মধ্যে কমতে পারে। তবে দিনের বেলায় আকাশ পরিষ্কার হবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, বর্ধমান এবং বীরভূমে কুয়াশা ঘন হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে পরবর্তী সাত দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে। কিছু এলাকায় দৃশ্যমানতা মাত্র ৫০ মিটারের নিচে নামতে পারে, যেখানে সবচেয়ে বেশি প্রভাব পড়বে কোচবিহারে। পাহাড়ি অঞ্চলের তাপমাত্রা ৪–৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
নতুন বছরে উত্তরবঙ্গে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের আশা নেই। তবে দার্জিলিংয়ে হালকা তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং ও আলিপুরদুয়ারের কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন- ফেব্রুয়ারি থেকে বেড়ে যাচ্ছে সিগারেটের দাম! আইটিসি-গোডফ্রে শেয়ারে চাপে
আরও পড়ুন- হিন্দুধর্মই প্রকৃত মানবতার ধর্ম, নতুন বছরের শুরুতেই সম্প্রীতি ও একতার বার্তা মোহন ভাগবতের
- Jan 02, 2026 14:53 IST
West Bengal News Live Updates: স্কুলে বিক্ষোভ
মুর্শিদাবাদের বেলডাঙা ব্লক ২-এর পূর্ব চক্রের কাঁশিপুরে অবস্থিত তারনী সুন্দরী বিদ্যাপিঠে এক সপ্তাহ স্কুল বন্ধ থাকার ঘটনায় গ্রামবাসী স্কুলের শিক্ষক এবং প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন। বিষয়টি ঘিরে স্থানীয়রা চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষকরা স্কুলে না আসার মূল কারণ এই সময় SIR-এর কার্যক্রম এবং শুনানি চলছিল। এই পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী এবং অভিভাবক সার্টিফিকেট নিতে স্কুলে এসে ফিরে গেছেন। বিষয়টি সম্পর্কে স্কুলের প্রেসিডেন্ট মুসলেউদ্দিন বিশ্বাস প্রধান শিক্ষককে ফোন করেন। তবে প্রধান শিক্ষক কোনও স্পষ্ট উত্তর দেননি।
- Jan 02, 2026 12:16 IST
WB NEWS LIVE : দিনের শুরুতেই রূপার দামে আগুন, বাড়ল ৭,৯০০ টাকার বেশি, সোনা বাড়ল ১,০০০ টাকা
Gold Silver Price Today, 2 January, 2026:গত বছর সোনা ও রূপার দামে নজিরবিহীন উত্থান লক্ষ্য করা গিয়েছিল, আর নতুন বছরেও সেই ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে।
বছরের দ্বিতীয় দিনে ফের বাড়ল সোনা ও রূপার দাম। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) শুক্রবার দিনের শুরুতেই রূপার দামে আগুন, বাড়ল ৭,৯০০ টাকার বেশি, সোনা বাড়ল ১,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত বছরে সোনার দাম প্রায় ৭৫ শতাংশ বেড়েছে, যেখানে রূপার দাম বেড়েছে প্রায় ১৮৩ শতাংশ। ১৯৭৯ সালের পর এই প্রথম সোনা ও রূপার দাম এতটা বাড়ল।
- Jan 02, 2026 11:24 IST
WB NEWS LIVE :'রাহুলের খাতা দেখে হুবহু উত্তর টুকে দিলেন অভিষেক', নজিরবিহীন কটাক্ষ অধীরের
"স্কুলজীবনে যেমন কিছু ছাত্র পড়াশোনায় ভালো ছাত্রদের নকল করত, তেমনই এখন ভাইপো লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে অনুকরণ করার চেষ্টা করছেন"। ভোটচুরি ইস্যুতে কমিশনকে অভিষেক বন্দোপাধ্যায়ের নিশানাকে এভাবেই কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি দাবি করেছেন, অভিষেক রাহুল গান্ধীকে 'নকল' করছেন।
- Jan 02, 2026 09:53 IST
WB NEWS LIVE :মোদীর হাত ধরেই বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন
বছরের প্রথম দিনেই রেলযাত্রীদের জন্য বড় সুখবর। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের নতুন রুট ঘোষণা করল ভারতীয় রেল। এই অত্যাধুনিক স্লিপার ট্রেনটি চলবে গুয়াহাটি থেকে হাওড়া পর্যন্ত। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেনটির আনুষ্ঠানিক সূচনা করবেন। নতুন বছর ২০২৬-এ আগামী ১৭ বা ১৮ জানুয়ারি।
- Jan 02, 2026 09:53 IST
WB NEWS LIVE : বাংলাদেশে ফের হিন্দু যুবককে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা
বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর হিংসার ঘটনা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। শরীয়তপুরে এবার ফের এক হিন্দু যুবককে গায়ে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টা করা হয়। এমনই খবর, প্রথম আলো সূত্রে। জানা গিয়েছে ওই যুবকের নাম খোকন দাস। প্রথমে ওই হিন্দু যুবককে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় এবং পরে তাঁর শরীরে আগুন ধরানোর চেষ্টা করা হয়। গুরুতর আহয় অবস্থায় হাসপাতালে ভর্তি সে। ২ দিন আগে ময়মনসিংহে ৪০ বছর বয়সী বজেন্দ্র বিশ্বাসকে খুন করার অভিযোগ উঠেছিল। এর আগে দীপু দাস ও অমৃত মণ্ডলকেও খুনের অভিযোগে উত্তাল হয় বাংলাদেশ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us