/indian-express-bangla/media/media_files/2025/11/05/chunar-train-accident-mirzapur-up-six-pilgrims-killed-2025-11-05-13-58-43.jpg)
বছর শেষে বড় ধাক্কা, ভাড়া বাড়ানোর পথে হাঁটল রেল
Railway Fare Hike: নতুন বছরের আগেই রেলযাত্রীদের জন্য বড় ধাক্কা। ভাড়া বাড়ানোর পথে হাঁটল ভারতীয় রেল। ২৬ ডিসেম্বর ২০২৫ থেকেই কার্যকর হবে নতুন ভাড়া ঘোষণা ভারতীয় রেলের। এই সিদ্ধান্তের ফলে জেনারেল, মেল/এক্সপ্রেস এবং সমস্ত AC শ্রেণির টিকিটের দাম বাড়বে। তবে স্বস্তির খবর, লোকাল ট্রেন (suburban services) এবং মাসিক সিজন টিকিট (MST)-এর ভাড়ায় কোনও পরিবর্তন করা হয়নি।
রেলের ঘোষণা অনুযায়ী, ভাড়া বৃদ্ধির প্রভাব মূলত দীর্ঘ দূরত্বের যাত্রীদের ওপর পড়বে। জেনারেল শ্রেণিতে ২১৫ কিলোমিটার পর্যন্ত যাত্রার ক্ষেত্রে ভাড়া অপরিবর্তিত থাকছে। কিন্তু এর বেশি দূরত্বে জেনারেল শ্রেণিতে প্রতি কিলোমিটারে ১ পয়সা এবং মেল-এক্সপ্রেস ও নন-এসি কোচসহ সমস্ত AC শ্রেণিতে প্রতি কিলোমিটারে ২ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে। উদাহরণ হিসেবে রেল জানিয়েছে, ৫০০ কিলোমিটার নন-এসি যাত্রায় যাত্রীদের অতিরিক্ত মাত্র ১০ টাকা গুনতে হবে।
এই ভাড়া বৃদ্ধির ফলে চলতি আর্থিক বছরে ভারতীয় রেলের অতিরিক্ত প্রায় ৬০০ কোটি টাকা রাজস্ব আয়ের আশা করা হচ্ছে। কর্তৃপক্ষের মতে, এই অতিরিক্ত আয় রেলের পরিচালন ও রক্ষণাবেক্ষণ খরচ সামাল দিতে বিশেষ কাজে আসবে। এর মধ্যে স্টেশন পরিকাঠামোর উন্নয়ন, কোচের রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থার জোরদারকরণ অন্তর্ভুক্ত রয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, গত এক দশকে রেল নেটওয়ার্ক ও পরিষেবার ব্যাপক সম্প্রসারণ হয়েছে। দেশের প্রত্যন্ত এলাকাতেও রেলের পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। একই সঙ্গে যাত্রী ও মাল পরিবহণের চাপ বেড়েছে। নিরাপত্তা জোরদার করতে কর্মীর সংখ্যাও বাড়ানো হয়েছে, যার ফলে ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে রেলের কর্মী খাতে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১.১৫ লক্ষ কোটি টাকা, পেনশন বাবদ খরচ প্রায় ৬০ হাজার কোটি টাকা এবং ২০২৪-২৫ আর্থিক বছরে মোট পরিচালন ব্যয় পৌঁছেছে ২.৬৩ লক্ষ কোটি টাকায়।
আরও পড়ুন- মমতার সম্পর্কে একি বললেন হুমায়ুন? দল গঠনের আগেই বিস্ফোরক মন্তব্যে উত্তাল বঙ্গ রাজনীতি
The Railway has announced a new fare structure effective from December 26, 2025, with no fare increase for journeys under 215 km in Ordinary Class. For journeys beyond 215 km, there will be a fare hike of 1 paise per km in Ordinary Class, and 2 paise per km for Mail/Express… pic.twitter.com/lD4fUQ8eeK
— ANI (@ANI) December 21, 2025
বর্ধিত খরচ সামাল দিতে ভারতীয় রেল মালবাহী পরিবহণ বাড়ানোর দিকেও বিশেষ জোর দিচ্ছে। পাশাপাশি সামান্য হলেও বাড়ানো হয়েছে যাত্রীভাড়া। রেলের দাবি, এই কৌশলের ফলে পরিষেবার দক্ষতা ও নিরাপত্তা আরও উন্নত হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মালবাহী রেল ব্যবস্থা হিসেবে আত্মপ্রকাশ করেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us