Minors arrested: পাকিস্তান থেকে আসত নির্দেশ, ISIS-এর অনলাইন মডিউলের সঙ্গে যোগ, রায়পুরে গ্রেফতার ২ নাবালক

Raipur ISIS case: ছত্তিশগড় পুলিশের এটিএস রায়পুর থেকে আইএসআইএস মডিউলের সঙ্গে যোগ থাকার অভিযোগে দুই নাবালককে গ্রেফতার করেছে। সোশ্যাল মিডিয়ায় ফেক ইনস্টাগ্রাম আইডির মাধ্যমে তরুণদের প্রভাবিত করার অভিযোগে তাদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের হয়েছে।

Raipur ISIS case: ছত্তিশগড় পুলিশের এটিএস রায়পুর থেকে আইএসআইএস মডিউলের সঙ্গে যোগ থাকার অভিযোগে দুই নাবালককে গ্রেফতার করেছে। সোশ্যাল মিডিয়ায় ফেক ইনস্টাগ্রাম আইডির মাধ্যমে তরুণদের প্রভাবিত করার অভিযোগে তাদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Raipur ISIS case,  Chhattisgarh ATS  ,minors arrested  ,UAPA charges  ,ISIS module India , Pakistan-based module,  social media radicalisation,  fake Instagram IDs,  anti-India activities  ,Vijay Sharma statement,রায়পুর আইএসআইএস মামলা  ,ছত্তিশগড় এটিএস  ,নাবালক গ্রেফতার  ,ইউএপিএ মামলা  ,আইএসআইএস মডিউল  ,পাকিস্তান ভিত্তিক নেটওয়ার্ক  ,সোশ্যাল মিডিয়া র‍্যাডিকালাইজেশন,  ফেক ইনস্টাগ্রাম আইডি  ,দেশবিরোধী কার্যকলাপ  ,বিজয় শর্মার বক্তব্য

প্রতীকী ছবি।

UAPA charges: ছত্তীসগড় পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড (ATS) একটি বড়সড় অভিযানে দুই নাবালককে গ্রেফতার করেছে। অভিযোগ, তারা ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া (ISIS)-এর অনলাইন মডিউলের সঙ্গে যুক্ত ছিল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরও কিশোরকে প্রভাবিত করার চেষ্টা করছিল। গ্রেফতার হওয়া দুই নাবালকের বিরুদ্ধে UAPA ধারায় মামলা রুজু করা হয়েছে।

Advertisment

পুলিশ সূত্রে জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালানোর সময় সাইবার পুলিশ কিছু সন্দেহজনক পোস্ট লক্ষ্য করে। ওই পোস্টগুলির সূত্র ধরে দুই কিশোরকে চিহ্নিত করা হয় এবং দীর্ঘদিন তাদের অনলাইন কার্যকলাপ নজরে রাখা হয়। পরে দেখা যায়, তাদের কর্মকাণ্ড ‘ভারতবিরোধী’ এবং আইএসআইএসের প্রচারমূলক কাজে ব্যবহৃত হচ্ছে। এরপরই ATS তাদের আটক করে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: প্রাথমিকে হাজার-হাজার শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু আজই, অনলাইনে আবেদন, কারা যোগ্য?

Advertisment

ছত্তীসগড়ের স্বরাষ্ট্র মন্ত্রী বিজয় শর্মা এই গ্রেফতারিকে “এটিএস-এর বড় সাফল্য” বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “রায়পুরের দুই নাবালক অনলাইনে আইএসআইএসের সঙ্গে যোগাযোগ রাখছিল। পাকিস্তানি মডিউলের নির্দেশে তারা সক্রিয়ভাবে কাজ করছিল।”

আরও পড়ুন- Adhir Ranjan Chowdhury: “৮০% BLO শাসকদল ঘনিষ্ঠ”, তৃণমূলকে নিশানা করে তীব্র আক্রমণ অধীরের

মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, দুই কিশোর ভুয়ো ইনস্টাগ্রাম আইডি ব্যবহার করে অন্যান্য তরুণদের প্রভাবিত করছিল এবং ISIS–এর নেটওয়ার্ক বাড়ানোর চেষ্টা করছিল। 
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “তারা পাকিস্তানি মডিউলের নির্দেশ অনুযায়ী কাজ করত এবং আরও কিশোরকে অনলাইন মাধ্যমে আকৃষ্ট করার চেষ্টা করছিল। ইনস্টাগ্রামে তাদের প্রভাব দ্রুত বাড়ছিল।”

আরও পড়ুন- Local Train Cancelled: শিয়ালদহ শাখায় ফের বাতিল একাধিক লোকাল ট্রেন, দুর্ভোগ এড়াতে বিশদে জানুন

এদিকে, ATS জানিয়েছে, গ্রেফতার হওয়া দুই নাবালকের সমস্ত অনলাইন যোগাযোগ, ডিভাইস ও ডিজিটাল কার্যকলাপ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে আরও বড় কোনও নেটওয়ার্কের হদিশ মিলতে পারে বলে আশঙ্কা।

Latest news Raipur ISIS case Chhattisgarh ATS ISIS module India minors arrested