দাউ দাউ করে জ্বলছে আগুন, কালো ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি, রাজস্থানে ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের, তোলপাড়

রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু কমপক্ষে আটজনের। রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় সোমবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে বলেই জানা গিয়েছে। এরপরই এলাকায় শোরগোল পড়ে যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Rajasthan factory blast, Bhiwadi chemical factory fire, Khushkhera industrial area explosion, Rajasthan fire news, factory explosion today, gas cylinder blast Rajasthan, fireworks factory fire, India industrial accident, রাজস্থান কারখানা বিস্ফোরণ, ভিওয়াড়ি অগ্নিকাণ্ড, খুশখেদা শিল্পাঞ্চল আগুন, রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আতশবাজি কারখানা আগুন, শিল্প দুর্ঘটনা ভারত

রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ।

রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু কমপক্ষে আটজনের। রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় সোমবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে বলেই জানা গিয়েছে। এরপরই এলাকায় শোরগোল পড়ে যায়।  

Advertisment

আরও পড়ুন-গ্রুপ বি অফিসারদের তালিকায় ৩০% গ্রুপ সি কর্মচারী! ক্ষোভে ফুঁসছে কমিশন, চূড়ান্ত তালিকায় ৬৮ লাখ নাম বাদের সম্ভাবনা  

সোমবার সকালে ভিওয়াড়ি এলাকায় একটি কারখানায় পরপর কয়েকটি বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে  দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে আটজন শ্রমিক আগুনে পুড়ে প্রাণ হারান।

Advertisment

প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল সাড়ে ৯টা নাগাদ প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর পরপর তিন থেকে চারটি বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের আওয়াজ বহু দূর পর্যন্ত শোনা যায় এবং মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, জি-১, ১১৮ নম্বর প্লটের ওই কারখানাটি কয়েক মাস ধরে বন্ধ ছিল। সেখানে প্রচুর পরিমাণে কার্ডবোর্ড ও দাহ্য রাসায়নিক মজুত ছিল, যার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। 

আরও পড়ুন-তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত মোদী, ভারত-বাংলাদেশ সোনালি অধ্যায়ের সূচনা?    

স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের সময় কারখানার ভেতরে প্রায় ২৫ জন শ্রমিক উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পর কয়েকজন শ্রমিক বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলেও অন্তত আটজন ভেতরে আটকে পড়েন এবং আগুনে ঝলসে জীবন্ত দগ্ধ হন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুনের তীব্রতা বেড়ে যায়।

পুলিশ জানিয়েছে, ওই কারখানায় রাসায়নিক পদার্থের পাশাপাশি আতশবাজি তৈরির কাজও চলত। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন-গ্রুপ বি অফিসারদের তালিকায় ৩০% গ্রুপ সি কর্মচারী! ক্ষোভে ফুঁসছে কমিশন, চূড়ান্ত তালিকায় ৬৮ লাখ নাম বাদের সম্ভাবনা  

8 Dead in Fire fire rajasthan