/indian-express-bangla/media/media_files/2025/10/17/mamata-2025-10-17-09-06-49.jpg)
TMC Rajya Sabha nominee 2026: রাজীব কুমারকে রাজ্যসভার প্রার্থী করেছে তৃণমূল।
Rajeev Kumar: পশ্চিমবঙ্গ পুলিশের অন্যতম চর্চিত এবং প্রভাবশালী মুখ, প্রাক্তন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP) রাজীব কুমার গত ৩১ জানুয়ারি, ২০২৬-এ তাঁর দীর্ঘ পুলিশি কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেছেন। ১৯৮৯ ব্যাচের এই আইপিএস আধিকারিক যেমন তাঁর তীক্ষ্ণ বুদ্ধির জন্য সমাদৃত হয়েছেন, তেমনই বারবার বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্কেও তাঁর নাম জড়িয়েছে। সেই রাজীব কুমারকেই রাজ্যসভার নির্বাচনে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহধন্য রাজীব কুমারকে নিয়েই এই বিস্তারিত প্রতিবেদন।
প্রাথমিক জীবন ও শিক্ষা
উত্তরপ্রদেশের চান্দৌসিতে জন্ম নেওয়া রাজীব কুমার ছাত্র হিসেবে ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি রুরকি বিশ্ববিদ্যালয় (বর্তমান আইআইটি রুরকি) থেকে কম্পিউটার সায়েন্সে বি.ই ডিগ্রি অর্জন করেন। তাঁর পারিবারিক প্রেক্ষাপটও ছিল অত্যন্ত সমৃদ্ধ; তিনি মোরাদাবাদের প্রখ্যাত ব্যক্তিত্ব ‘মোরাদাবাদের গান্ধী’ প্রফেসর রামশরণ (প্রাক্তন সংসদ সদস্য) এর পৌত্র এবং এসএম ডিগ্রি কলেজের অধ্যাপক আনন্দ কুমারের পুত্র।
আরও পড়ুন- West Bengal News Live:আপনার নাম তালিকায় আছে তো? আজই প্রকাশিত বঙ্গে নির্বাচনের প্রথম চূড়ান্ত তালিকা
বর্ণময় পুলিশি কেরিয়ার
১৯৮৯ সালে উত্তরপ্রদেশ ক্যাডার থেকে আইপিএস হিসেবে যোগ দিলেও, তাঁর কর্মজীবনের সিংহভাগ কেটেছে পশ্চিমবঙ্গে।তিনি বিধাননগরের পুলিশ কমিশনার এবং কলকাতা পুলিশের এসটিএফ (STF) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত তিনি কলকাতা পুলিশের কমিশনার ছিলেন। যদিও ২০১৬ নির্বাচনের সময় নির্বাচন কমিশন তাঁকে সাময়িকভাবে পদ থেকে সরিয়ে দিয়েছিল, তবে ভোটের পর ফের তিনি স্বমহিমায় পদে ফেরেন।
০২৩ সালের ডিসেম্বরে মনোজ মালব্যর অবসরের পর তিনি পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল হন। মাঝে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে কমিশন তাঁকে সরালেও, ২০২৪ সালের জুলাই মাসে তিনি পূর্ণকালীন ডিজিপি হিসেবে নিযুক্ত হন এবং ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত সেই দায়িত্ব সামলান।
তথ্যপ্রযুক্তি বিভাগে ভূমিকা
পুলিশি উর্দির বাইরেও রাজীব কুমারের প্রশাসনিক দক্ষতা দেখা গিয়েছে তথ্যপ্রযুক্তি বিভাগে। ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব (ACS) হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বিতর্ক ও সারদা মামলা
রাজীব কুমারের কেরিয়ারের সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় সারদা চিটফান্ড মামলাকে কেন্দ্র করে। সিবিআই তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। ২০১৯ সালে এই ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা কর্মসূচি ভারতীয় রাজনীতির ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায় হয়ে রয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে অকাট্য কোনো প্রমাণ মেলেনি বলেই দাবি তাঁর ঘনিষ্ঠ মহলের।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us