/indian-express-bangla/media/media_files/2025/06/18/High court-84bc0dc0.jpg)
Calcutta High Court: কলকাতা হাইকোর্ট।
রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নাম জড়ায় দত্তাবাদের সোনার ব্যবসায়ী স্বপন কামিল্যার অপহরণ ও হত্যাকাণ্ডের মামলায়। কলকাতা হাইকোর্ট এবার বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের নির্দেশ খারিজ করেছে। এর আগে বারাসত আদালত বিডিও-র আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছিল। এদিন হাইকোর্ট বারাসত আদালতের সেই নির্দেশের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশে রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণ করতে হবে। একই সঙ্গে হাইকোর্ট বারাসাত আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে।
আরও পড়ুন- Humayun Kabir: দল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল! হঠাৎ বিরাট ইউ-টার্ন হুমায়ুন কবীরের
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি থেকে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার দেহ উদ্ধার করা হয়। পুলিশ তদন্তে নেমে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। মামলায় অভিযোগ, স্বপনকে অপহরণ করে খুন করা হয় এবং সেই ঘটনার সঙ্গে প্রশান্ত বর্মনের নামও জড়িত ছিল।
প্রসঙ্গত, প্রশান্ত বর্মন আগেই বারাসাত আদালতে আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন এবং নিম্ন আদালত তার আবেদন মঞ্জুর করেছিল। কিন্তু হাইকোর্টের তত্ত্বাবধানে সেই আগাম জামিন খারিজ হওয়ায়, তিনি তিন দিনের মধ্যে আদালতে আত্মসমর্পণ করবেন।
আরও পড়ুন-Digha: বিচ ফেস্টিভ্যালের ঢাকে কাঠি, দিঘা হাউসফুল! জমাটি উৎসবে রঙিন সমুদ্র নগরী
এই আদেশের মাধ্যমে হাইকোর্ট বারাসাত আদালতের রায় এবং আগাম জামিনের যৌক্তিকতার প্রশ্ন তোলার পাশাপাশি তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us