স্বর্ণ ব্যাবসায়ী খুনে এবার বিডিও-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, বিরাট বিপাকে 'দাবাং' অফিসার

পুলিশের পক্ষে আদালতে উপস্থিত এক আইনজীবী জানান, তদন্তকারীদের সন্দেহ অভিযুক্ত বিডিও পলাতক রয়েছেন। জারি হওয়া পরোয়ানার ফলে পুলিশ এখন প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার করতে পারবে।

পুলিশের পক্ষে আদালতে উপস্থিত এক আইনজীবী জানান, তদন্তকারীদের সন্দেহ অভিযুক্ত বিডিও পলাতক রয়েছেন। জারি হওয়া পরোয়ানার ফলে পুলিশ এখন প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার করতে পারবে।

author-image
IE Bangla Web Desk
New Update
রাজগঞ্জ বিডিও, প্রশান্ত বর্মন গ্রেপ্তারি পরোয়ানা, বিধাননগর আদালত, কলকাতা হাই কোর্ট, আগাম জামিন বাতিল, স্বপন কামিল্লা খুন মামলা, নিউ টাউন খুন, West Bengal crime news, Bidhannagar ACJM, Rajganj BDO arrest, Calcutta High Court order, Bengal murder case

স্বর্ণ ব্যাবসায়ী খুনের এবার বিডিও-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিধাননগরের একটি আদালত শুক্রবার রাজগঞ্জের ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কলকাতা হাই কোর্ট নির্ধারিত সময়সীমার মধ্যে তিনি আদালতে আত্মসমর্পণ না করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Advertisment

সোমবার কলকাতা হাই কোর্ট প্রশান্ত বর্মনের আগাম জামিন বাতিল করে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, অভিযুক্তকে ৭২ ঘণ্টার মধ্যে বিধাননগরের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের (এএসিজেএম) আদালতে আত্মসমর্পণ করতে হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি আত্মসমর্পণ না করায় বিধাননগর পুলিশ আদালতের কাছে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানায়। সেই আবেদনের ভিত্তিতেই শুক্রবার এএসিজেএম গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আরও পড়ুন- পুলিশের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল করে চরম বিপাকে, পরিণতি জানলে চমকে উঠবেন

আরও পড়ুন- ছেলের জন্মদিনে দিনভর পথচারীদের পেট পুরে খাইয়ে নজির, ডালপুরি বিক্রেতার মহানুভবতাকে কুর্নিশ

পুলিশের পক্ষে আদালতে উপস্থিত এক আইনজীবী জানান, তদন্তকারীদের সন্দেহ অভিযুক্ত বিডিও পলাতক রয়েছেন। জারি হওয়া পরোয়ানার ফলে পুলিশ এখন প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার করতে পারবে।

উল্লেখ্য, স্বপন কামিল্লা নামে এক স্বর্ণব্যাবসায়ী  খুনের ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে প্রশান্ত বর্মনের। অভিযোগ, গত ২৮ অক্টোবর প্রশান্ত বর্মন ও তাঁর সহযোগীরা একটি নিলবাতি লাগানো গাড়িতে করে সল্টলেকের দত্তাবাদ এলাকা থেকে স্বপন কামিল্লাকে অপহরণ করেন। পরে তাঁকে নিউ টাউনের একটি ভবনে নিয়ে যাওয়া হয়, যেখানে শহরে এলে প্রায়ই থাকতেন ওই বিডিও। পরিবারের অভিযোগ, নিজের বাড়ি থেকে চুরি যাওয়া সোনার গয়না স্বপন কামিল্লার কাছে বিক্রি করা হয়েছে এই সন্দেহ থেকেই তাঁকে খুঁজছিলেন প্রশান্ত বর্মন।

পরদিন, অর্থাৎ ২৯ অক্টোবর নিউ টাউনের একটি পরিত্যক্ত এলাকা থেকে স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করে খুনের অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। প্রশান্ত বর্মন এই মামলার ষষ্ঠ অভিযুক্ত।

প্রথমে উত্তর ২৪ পরগনার সেশন আদালত থেকে আগাম জামিন পেয়েছিলেন প্রশান্ত বর্মন। রাজ্য সরকার সেই জামিনের বিরুদ্ধে বিধাননগরের আদালতে আবেদন জানালেও তা খারিজ হয়। এরপর বিষয়টি হাই কোর্টে নিয়ে যায় রাজ্য। সোমবার হাই কোর্ট আগাম জামিন বাতিল করে অভিযুক্তকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। তবে সেই নির্দেশ মানা না হওয়ায় শেষ পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল।

আরও পড়ুন-  '১৯৭১ সালের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি প্রয়োজন', বাংলাদেশে হিংসা কাণ্ডে এবার ইউনূসের বিরুদ্ধে 'বোমা ফাটালেন' শুভেন্দু   

আরও পড়ুন- জেমসের কনসার্টে মৌলবাদীদের তাণ্ডব, বানচাল হল অনুষ্ঠান, ক্ষোভে ফুঁসলেন তসলিমা

Prashanta Barman Rajganj BDO