SIR: ভোটার হেয়ারিংয়ে ‘রহস্য ফর্ম’! শিক্ষা দপ্তরের লোগো দেখে চমকে উঠলেন ভোটাররা

Voter list hearing: রাজপুর সোনারপুরে ভোটার তালিকা হেয়ারিংয়ে রহস্যজনক ফর্ম বিতরণ ঘিরে চাঞ্চল্য। শিক্ষা দপ্তরের লোগো ও কাটোয়া বিধানসভার নাম থাকা ফর্ম নিয়ে উঠছে একাধিক প্রশ্ন, উত্তেজনা বিডিও অফিস চত্বরে।

Voter list hearing: রাজপুর সোনারপুরে ভোটার তালিকা হেয়ারিংয়ে রহস্যজনক ফর্ম বিতরণ ঘিরে চাঞ্চল্য। শিক্ষা দপ্তরের লোগো ও কাটোয়া বিধানসভার নাম থাকা ফর্ম নিয়ে উঠছে একাধিক প্রশ্ন, উত্তেজনা বিডিও অফিস চত্বরে।

author-image
Mina Mondal
New Update
Rajpur Sonarpur,  Voter list hearing  ,Mysterious form controversy,  West Bengal election news  ,Election Commission hearing  ,BLO controversy,  South 24 Parganas news,  West Bengal government logo,  Primary Education Department form  ,BJP allegation West Bengal,  Voter verification hearing,  Electoral roll dispute,রাজপুর সোনারপুর  ,ভোটার তালিকা হেয়ারিং  ,রহস্যজনক ফর্ম বিতরণ,  দক্ষিণ ২৪ পরগনা খবর  ,নির্বাচন কমিশন হেয়ারিং,  বিএলও বিতর্ক  ,ভোটার তালিকা সংশোধন  ,প্রাইমারি শিক্ষা দপ্তরের লোগো , কাটোয়া বিধানসভার নাম  ,রাজনৈতিক চক্রান্ত অভিযোগ  ,বিজেপি অভিযোগ  ,বিডিও অফিস চাঞ্চল্য

Sonarpur news: এসআইআর শুনানিতে উত্তেজনা।

South 24 Parganas news: দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুরে ভোটার তালিকা সংক্রান্ত হেয়ারিংকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, হেয়ারিংয়ে উপস্থিত একাংশ ভোটারের হাতে এমন একটি ফর্ম তুলে দেওয়া হচ্ছে, যেখানে কাটোয়া বিধানসভার নাম এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রাইমারি স্কুল শিক্ষা দপ্তরের লোগো রয়েছে। নির্বাচন কমিশনের হেয়ারিংয়ে এই ধরনের ফর্ম কীভাবে ও কোন নির্দেশে বিতরণ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisment

ঘটনাটি ঘটেছে রাজপুর সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের ২৫২ ও ২৫৩ নম্বর বুথে। জানা গিয়েছে, ওই দুই বুথের ভোটার তালিকা হেয়ারিংয়ের জন্য মোট ১৫০ জন ভোটারকে ডাকা হয়েছিল। অভিযোগ, যেসব পরিবারের সদস্য সংখ্যা ছয় বা তার বেশি, তাঁদের হাতেই এই বিশেষ ফর্ম তুলে দেওয়া হচ্ছে। ভোটারদের দাবি, ফর্মটির চেহারা প্রাইমারি শিক্ষা দপ্তরের পোর্টালে ব্যবহৃত ফর্মের সঙ্গে মিল রয়েছে।

আরও পড়ুন- Kolkata Metro: যাত্রী স্বার্থে এবার সবচেয়ে যুগান্তকারী উদ্যোগ! নজির গড়ল কলকাতা মেট্রো

এই ঘটনা ঘিরে সোনারপুর বিডিও অফিস চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজপুর সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তাঁর অভিযোগ, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিএলওদের সঙ্গে কথা বললেও কোনও স্পষ্ট উত্তর মেলেনি। কাউন্সিলরের দাবি, এটি নির্বাচন কমিশন ও বিজেপির চক্রান্ত এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন-ভোটের আগে রাজ্য সরকারের বিরুদ্ধে 'বিস্ফোরক' অভিযোগ, অনশনে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ

অন্যদিকে, বিডিও অফিস সূত্রে জানানো হয়েছে, এই ধরনের কোনও ফর্ম বিতরণের নির্দেশ প্রশাসনের তরফে দেওয়া হয়নি। ফলে প্রশ্ন উঠছে, এই রহস্যজনক ফর্ম কোথা থেকে এল এবং কেনই বা ভোটার তালিকা হেয়ারিংয়ের সময় তা বিতরণ করা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটেনি, বরং এলাকায় চাঞ্চল্য আরও বেড়েছে।

আরও পড়ুন-West Bengal SIR: বাংলার বুকে হাড়হিম কাণ্ড! SIR শুনানি চলাকালীন ঘটে গেল মর্মান্তিক ঘটনা, তোলপাড় বাংলা

South 24 Parganas news South 24 Pgs Sonarpur news SIR Hearing Protest SIR Hearing