Ram Mandir: বাবরি মসজিদের শিলান্যাসের দিনেই মুর্শিদাবাদে আরেক রাম মন্দিরের সূচনা, বিরোধীদের তোপে মুখ্যমন্ত্রী

Ram Mandir Murshidabad: মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাসের মাঝেই বানজেটিয়ার মনীন্দ্র নগরে অনুষ্ঠিত হলো রাম মন্দিরের শিলান্যাস কর্মযজ্ঞ। অনুষ্ঠানে বিজেপি নেতা শাখারভ সরকারের তীব্র রাজনৈতিক সমালোচনা ঘিরে উত্তেজনা ছড়াল।

Ram Mandir Murshidabad: মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাসের মাঝেই বানজেটিয়ার মনীন্দ্র নগরে অনুষ্ঠিত হলো রাম মন্দিরের শিলান্যাস কর্মযজ্ঞ। অনুষ্ঠানে বিজেপি নেতা শাখারভ সরকারের তীব্র রাজনৈতিক সমালোচনা ঘিরে উত্তেজনা ছড়াল।

author-image
IE Bangla Web Desk
New Update
Ram Mandir Murshidabad,  Babri Mosque foundation,  Murshidabad religious events  ,Beladanga ceremony,  BJP leader criticism  ,Humayun Kabir Babri Mosque,  West Bengal politics  ,Shilanyas ceremony,  Hindu Muslim events,  Political controversy Murshidabad,রাম মন্দির শিলান্যাস মুর্শিদাবাদ  ,বাবরি মসজিদ শিলান্যাস , বেলডাঙা অনুষ্ঠান  ,মুর্শিদাবাদ ধর্মীয় অনুষ্ঠান,  বিজেপি নেতার সমালোচনা  ,হুমায়ুন কবীর বাবরি,  পশ্চিমবঙ্গ রাজনীতি,  শিলান্যাস বিতর্ক,  ধর্মীয় কর্মসূচি  ,বেলডাঙা বাবরি রাম মন্দির

Ram Mandir Murshidabad: রাম মন্দির তৈরির কর্মযজ্ঞ।

মুর্শিদাবাদ জেলায় শনিবার যেন দুই ভিন্ন ধর্মীয় আবহ পাশাপাশি সৃষ্টি হয়েছে। একদিকে বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের শিলান্যাস ঘিরে জমে উঠেছিল রাজনৈতিক উত্তাপ, অন্যদিকে একই দিনে বানজেটিয়ার মনীন্দ্রনগরে শুরু হল রাম মন্দির নির্মাণের কর্মযজ্ঞ। দিনভর জেলার দুটি প্রান্তে দুটি ভিন্ন অনুষ্ঠানের ফলে মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

Advertisment

শনিবার মনীন্দ্রনগরে রাম মন্দির নির্মাণের শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন বিজেপি নেতা শাখারভ সরকার। তিনি জানান, “আজ থেকেই রাম মন্দির প্রতিষ্ঠার পথচলা আনুষ্ঠানিকভাবে শুরু হল। শিলা পুজো সম্পন্ন হয়েছে, এবার আরও বৃহৎ পরিসরে ভূমি পূজোর আয়োজন করা হবে।” তাঁর বক্তব্য, ভবিষ্যতে এই মন্দিরকে কেন্দ্র করে এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে।

আরও পড়ুন- বাবরি মসজিদ নির্মাণের বাজেট ৩০০ কোটি, ৮০ কোটি একাই হুমায়ুনকে দিলেন কে? জানলে চমকে যাবেন

এই মন্দির শিলান্যাসের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন শাখারভ সরকার। তাঁর অভিযোগ, “মুর্শিদাবাদে এতদিন পর্যন্ত একটি শিল্পও গড়ে ওঠেনি। এর জবাব মুখ্যমন্ত্রী এবং জেলার কুড়িজন বিধায়ককে দিতেই হবে।” তিনি দাবি করেন, উন্নয়নের নাম মাত্র করেই বছরের পর বছর কাটিয়ে দিয়েছে সরকার।

আরও পড়ুন-Egg price hike: ডিমের দামে বিরাট লাফ! মধ্যবিত্তের পকেটে বিরাট কোপ, চিন্তা মিড-ডে মিলেও

অন্যদিকে, একইদিনে বেলডাঙায় বহু বিতর্ক ও আলোচনা শেষে বাবরি মসজিদ নির্মাণের শিলান্যাস করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। অনুষ্ঠানকে ঘিরে বেলডাঙায় কড়া পুলিশি নিরাপত্তা বজায় ছিল। বিশেষ করে ভিড় নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য উত্তেজনা রোধে প্রশাসন পুরো এলাকায় নজরদারি বাড়ায়। তবে শেষ পর্যন্ত কোনও অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন-Suvendu Adhikari: বেলডাঙায় বাবরি শিলান্যাস! হুমায়ুনের ইভেন্টে বিস্ফোরক শুভেন্দু, তোলপাড় রাজ্য রাজনীতি

দুই ধর্মীয় শিলান্যাসের এই ঘটনাকে কেন্দ্র করে জেলার জনমনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, লোকসভা ভোটের আগে এই ধরনের পদক্ষেপ রাজনৈতিক বার্তা বহন করছে। মুর্শিদাবাদে ধর্মীয় আবহের পাশাপাশি রাজনৈতিক পাল্টাপাল্টি মন্তব্যে উত্তাপ বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Ram Mandir Murshidabad politics Babri Mosque news of west bengal news in west bengal Bengali News Today