/indian-express-bangla/media/media_files/2025/11/25/ram-mandir-dhajarohan-2025-mohan-bhagwat-speech-ayodhya-2025-11-25-13-33-20.jpg)
মোদীর কৃতিত্বকে কুর্নিশ মোহন ভাগবতের
Ram Mandir Dhajarohan: "আমরা যা স্বপ্ন দেখেছিলাম তার থেকেও সুন্দরভাবে রাম মন্দির নির্মিত হয়েছে", মোদীর কৃতিত্বকে কুর্নিশ মোহন ভাগবতের।
রামমন্দিরে ঐতিহাসিক ধর্মীয় পতাকা উত্তোলনের পর দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, এই পতাকা "ভারতীয় সভ্যতার নবজাগরণের প্রতীক", পাশাপাশি ভাষণে উন্নত ভারত গড়ার লক্ষ্যে বিরাট বার্তাও দেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন- 'শতাব্দী প্রাচীন স্বপ্নের বাস্তবায়নের প্রতীক...', পতাকা উত্তোলনের পর আবেগে ভাসলেন মোদী, ভাষণে জিতে নিলেন কোটি কোটি ভারতীয় হৃদয়
এদিন মোদীর সঙ্গে অনুষ্ঠানে হাজির ছিলেন সংঘ প্রধান মোহন ভাগবত। রাম মন্দিরের শিখরে ধর্মধ্বজা উত্তোলনের মুহূর্তকে তিনি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এক অসাধারণ নিদর্শন বলে উল্লেখ করেন। ভাগবত বলেন, "তাঁর স্বপ্নের চেয়েও বেশি সুন্দর হয়েছে রাম মন্দির। এটি ভারতীয় সংস্কৃতির গৌরবময় প্রতীক এবং জাতীয় ঐক্যের বার্তা বহন করছে"। মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত সকলকে তিনি আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, যে 'রামপতাকা' একসময় শান্তি ও সুখের বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছিল, আজ আবার সেই পতাকা রামমন্দিরের শিখরে প্রতিষ্ঠিত হয়েছে। এ দৃশ্য আমরা নিজেদের চোখে দেখলাম।” ভাগবত বলেন, "আজ আমাদের সকলের জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন। অনেক মানুষ প্রচেষ্টা করেছেন, তাদের জীবন উৎসর্গ করেছেন, এবং আজ তাদের আত্মা অবশ্যই শান্তি পেয়েছে।"
আরও পড়ুন- নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়, বঙ্গোপসাগরে নতুন বিপদের ইঙ্গিত, বঙ্গে প্রভাব কতটা? এই সপ্তাহেই বাড়বে শীত?
পতাকা উত্তোলনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরএসএস প্রধান মোহন ভাগবত এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাম লালা দরবারে গিয়ে দর্শন, পূজা ও আরতিতে অংশ নেন। বক্তব্যে মোহন ভাগবত আরও বলেন, “এই দিনের জন্য অসংখ্য রামভক্ত তাঁদের জীবন উৎসর্গ করেছেন। একটি মন্দির নির্মাণে যেমন সময় লাগে, তেমনি ধৈর্য, ত্যাগ এবং বিশ্বাসও প্রয়োজন। আজ উত্তোলিত এই ধর্মধ্বজা গেরুয়া রঙের, আর এর শীর্ষে রয়েছে কোভিদার গাছ—যা রঘুকুলের প্রতীক। আজ এই ধর্মধ্বজকে শিখরে পৌঁছে দেওয়া আমাদের সকলের সংকল্পের পুনরাবৃত্তি। আমাদের লক্ষ্য এমন এক ভারত গড়া, যেখানে শান্তি ও সমৃদ্ধি সবার মধ্যে ভাগাভাগি হবে। রাম মন্দির ঠিক যেমন কিছু মানুষের স্বপ্ন ছিল, বাস্তবে তা তার চেয়েও বহু গুণ মহিমান্বিত।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us