/indian-express-bangla/media/media_files/2025/12/02/kohli-2025-12-02-13-50-56.jpg)
Kohli fan enters stadium: রাঁচির মাঠের সেই দৃশ্য।
Virat Kohli-BCCI: অবশেষে হুগলির আরামবাগের মধুরপুরের যুবক সৌভিক মুর্মুকে ছেড়ে দিল রাঁচি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সৌভিকের বিরুদ্ধে বিরাট কোহলি বা BCCI-এর পক্ষ থেকে কোনও অভিযোগ করা হয়নি। তাই সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, রবিবার রাঁচিতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের ওয়ানডে ম্যাচ ছিল। ওই ম্যাচে যখন বিরাট কোহলি সেঞ্চুরি করেন, তখন সৌভিক স্টেডিয়ামের ভিতরে থাকা কড়া পুলিশি প্রহরা ও অন্যান্য সুরক্ষা বিভাগের কর্মীদের নজর এড়িয়ে নিরাপত্তার বেড়া টপকে মাঠে ঢুকে পড়েছিলেন। সটান দৌড়ে গিয়ে কিং কোহলির পা ছুঁয়ে তাঁকে প্রণাম করেছিলেন সৌভিক।
আরও পড়ুন- SIR খসড়ায় ছিল ‘Citizenship Act’, চূড়ান্ত নির্দেশে নেই! রহস্য আরও ঘনীভূত
ওই যুবকের পিছনেই দৌড়েছিলেন সুরক্ষাকর্মীরা। তাঁকে ধরে ফেলেছিলেন সুরক্ষাকর্মীরা। পরে পুলিশ আরামবাগের যুবক সৌভিককে আটক করে। তবে সৌভিকের বিরুদ্ধে বিরাট কোহলি নিজে কিংবা বিসিসিআই-এর পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। সেই কারণেই পরবর্তী সময়ে শুধুমাত্র তাকে সতর্ক করেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাঁচি পুলিশ প্রশাসন।
আরও পড়ুন-West Bengal news live Updates: ভোটার তালিকা যাচাইয়ে আরও সতর্কতার পরামর্শ, SIR ফর্ম জমার সময় বাড়ল
এই বিষয়ে ঝাড়খণ্ডের হাতিয়া ডিএসপি প্রমোদ কুমার মিশ্র জানান, যেহেতু কোনও অভিযোগ দায়ের হয়নি, তাই সৌভিককে ছেড়ে দেওয়া হয়েছে। তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
যেহেতু তার বয়স কম এবং কোহলির খুব ভক্ত তাই সে ওটা করে ফেলেছে। তবে ওটা করা উচিত হয়নি। অন্যদিকে সৌভিকের বাবার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সৌভিকে নিতে ইতিমধ্যেই তিনি রাঁচি পৌঁছে গেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us