বিশ্বের বিরলতম প্রাণী এখন আমাদের বক্সায়! গোপন ক্যামেরায় ধরা দিল কোন রহস্যময় অতিথি?

Buxa Tiger Reserve: বক্সার জঙ্গলে ক্যামেরাবন্দি অতি বিরল এই প্রাণী। বনদপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল পূর্ণবয়স্ক এই প্রাণীর ছবি। জানুন বক্সা ব্যাঘ্র প্রকল্পের এই বিশেষ ঘটনা সম্পর্কে।

Buxa Tiger Reserve: বক্সার জঙ্গলে ক্যামেরাবন্দি অতি বিরল এই প্রাণী। বনদপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল পূর্ণবয়স্ক এই প্রাণীর ছবি। জানুন বক্সা ব্যাঘ্র প্রকল্পের এই বিশেষ ঘটনা সম্পর্কে।

author-image
IE Bangla Web Desk
New Update
বিশ্বের বিরলতম প্রাণী এখন আমাদের বক্সায়! গোপন ক্যামেরায় ধরা দিল কোন রহস্যময় অতিথি?

Clouded Leopard: ক্লাউডেড লেপার্ড বা মেঘলা চিতা।

West Bengal Wildlife: ঘন জঙ্গলের বুক চিরে রাজার মেজাজে হেঁটে চলেছে এক পূর্ণবয়স্ক বাঘ। একঝলক দেখলে সাধারণ চিতাবাঘ মনে হলেও, তার গায়ের নকশা কিন্তু সম্পূর্ণ আলাদা। অবশেষে বক্সা ব্যাঘ্র প্রকল্পের (Buxa Tiger Reserve) জঙ্গলে দেখা মিলল বিশ্বের অন্যতম বিরল প্রজাতির প্রাণী ‘ক্লাউডেড লেপার্ড’ (Clouded Leopard) বা মেঘলা চিতার। বনদপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে সেই পূর্ণবয়স্ক বাঘের ছবি। খোদ বাংলার জঙ্গলে এই অতি বিরল প্রাণীর দর্শনে স্বভাবতই উচ্ছ্বসিত বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্মী থেকে শুরু করে আধিকারিকরা।

Advertisment

বনদপ্তর সূত্রে খবর, জঙ্গলের যে নির্দিষ্ট এলাকায় ওই মেঘলা চিতার দেখা মিলেছে, সেখানে এই ধরনের প্রাণীর উপস্থিতি একপ্রকার অপ্রত্যাশিত। সাধারণ চিতা বাঘের সঙ্গে এদের মূল পার্থক্য হলো গায়ের চামড়ার নকশায়। এদের শরীরে মেঘের মতো বড় বড় ছোপ বা দাগ থাকার কারণেই এদের নাম দেওয়া হয়েছে ‘মেঘলা চিতা’ বা ইংরেজিতে ‘ক্লাউডেড লেপার্ড’।

আরও পড়ুন- 'রাজ্যে নো গভর্নমেন্ট পরিস্থিতি' আনন্দপুরে অগ্নিকান্ডের ঘটনাকে 'ম্যান মেড' বলে কটাক্ষ শুভেন্দুর

বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর হরিকৃষ্ণন পিজে এই প্রসঙ্গে বলেন, ‘‘ক্লাউডেড লেপার্ড অত্যন্ত লাজুক এবং বিরল প্রজাতির একটি প্রাণী। সাধারণত দিনের বেলা এদের খুব একটা দেখা যায় না। বক্সার জঙ্গলে এই প্রজাতির লেপার্ডের উপস্থিতি নিশ্চিত হওয়া আমাদের কাছে অত্যন্ত আনন্দের। এদের সুরক্ষিত রাখাই এখন বনদপ্তরের প্রধান লক্ষ্য।’’

আরও পড়ুন-'মৃত্যু নিয়ে নোংরা, সস্তার রাজনীতি', মমতার মন্তব্যের পাল্টা ফড়নবিশ, আজই অজিত পাওয়ারের শেষকৃত্য

বিশেষজ্ঞদের মতে, বক্সার জঙ্গলে মেঘলা চিতার এই উপস্থিতি প্রমাণ করে যে সেখানকার বাস্তুতন্ত্র বা ইকো-সিস্টেম বন্যপ্রাণীদের জন্য যথেষ্ট অনুকূল। বনদপ্তরের আধিকারিকরা এখন এই বিরল প্রাণীর গতিবিধির ওপর বিশেষ নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।

Buxa Tiger Reserve Clouded Leopard West Bengal Wildlife