/indian-express-bangla/media/media_files/2025/03/03/9eqFEJybBnZUWCryJEwq.jpg)
'জেহাদিদের দখলে বাংলাদেশ', ইউনূসের বিরুদ্ধে 'বোমা' ফাটালেন তসলিমা নাসরিন
বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ সামনে এল। চট্টগ্রামে এক হিন্দু পরিবারের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এই অগ্নিসংযোগে বাড়ির সমস্ত আসবাব ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পরিবারের পোষ্যের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলের কাছে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে একটি হুমকিমূলক ব্যানার উদ্ধার হয়েছে, যাকে ঘিরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন, লেখিকা তসলিমা নাসরিন।
এক্স হ্যান্ডেলে এক পোস্টে লেখিকা লিখেছেন, "চট্টগ্রামে বর্বর মুসলমানরা হিন্দুদের বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। একের পর এক বাড়ি ভস্মীভূত হয়ে যায়। কোনওরকমে প্রাণ বাঁচিয়ে হিন্দু পরিবারগুলি বাড়ি ছেড়ে পালাতে সক্ষম হন। কিন্তু কোন আশায় তাঁরা আবারও সেদেশে নিজেদের ঘরবাড়ি গড়ে তুলবেন? ইউনূস কি হিন্দুবিদ্বেষী এই বর্বর মুসলমানদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেবেন? তিনি কি ক্ষতিগ্রস্ত হিন্দুদের ক্ষতিপূরণ দেবেন? নাকি এই খবরও তিনি উপেক্ষা করবেন? তিনি কি হিন্দুদের পুড়ে মরতে দেখবেন"?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চট্টগ্রামের বাসিন্দা বাবু শুকুশীলের বাড়িতে এই মর্মান্তিক অগ্নি সংযোগের ঘটনা ঘটে। আগুন লাগিয়ে দেওয়ার পর পরিবারের সদস্যরা কোনওক্রমে বেড়া টপকে পালিয়ে প্রাণ বাঁচাতে সক্ষম হন। তবে ঘরের ভিতরে থাকা যাবতীয় সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনাটি পরিকল্পিত ভাবেই ঘটানো হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া হাতে লেখা ব্যানার। যাতে হিন্দু সম্প্রদায়কে সরাসরি হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি গুরুতর পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করা হয়েছে। তাতে আরও বলা হয়েছে, নির্দেশ অমান্য করলে বাড়িঘর, সম্পত্তি ও ব্যবসা কোনওটাই রেহাই পাবে না এবং কাউকে রক্ষা করা যাবে না। এটিকে ‘চূড়ান্ত সতর্কবার্তা’ বলেও উল্লেখ করা হয়েছে।
ময়মনসিংহ জেলায় দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার মাত্র কয়েকদিনের মধ্যে এই ঘটনা আবারও বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করল। অভিযোগ, ধর্ম অবমাননার অভিযোগে উত্তেজিত জনতা দীপুকে মারধর করে। জ্বালিয়ে দেওয়া হয় তার দেহ। দীপু দাস ছিলেন এক পোশাক কারখানার কর্মী। জানা যায়, ১৬ ডিসেম্বর রাতে তাঁকে কারখানা থেকে বের করে পিটিয়ে মারা হয়। তার পর তাঁর দেহ ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।
দীপু দাসের হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবাদের আঁচে উত্তাল হয়ে উঠেছে ভারতও। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শিত হয়। চলতি বছরের শুরুতে বাংলাদেশে হওয়া ব্যাপক আন্দোলনের পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার ঘটনার পর থেকেই ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই সাম্প্রতিক ঘটনাগুলি সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।
আরও পড়ুন- ওসমান হাদি খুনে এবার ইউনূসের বিরুদ্ধেই অভিযোগের আঙ্গুল ভাই ওমরের, তুলকালাম বাংলাদেশে
আরও পড়ুন- হিন্দু যুবক পুড়িয়ে মারার ঘটনায় ঘরে বাইরে প্রবল চাপে ইউনূস, ড্যামেজ কন্ট্রোলে এবার বড় পদক্ষেপ
'যদি সত্যিই ধর্মনিরপেক্ষ হতেন', প্রার্থীপদ বাতিল হতেই হুমায়ুনকে তুলধোনা নিশার
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us