Red Fort blast : লাল কেল্লা বিস্ফোরণ: উমর নবির ভয়ঙ্কর 'চরম বার্তা' ভাইরাল, তদন্তে NIA

Red Fort blast:রেড ফোর্ট বিস্ফোরণ-কাণ্ডে অভিযুক্ত উমর নাবির কথিত ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য। সেখানে ‘শহীদি অপারেশন’ ও ‘আত্মঘাতী হামলা’ নিয়ে মন্তব্য করতে শোনা যায় তাকে। ভিডিওর সত্যতা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ ও এনআইএ।

Red Fort blast:রেড ফোর্ট বিস্ফোরণ-কাণ্ডে অভিযুক্ত উমর নাবির কথিত ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য। সেখানে ‘শহীদি অপারেশন’ ও ‘আত্মঘাতী হামলা’ নিয়ে মন্তব্য করতে শোনা যায় তাকে। ভিডিওর সত্যতা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ ও এনআইএ।

author-image
IE Bangla Web Desk
New Update
Red Fort blast  ,Umar Nabi video  ,martyrdom operation,  suicide bombing statement,  Al Falah University,  NIA investigation,  Delhi Police Special Cell,  vehicle-borne IED , Hyundai i20 explosion  ,Amir Rashid Ali,  Kasir Bilal Vani  ,blast accused professor,রেড ফোর্ট বিস্ফোরণ,  উমর নাবি ভিডিও  ,শহাদত অপারেশন  ,আত্মঘাতী হামলা  ,আল ফালাহ বিশ্ববিদ্যালয়  ,এনআইএ তদন্ত,  দিল্লি পুলিশ স্পেশ্যাল সেল  ,আইইডি বিস্ফোরণ  ,হিউন্ডাই i20 বিস্ফোরণ  ,বিস্ফোরণ অভিযুক্ত  ,আমির রশিদ আলি  ,কাশির বিলাল ভানী

Red Fort blast: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ভাইরাল অডিও টেপ ঘিরে চর্চা তুঙ্গে।

Umar Nabi video: দিল্লির লালকেল্লার কাছে গত ১০ নভেম্বর যে হিউন্ডাই i20 গাড়িটি বিস্ফোরিত হয়েছিল, সেই গাড়ির চালক উমর নাবি–র একটি বিতর্কিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই ১ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওতে উমরকে “শহাদত অপারেশন” ও “সুইসাইড বম্বিং” নিয়ে কথা বলতে শোনা যায়।

Advertisment

ভিডিয়োয় উমরকে একটি ঘরে চেয়ারে বসে বলতে শোনা যায়—
“শহাদত অপারেশন নিয়ে বহু ভুল ধারণা রয়েছে… সুইসাইড বম্বিং এক ধরনের শহিদি অভিযান। যখন কেউ নিশ্চিত জানে যে নির্দিষ্ট জায়গা ও সময়ে তার মৃত্যু অবধারিত, তখন সে নিজেকে সেই পরিস্থিতিতে প্রবেশ করায়।”

আরও পড়ুন- Madvi Hidma encounter:অন্ধ্রপ্রদেশে বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর! বহু যুগের খোঁজ শেষে অবশেষে খতম মাওবাদী শীর্ষনেতা হিডমা

Advertisment

ভিডিওটি ভাইরাল হলেও দিল্লি পুলিশ জানিয়েছে, তারা এর সত্যতা যাচাই করছে। তদন্তকারীদের সন্দেহ, উমরই ভিডিওটি কিছু সহযোগীর কাছে পাঠিয়েছিল। বিস্ফোরণ মামলাটি তদন্ত করছে NIA এবং দিল্লি পুলিশ স্পেশ্যাল সেল।

আরও পড়ুন-Sheikh Hasina:বাংলাদেশে শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে বিশ্বমঞ্চে আলোচনা, রাষ্ট্রংসঘের কঠোর অবস্থান

ঘটনার পেছনের তথ্য

উমর নাবি ফরিদাবাদের আল-ফালাহ ইউনিভার্সিটির জেনারেল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কাজ করতেন। বিস্ফোরিত গাড়ির চালক তিনিই, তা নিশ্চিত হয়েছে তাঁর মায়ের দেওয়া DNA নমুনা থেকে।

আরও পড়ুন-ED Raid: লাল কেল্লা বিস্ফোরণকাণ্ড: আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে ED-র মেগা অভিযান, ২৫ জায়গায় তল্লাশি

 তদন্তে আরও গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া যায়, অ্যাক্সিলারেটরের কাছে পাওয়া দগ্ধ পায়ের অংশ, গাড়ির ধ্বংসাবশেষের পাশে পড়ে থাকা একটি কালো স্পোর্টস জুতো, এই সূত্র ধরে নিশ্চিত হয় পুলিশ যে বিস্ফোরণের সময় গাড়ি চালাচ্ছিল উমরই।

আরও পড়ুন-West Bengal News Live Updates: শেখ হাসিনার মৃত্যুদণ্ড নির্দেশের পরেই ফের অগ্নিগর্ভ বাংলাদেশ, দফায়-দফায় সংঘর্ষ, গুলি, মৃত্যুরও আশঙ্কা

সহযোগীরা গ্রেপ্তার

NIA ইতিমধ্যেই উমরের দুই ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করেছে, আমির রশিদ আলি (পুলওয়ামা) কাশির বিলাল ভানী ওরফে দানিশ (অনন্তনাগ)-কে। NIA জানিয়েছে, বিস্ফোরণে ব্যবহৃত হিউন্ডাই i20 গাড়িটি আমিরের নামেই রেজিস্টার্ড ছিল। আমিরই দিল্লিতে এসে গাড়ি কেনার বিষয়টি সমন্বয় করেছিল, যা পরে ব্যবহার হয় ভেহিকল-বোর্ন আইইডি বিস্ফোরণে। তদন্ত চলছে, এবং আরও তথ্য খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি।

Red Fort Case Red Fort blast Red Fort tragedy Red Fort Metro Station blast Red Fort terror module Umar Nabi video Al Falah University