/indian-express-bangla/media/media_files/2025/03/11/YjFCqpOr8JIp1doS9CVe.jpg)
News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Republic Day 2026 Kolkata News Live Updates:প্রজাতন্ত্র দিবসের দুপুর। একদিকে যখন শহর উৎসবে মেতেছে, ঠিক তখনই শহরের অন্যতম ব্যস্ত এলাকা মল্লিক বাজারে ছড়াল আগুনের আতঙ্ক। সোমবার দুপুরে মল্লিক বাজারের একটি জনবসতিপূর্ণ আবাসনের তিনতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আনন্দপুরের ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানেই শহরের বুকে এই দ্বিতীয় বড় অগ্নিকাণ্ডে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
দমকল সূত্রে খবর, সোমবার দুপুরে হঠাৎই ওই আবাসনের তিনতলা থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় ফ্ল্যাটের একাংশ। এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি এবং আবাসিক ভবনের ঠিক নিচেই সার দিয়ে অসংখ্য দোকান থাকায় আতঙ্ক কয়েক গুণ বেড়ে যায়। যদিও প্রজাতন্ত্র দিবস হওয়ায় দোকানগুলি বন্ধ ছিল, ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। আগুন লাগার পরেই বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। এলাকাটি ঘিঞ্জি এবং সরু রাস্তা হওয়ায় দমকলের গাড়ি পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়। দমকল কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও হাত লাগিয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ, যার ফলে উদ্ধারকাজ ব্যাহত হয়।
আজ ২৬শে জানুয়ারি, ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। এই বিশেষ দিনে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (X) একটি পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি তাঁর বার্তা পৌঁছে দেন। প্রধানমন্ত্রী মোদী তাঁর পোস্টে লেখেন, "প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এই বিশেষ দিনটি যেন আমাদের প্রত্যেকের মনে নতুন প্রাণশক্তি এবং উৎসাহের সঞ্চার করে। আসুন, আমরা সকলে মিলে একটি 'বিকশিত ভারত' গড়ে তোলার সংকল্প গ্রহণ করি।"
রাজধানীর মূল অনুষ্ঠানটি শুরু হয়েছে সকাল ১০:৩০ মিনিটে। কর্তব্য পথে আয়োজিত এই কুচকাওয়াজে অংশ নিয়েছেন দেশের সামরিক ও সাংস্কৃতিক শক্তির বিভিন্ন স্তম্ভ। বিজয় চক থেকে শুরু হয়ে প্যারেডটি ঐতিহাসিক লাল কেল্লায় গিয়ে শেষ। সাধারণ মানুষ যাতে ঘরে বসেই এই কুচকাওয়াজ উপভোগ করতে পারেন, তার জন্য বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারের (Live Stream) ব্যবস্থা করা হয়েছে।
এবারের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে সংস্কৃতির ছোঁয়া। সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে একটি বিশেষ ট্যাবলো (Tableau) প্রদর্শন করা হয়েছে, যার থিম রাখা হয়েছে, ‘বন্দে মাতরমের ১৫০ বছর’। দেশাত্মবোধের সেই চিরন্তন সুর আবারও প্রতিধ্বনিত কর্তব্য পথের প্রতিটি কোণায়।
অন্যদিকে, রাজনৈতিক মহলে ফের বাগযুদ্ধে জড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সম্প্রতি অমর্ত্য সেনকে 'এসআইআর' (SIR)-এর নোটিশ পাঠানো হয়। এই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে অমর্ত্য সেন জানিয়েছিলেন, "বিষয়টি নিয়ে বড্ড তাড়াহুড়ো করা হচ্ছে, যা গণতান্ত্রিক অধিকারকে লংঘন করতে পারে।"
অমর্ত্য সেনের এই আশঙ্কার জবাবে পাল্টা তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, "ওঁর বক্তব্যের কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। উনি সবসময়ই এসব কথা বলেন।" প্রজাতন্ত্র দিবসের আবহে এই মন্তব্য ও পাল্টা মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়িয়েছে।
রাজনীতি ও অপরাধ জগতের খবরের বাইরে খুশির খবর বিনোদন দুনিয়ায়। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্রের তরফে পদ্ম সম্মানে ভূষিত করা হয়েছে টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। দেশের অন্যতম সেরা এই সম্মান পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা।
প্রতিক্রিয়ায় প্রসেনজিৎ জানিয়েছেন, তিনি এই সম্মান তাঁর মাকে উৎসর্গ করছেন। দীর্ঘ কর্মজীবনে দর্শকদের অকুন্ঠ ভালোবাসাই তাঁকে এই সম্মানের যোগ্য করে তুলেছে বলে মনে করেন তিনি। তাঁর এই অর্জনে খুশির হাওয়া টলিউড এবং তাঁর অগণিত ভক্তকুলের মধ্যে।
- Jan 26, 2026 15:22 IST
Republic Day 2026: গর্জে উঠল বিমানবাহিনীর জেট, ঘণ্টায় ৯০০ কিমি বেগে উড়ল রাফাল
নয়াদিল্লির কর্তব্য পথে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হল ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। এদিন সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় পতাকা তেরঙ্গা উত্তোলন করেন। জাতীয় সঙ্গীতের তালে তালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ এবং উপস্থিত সমস্ত বিশিষ্ট ব্যক্তি জাতীয় পতাকাকে অভিবাদন জানান। এর মধ্য দিয়েই শুরু হয় ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য, ঐক্য, অগ্রগতি ও সামরিক শক্তির মহা প্রদর্শনী।
- Jan 26, 2026 15:22 IST
Kolkata News Live: তুষার ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত আমেরিকা
মার্কিন যুক্তরাষ্ট্রে তীব্র তুষারঝড়ের তাণ্ডবে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। দক্ষিণ রকি পর্বতমালা থেকে শুরু করে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এই ঝড়ের প্রভাবে ভারী তুষারপাত ও বৃষ্টিতে প্রায় ১৮ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া পরিষেবা। এই সংখ্যা মার্কিন জনসংখ্যার প্রায় অর্ধেকের সমান। ঝড়ের জেরে বহু এলাকায় রাস্তা অবরুদ্ধ পড়ে, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয় এবং তাপমাত্রায় তীব্র পতন লক্ষ্য করা যায়, যার ফলে একাধিক রাজ্যে জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
- Jan 26, 2026 15:22 IST
Republic Day 2026: কীভাবে নির্বাচিত হন প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি?
প্রজাতন্ত্র দিবস উদযাপনে 'প্রধান অতিথি' থাকার রীতি প্রজাতন্ত্রের জন্মলগ্নের মতোই প্রাচীন। ২৬ জানুয়ারি, ১৯৫০ যেদিন ভারতের সংবিধান কার্যকর হয় এবং দেশ আনুষ্ঠানিকভাবে একটি প্রজাতন্ত্রে পরিণত হয় সেই প্রথম প্রজাতন্ত্র দিবস থেকেই এই ঐতিহ্যের সূচনা। শুরু থেকেই ভারত এই দিনটিকে কেবল একটি জাতীয় উৎসব হিসেবে নয়, বরং আন্তর্জাতিক স্তরে বন্ধুত্ব ও কূটনৈতিক সম্পর্কের প্রতীক হিসেবেও তুলে ধরতে চেয়েছে।
- Jan 26, 2026 15:22 IST
Bengal News Live: জরাজীর্ণ ঘরে মৃত্যুর প্রহর গুনছেন অসহায় মা ও মেয়ে!
স্বাধীনতার অমৃত মহোৎসবে দেশ যখন এগিয়ে যাওয়ার কথা বলছে, তখন মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের রামচন্দ্রপুর গ্রামে এক চরম অমানবিক চিত্র সামনে এসেছে। জরাজীর্ণ এক কুঁড়েঘরে দিনরাত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৮০ ঊর্ধ্ব বৃদ্ধা মোমেনা বিবি সেখ এবং তাঁর ৪০ বছর বয়সী মেয়ে চাঁদ রেখা খাতুন। দুজনেই শারীরিকভাবে সম্পূর্ণ অক্ষম, চলাফেরা করার ক্ষমতাটুকুও নেই তাঁদের।
- Jan 26, 2026 15:19 IST
Kolkata News Live: প্রজাতন্ত্র দিবসে বিধ্বংসী আগুন কলকাতায়, ঝলসে মৃত ৩
প্রজাতন্ত্র দিবসের সকালে বিধ্বংসী আগুন। ঝলসে মৃত্যু হল তিন জনের। এখনও পর্যন্ত নিখোঁজ ৬। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। প্রজাতন্ত্র দিবসের ভোরে ভয়াবহ আগুন কলকাতায়। আনন্দপুরে ফুড ডেলিভারি সংস্থার গোডাউন ভস্মীভূত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করলেও, ভেতরে বেশ কয়েক জন কর্মীর আটকে থাকার আশঙ্কায় তীব্র আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। শেষ পাওয়া খবর অনুসারে অগ্নিকান্ডের ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে তিন জনের। এখনও নিখোঁজ তিন।
- Jan 26, 2026 15:19 IST
West Bengal News Live Updates: পদ্ম সম্মানে সম্মানিত বাংলার ১১ বিশিষ্ট ব্যক্তিত্ব
প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ২০২৬ সালের পদ্ম পুরস্কারপ্রাপকদের তালিকা প্রকাশ করেছে। চলতি বছর মোট ১৩১ জনকে পদ্ম সম্মানে ভূষিত করা হচ্ছে। এই তালিকায় পশ্চিমবঙ্গ থেকে মোট ১১ জন স্থান পেয়েছেন এবং সকলেই পদ্মশ্রী পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। তবে এ বছর পদ্মবিভূষণ বা পদ্মভূষণ বিভাগে বাংলার কোনও প্রতিনিধি নেই।
- Jan 26, 2026 15:19 IST
West Bengal News Live: সামসেরগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ তরুণী
মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার অন্তর্গত চাঁদনীদোহা এলাকায় গভীর রাতে এক মহিলার রহস্যজনক নিখোঁজকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ মহিলার নাম সারিনা খাতুন। ঘটনার পর থেকে এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি, এমনকি দেহও উদ্ধার হয়নি।
- Jan 26, 2026 12:34 IST
Republic Day 2026:শুভাংশু শুক্লাকে অশোক চক্র প্রদান
মহাকাশে ইতিহাস তৈরি করেছিলেন। এবার ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে দেশের সর্বোচ্চ বীরত্বের সম্মান অশোক চক্রে ভূষিত করল মোদী সরকার। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষিত পুরস্কারের তালিকায় তাঁর নাম ঘোষণা করা হয়েছে। মহাকাশচারী রাকেশ শর্মার পর শুভাংশু শুক্লাই দ্বিতীয় ভারতীয়, যিনি মহাকাশে পাড়ি দিয়ে দেশের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন।
- Jan 26, 2026 12:33 IST
Republic Day 2026:কর্নেল সোফিয়া কুরেশিকে বিশেষ সম্মান মোদীর সরকারের
'অপারেশন সিন্দুরে' পাকিস্তানের ভূমিকা আন্তর্জাতিক মহলে উন্মোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে বিশিষ্ট 'সেবা পদকে' সম্মানিত করল মোদী সরকার। ৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে সম্মান তালিকা অনুমোদন করেছেন, সেখানে তাঁর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
- Jan 26, 2026 12:33 IST
Patna News Live Updates: পাহাড়প্রমাণ বাধা পেরিয়ে পিঙ্ক বাসের স্টিয়ারিংয়ে মুসহর কন্যারা
গোলাপি রঙের বিশালাকার বাস, আর তার চালকের আসনে বছর বাইশের অনিতা কুমারী। বাম দিকের সাইড-ভিউ মিরর অ্যাডজাস্ট করতে করতে আত্মবিশ্বাসের সঙ্গে নির্দেশ দিচ্ছেন সহকারীদের। বিহার রাজ্য সড়ক পরিবহন নিগমের (BSRTC) ইতিহাসে এই প্রথমবার পুরুষতন্ত্রের দেয়ালে ধাক্কা দিয়ে বাসের স্টিয়ারিং ধরতে চলেছেন একদল প্রমীলা বাহিনী।
- Jan 26, 2026 12:33 IST
Kolkata News Live Updates: প্রজাতন্ত্র দিবসের ভোরে বিধ্বংসী আগুন কলকাতায়!
প্রজাতন্ত্র দিবসের উৎসবের আবহেই বিষাদের ছায়া কলকাতায়। ২৬শে জানুয়ারি ভোরে শহরের বুকে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। আনন্দপুরের কাছে নাজিরাবাদ এলাকায় একটি বিশাল গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। টিনের শেড দেওয়া ওই গুদামটিতে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করলেও, ভেতরে ৩-৪ জন কর্মীর আটকে থাকার আশঙ্কায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
- Jan 26, 2026 12:29 IST
Republic Day 2026: প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "এই প্রজাতন্ত্র দিবসে আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আসুন আমরা আমাদের সংবিধানের মূল মূল্যবোধ—ন্যায়বিচার, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করি। আসুন আমরা বহুত্ববাদ, বৈচিত্র্য, অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং সামাজিক সম্প্রীতির দিকে এগিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হই। আজ আমার একটি পুরোনো প্রবাদ মনে পড়ছে: চিরন্তন সতর্কতাই স্বাধীনতার মূল্য। আমি আজ সকলকে এই সতর্কতা অবলম্বনের জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের প্রজাতন্ত্র এবং আমাদের সংবিধান আজ আমাদের সম্মিলিত সতর্কতা দাবি করে।আজ আমি আমাদের সকল স্বাধীনতা সংগ্রামী, আমাদের সংবিধানের সকল প্রণেতা, এবং আমাদের সকল জওয়ান ও ভারতের সাধারণ নাগরিকদের প্রতি শ্রদ্ধা জানাই।"
On this Republic Day, I extend my heartfelt greetings to all. Let us reaffirm our commitment to the core values of our Constitution — justice, liberty, equality, and fraternity. Let us strive towards plurality, diversity, inclusiveness and social harmony.
— Mamata Banerjee (@MamataOfficial) January 26, 2026
I am reminded today of… - Jan 26, 2026 10:45 IST
Republic Day 2026 Live: রেড রোডের অনুষ্ঠানে রাজ্যপাল
৭৭তম সাধারণতন্ত্র দিবসে কলকাতার রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে রেড রোডে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যপাল সিভি আনন্দ বোস।
- Jan 26, 2026 10:38 IST
Kolkata News Live: প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে হাজির মুখ্যমন্ত্রী
রেড রোডে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন। বেলা সাড়ে দশটা নাগাদ রেড রোডে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার। রেড রোডের মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
- Jan 26, 2026 10:33 IST
IS Bindra passes away: প্রয়াত BCCI-র প্রাক্তন সভাপতি
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) প্রাক্তন সভাপতি ইন্দ্রজিৎ সিং বিন্দ্রা রবিবার (২৫ জানুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ৮৪ বছর বয়সে তিনি পাড়ি দিলেন চিরনিদ্রার দেশে। এই খবর প্রকাশ্যে আসতেই ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্য়ান জয় শাহ এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘণ পোস্টও করেছেন তিনি। ভারতীয় ক্রিকেটে বিন্দ্রার অবদান অনস্বীকার্য।
- Jan 26, 2026 10:32 IST
Abhishek Sharma Record:ক্রিকেট ইতিহাসে নয়া রেকর্ড অভিষেকের
ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আপাতত ৫ ম্য়াচের টি-২০ সিরিজ চলছে। এই সিরিজের তৃতীয় ম্য়াচটি গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়েছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার ওপেনার অভিষেক শর্মা বিধ্বংসী পারফরম্য়ান্স করেন। সেইসঙ্গে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করলেন। সেই ম্য়াচে গোল্ডেন ডাক হওয়ার পর অভিষেক এই ম্য়াচে ব্যাট হাতে কার্যত তাণ্ডব করলেন। কিউয়ি বোলারদের তিনি কার্যত পিটিয়ে ছাল-চামড়া গুটিয়ে দেন। সেইসঙ্গে ভেঙে দেন রোহিত শর্মার রেকর্ডও। এর পাশাপাশি ১৪ বলে হাফসেঞ্চুরি হাঁকিয়ে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি কায়েম করলেন।
- Jan 26, 2026 10:30 IST
Republic Day 2026: প্রজাতন্ত্র দিবসের পরেই বড় ধামাকা!
৭৭তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের (EU) দুই শীর্ষ নেতা। আর উৎসবের রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করতে চলেছে ইউরোপ। মঙ্গলবার, ২৭শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই সই হতে চলেছে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের বহুপ্রতিক্ষীত ‘সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স পার্টনারশিপ’ বা নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তি।
- Jan 26, 2026 09:29 IST
Republic Day 2026 Parade: ৭৭তম প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ, পতাকা উত্তোলনের সময়, প্রধান অতিথি কারা, জানুন
২০২৬, সোমবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী Republic Day Parade। এই উপলক্ষে দেশবাসীর পাশাপাশি আন্তর্জাতিক স্তরেরও নজর থাকবে ভারতের সামরিক শক্তি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং গণতান্ত্রিক ঐতিহ্যের প্রদর্শনের দিকে। প্রতিবছরের মত এবারও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।
বিস্তারিত পড়ুন- Republic Day 2026 Parade: ৭৭তম প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ, পতাকা উত্তোলনের সময়, প্রধান অতিথি কারা, বিস্তারিত জানুন
- Jan 26, 2026 09:28 IST
Republic Day 2026 Live Streaming: ৭৭তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ ও পতাকা উত্তোলন কোথায়, কখন লাইভ দেখবেন, জানুন
সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, তার ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে চলেছে। ১৯৫০ সালের এই দিনেই কার্যকর হয়েছিল ভারতের সংবিধান, যা দেশের গণতান্ত্রিক ভিত্তিকে সুদৃঢ় করেছে। সেই ঐতিহাসিক মুহূর্তের স্মরণে প্রতিবছরই দিল্লির কর্তব্য পথে আয়োজন করা হয় প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ (Republic Day Parade), যেখানে দেশের সামরিক শক্তি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং প্রযুক্তিগত অগ্রগতির ঝলক একসঙ্গে তুলে ধরা হয়।
বিস্তারিত পড়ুন- Republic Day 2026 Live Streaming: ৭৭তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ ও পতাকা উত্তোলন কোথায়, কখন লাইভ দেখবেন, জেনে নিন
- Jan 26, 2026 09:27 IST
Republic Day 2026 History: কেন ২৬ জানুয়ারি পালিত হয় ভারতের প্রজাতন্ত্র দিবস?
ভারতের জাতীয় জীবনে ২৬ জানুয়ারি একটি অত্যন্ত গর্বের ও ঐতিহাসিক দিন। এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়, কারণ ১৯৫০ সালের এই দিনেই ভারতের সংবিধান কার্যকর হয়েছিল এবং ভারত নিজেকে একটি সার্বভৌম, গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। ২০২৬ সালে ভারত তার ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে, যা আবারও আমাদের সাংবিধানিক মূল্যবোধ ও গণতন্ত্রের শক্তিকে স্মরণ করিয়ে দেবে।
- Jan 26, 2026 09:26 IST
Republic Day 2026 Guide: ২৬ জানুয়ারি কী খোলা এবং বন্ধ থাকবে, জানুন একনজরে
২৬ জানুয়ারি মানেই ভারতের জাতীয় জীবনে এক বিশেষ দিন। প্রজাতন্ত্র দিবস (Republic Day 2026) উপলক্ষে দেশজুড়ে যেমন উৎসবের আবহ তৈরি হয়, তেমনই রাজধানী দিল্লিতে এই দিনটির গুরুত্ব আরও কয়েকগুণ বেড়ে যায়। ২০২৬ সালে ভারত তার ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে চলেছে, আর এই ঐতিহাসিক দিনটি পড়েছে সোমবারে। প্রতিবছরের মতই নতুন দিল্লির কর্তব্য পথ (Kartavya Path)-এ অনুষ্ঠিত হতে চলেছে বহুল প্রতীক্ষিত Republic Day Parade, যেখানে দেশের সামরিক শক্তি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সাংবিধানিক উত্তরাধিকার একসঙ্গে তুলে ধরা হবে।
বিস্তারিত পড়ুন- Republic Day 2026 Guide: ২৬ জানুয়ারি কী খোলা এবং বন্ধ থাকবে, জানুন একনজরে
- Jan 26, 2026 09:03 IST
WB News Live: দিল্লির দরবারে জয়জয়কার বাংলার
৭৭তম সাধারণতন্ত্র দিবসে খুশির জোয়ারে ভাসছে পূর্ব বর্ধমানের কালনা। রবিবার কেন্দ্রের তরফে ঘোষিত ২০২৬ সালের ‘পদ্ম’ সম্মান প্রাপকদের তালিকায় জ্বলজ্বল করছে বাংলার ১১ জন কৃতীর নাম। আর সেই তালিকায় বিশেষ জায়গা করে নিয়েছেন কালনার দুই ভূমিপুত্র, বিখ্যাত তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথ এবং বিশিষ্ট সাঁওতালি সাহিত্যিক রবিলাল টুডু। দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ পাচ্ছেন তাঁরা।
- Jan 26, 2026 09:02 IST
West Bengal News Live: ফলের দোকানেই কোটি টাকার 'জাল' স্বপ্ন বিক্রি!
ওপরে ফলের দোকান, আর তার আড়ালেই চলছে লক্ষ লক্ষ টাকার জাল লটারির কারবার। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দুপুরে পূর্ব বর্ধমানের জামালপুর হাটে হানা দিল জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (DEB)। হাতেনাতে পাকড়াও করা হলো গদাই বালা নামে এক ব্যবসায়ীকে। উদ্ধার হয়েছে প্রায় ২ লক্ষাধিক টাকার জাল লটারি টিকিট।
- Jan 26, 2026 08:25 IST
West Bengal News Live Updates: ৭২ ঘণ্টায় আবহাওয়ার ভোলবদলের ইঙ্গিত
জানুয়ারি মাস একেবারে শেষের পথে। ক্যালেন্ডার বলছে শীতের মেয়াদ ফুরিয়ে আসছে। সকাল ও রাতে শীতের চেনা আমেজ থাকলেও, হাওয়া অফিস সূত্রে খবর, এবার পাতাড়ি গোটাতে চলেছে শীত। আজ, সোমবার প্রজাতন্ত্র দিবসের সকাল থেকেই তাপমাত্রার পারদ সামান্য চড়তে শুরু করবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
বিস্তারিত পড়ুন- West Bengal Weather: লেপ-কম্বল তুলে রাখার দিন কি চলে এল? ৭২ ঘণ্টায় আবহাওয়ার ভোলবদলের ইঙ্গিত
- Jan 26, 2026 08:24 IST
Kolkata News Live Updates: প্রজাতন্ত্র দিবসে মেট্রো চড়ুন 'রাজার' হালে
২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কলকাতা মেট্রোর ব্লু লাইন ও ইয়েলো লাইনে বিশেষ পরিষেবার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেলওয়ে, কলকাতা। সোমবার (২৬.০১.২০২৬) যাত্রীদের সুবিধার্থে এই বিশেষ পরিষেবা কার্যকর থাকবে বলে রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিস্তারিত পড়ুন- প্রজাতন্ত্র দিবসে মেট্রো চড়ুন 'রাজার' হালে, যাত্রী স্বার্থে বিরাট ঘোষণা
- Jan 26, 2026 08:24 IST
Republic Day 2026 Parade:৭৭তম প্রজাতন্ত্র দিবসের থিম বন্দে মাতরমের ১৫০ বছর
২৬ জানুয়ারি, ২০২৬ দেশজুড়ে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হতে চলেছে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। ১৯৫০ সালের এই দিনেই কার্যকর হয়েছিল ভারতের সংবিধান, যার মাধ্যমে দেশ একটি সার্বভৌম, গণতান্ত্রিক ও প্রজাতন্ত্রী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। প্রজাতন্ত্র দিবস শুধুমাত্র একটি জাতীয় উৎসব নয়, বরং সংবিধান, গণতন্ত্র ও নাগরিক অধিকারের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক ঐতিহাসিক উপলক্ষ।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us