/indian-express-bangla/media/media_files/2026/01/23/republic-day-2026-terror-alert-drone-threat-border-security-india-2026-01-23-12-11-54.jpg)
সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলার হুমকি নিয়ে সতর্কতা জারি
আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষে দেশজুড়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে। তবে উৎসবের আবহের মাঝেই সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলার হুমকি নিয়ে সতর্কতা জারি করেছে নিরাপত্তা সংস্থাগুলি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশঙ্কা করা হচ্ছে, কিছু সন্ত্রাসবাদী সংগঠন প্রজাতন্ত্র দিবসকে লক্ষ্য করে ভারতে নাশকতার পরিকল্পনা করতে পারে।
আরও পড়ুন- ২৩ জানুয়ারি কলকাতায় কমল সোনার দাম, সরস্বতী পুজোয় কতটা সস্তা হলুদ ধাতু?
এই পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি আরও কড়া করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ড্রোনের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নিরাপত্তা সংস্থাগুলির আশঙ্কা, ড্রোনের মাধ্যমে অস্ত্র ও বিস্ফোরক সীমান্ত পেরিয়ে পাঠানোর চেষ্টা হতে পারে। পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর এবং রাজস্থানের সীমান্তবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে, যেখানে গত কয়েকদিন ধরে ড্রোন সংক্রান্ত একাধিক সতর্কবার্তা পাওয়া গেছে।
আরও পড়ুন- শুধুমাত্র আধার কার্ড থাকলেই পাবেন ৯০ হাজারের সরকারি লোন
গোয়েন্দা সূত্রের দাবি, সীমান্ত অতিক্রমের জন্য জঙ্গিরা নতুন পদ্ধতি ব্যবহার করতে পারে। ড্রোনের পাশাপাশি প্যারাগ্লাইডার ও হ্যাং-গ্লাইডারের মতো উড়ন্ত সরঞ্জাম ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তথ্য অনুযায়ী, লস্কর-ই-তৈবা এবং কিছু শিখ সন্ত্রাসবাদী সংগঠন এই ধরনের সরঞ্জাম সংগ্রহের চেষ্টা করছে। এর প্রেক্ষিতে আকাশপথে নজরদারি এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
আরও পড়ুন-Saraswati Puja: বদলছে সময়, বদলছে সুর! বাঙালির বাগদেবীর আরাধনার সেকাল ও একাল
এদিকে, গত সপ্তাহে জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। যাকে কেন্দ্র করে নিরাপত্তা সংস্থাগুলির উদ্বেগ আরও বেড়েছে এবং প্রজাতন্ত্র দিবসের আগে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন- বিড়ি, গুটখা, তামাক, সিগারেট সব নিষিদ্ধ! সরকারি বিরাট ঘোষণা


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us