/indian-express-bangla/media/media_files/2026/01/22/republic-day-high-alert-terror-threat-delhi-ayodhya-jammu-2026-01-22-09-47-28.jpg)
প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তার বজ্রআঁটুনি
প্রজাতন্ত্র দিবসের আগে (২৬ জানুয়ারি) দেশজুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। গোয়েন্দা সূত্রে বড়সড় জঙ্গি হামলার আশঙ্কার খবর পাওয়ার পরই দিল্লি সহ একাধিক গুরুত্বপূর্ণ শহরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে সূত্রের খবর।
গোয়েন্দা সংস্থাগুলির মতে, দিল্লি সহ বিভিন্ন বড় শহরের গুরুত্বপূর্ণ মন্দিরগুলি জঙ্গিদের সম্ভাব্য টার্গেটের তালিকায় রয়েছে। এই সতর্কবার্তার পর জাতীয় রাজধানী এবং অন্যান্য সংবেদনশীল এলাকায় বাড়ানো হয়েছে পুলিশ ও আধাসামরিক বাহিনীর উপস্থিতি।
সূত্র জানিয়েছে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (ISI) নাকি এই হামলার জন্য একটি গোপন পরিকল্পনা তৈরি করেছে, যার কোডনেম দেওয়া হয়েছে “২৬-২৬”। এই পরিকল্পনার সঙ্গে একাধিক জঙ্গি সংগঠনের নাম উঠে আসছে বলে দাবি।
রাজনৈতিক বিতর্কের মধ্যে I-PAC নিয়ে প্রকাশ্যে 'চাঞ্চল্যকর' তথ্য, দেশজুড়ে তোলপাড়
গোয়েন্দা তথ্য অনুযায়ী, অযোধ্যার রাম মন্দির এবং জম্মুর রঘুনাথ মন্দির এই মুহূর্তে জঙ্গিদের নিশানায় রয়েছে। এই সতর্কতার পর নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
দিল্লিতে বিশেষভাবে বাড়ানো হয়েছে নজরদারি। সূত্রের দাবি, জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের পাশাপাশি পাঞ্জাব ভিত্তিক কিছু গ্যাংস্টার নেটওয়ার্ক এই ষড়যন্ত্রে যুক্ত থাকতে পারে। একই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও কড়া নজর রাখছে গোয়েন্দা সংস্থাগুলি। কাশ্মীরি রেজিস্ট্যান্স গ্রুপ এবং ফ্যালকন স্কোয়াডের মতো সংগঠনগুলি অনলাইনে হুমকি বার্তা ছড়াচ্ছে এবং মুসলিম যুবকদের উগ্রপন্থার দিকে টানার চেষ্টা করছে বলে অভিযোগ।
SIR শুনানির নোটিস পেতেই মাটিতে লুটিয়ে পড়লেন বৃদ্ধ, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ
প্রজাতন্ত্র দিবসের আগে বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে দিল্লির বিভিন্ন এলাকায় পলাতক জঙ্গিদের পোস্টার লাগানো হয়েছে। এই প্রথমবার প্রকাশ্যে আনা হয়েছে দিল্লির এক জঙ্গি সন্দেহভাজনের ছবি। তার নাম মহম্মদ রেহান, বাড়ি উত্তর-পূর্ব দিল্লিতে বলে জানা গেছে। সাম্ভালে আল-কায়েদা ঘনিষ্ঠ মডিউল ভাঙার পর থেকেই রেহান গা-ঢাকা দিয়েছে বলে দাবি গোয়েন্দাদের।
রেহান ছাড়াও সন্দেহভাজনদের তালিকায় রয়েছেন সৈয়দ মহম্মদ আরশিয়া, মহম্মদ শরজিল আখতার, মহম্মদ উমর, আবু সুফিয়ান এবং মহম্মদ শাহিদ ফয়সল। গোয়েন্দা সংস্থার আশঙ্কা, বিশেষ করে দিল্লিকে টার্গেট করে বড় হামলার প্রস্তুতি চলছে।
এই পরিস্থিতিতে দিল্লি পুলিশ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ব্যবহার করছে এআই-এনাবেল স্মার্ট চশমা। ফেসিয়াল রেকগনিশন সিস্টেম (FRS) যুক্ত এই চশমাগুলি সরাসরি পুলিশের ডেটাবেসের সঙ্গে সংযুক্ত থাকবে। ভিড়ের মধ্যেই সন্দেহভাজন বা অপরাধীদের মুখ স্ক্যান করে কয়েক সেকেন্ডের মধ্যে পরিচয় শনাক্ত করা যাবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
শীতের ছন্দপতন! সরস্বতী পুজোর সকালে কপালে ঘাম জমবে? জানুন লেটেস্ট ওয়েদার আপডেট
অন্যদিকে জম্মু ও কাশ্মীরেও কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। বুধবার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি তল্লাশি চালানো হয়েছে, বিশেষ করে যেসব এলাকায় রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস বেশি। এলওসি সংলগ্ন এলাকায় ভারী সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি উচ্চ পার্বত্য এলাকায় চলছে কড়া নজরদারি। সাম্প্রতিক একটি এনকাউন্টারের পর জঙ্গিরা ঘন জঙ্গলে পালিয়ে যাওয়ায় তাদের খোঁজে তল্লাশি চলছে।
প্রজাতন্ত্র দিবস নির্বিঘ্নে পালন নিশ্চিত করতে সীমান্ত, জাতীয় সড়ক এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে নজরদারি ও তল্লাশি আরও কড়া করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর লক্ষ্য একটাইযে কোনও জঙ্গি ষড়যন্ত্র আগেভাগেই নস্যাৎ করা।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us