আবাসনেই এবার হবে ভোটগ্রহণ কেন্দ্র, কেন তড়িঘড়ি বড় সিদ্ধান্ত নিল কমিশন?

কমিশন জানিয়েছে, প্রাথমিকভাবে রাজ্যের ৭৮টি আবাসিক কমপ্লেক্সকে সম্ভাব্য ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

কমিশন জানিয়েছে, প্রাথমিকভাবে রাজ্যের ৭৮টি আবাসিক কমপ্লেক্সকে সম্ভাব্য ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal election 2026, polling booths, residential apartment, voter turnout increase, Election Commission, Kolkata polling center, Mamata Banerjee, voter convenience, state election, booth setup

আবাসনেই এবার হবে ভোটগ্রহণ কেন্দ্র

রাজ্যে আসন্ন নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন। আরও বেশি সংখ্যক ভোটার যাতে ভোটদানে সামিল হতে পারেন সেই লক্ষ্যে  ২০২৬ সালের বাংলায় বিধানসভা নির্বাচনের জন্যই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। 

Advertisment

ভোটারদের উপস্থিতি বাড়াতে এবার আবাসিক বহুতল ভবনগুলিতে ভোটগ্রহণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। কমিশন জানিয়েছে, প্রাথমিকভাবে রাজ্যের ৭৮টি আবাসিক কমপ্লেক্সকে সম্ভাব্য ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কলকাতা সহ সাতটি জেলায় ৬৯টি বহুতল ভবনে বুথ স্থাপনের ঘোষণা ইতিমধ্যেই করা হয়েছে। এই সকল কেন্দ্রে ৩০০ জনের বেশি রেজিস্ট্রার ভোটার থাকা আবশ্যক বলে কমিশন জানিয়েছে। 

নির্বাচন কমিশন জানিয়েছে, এই ধরনের বুথে ভোটাররা বিশেষ করে বয়স্করা সহজে ভোট দিতে পারবেন, ফলে ভোটার উপস্থিতি বৃদ্ধি পাবে। সাধারণত আবাসিক ভবনের ভোটাররা ভোট দিতে খুব একটা আগ্রহ দেখায় না। তাই কমিশন এমন অভিনব উদ্যোগের মাধ্যমে আরও বেশি মানুষকে গণতন্ত্রের উৎসবের সঙ্গে যুক্ত করতে চায়। কমিশন সূত্রে জানা গেছে, আবাসিক কমপ্লেক্সগুলির তালিকা ২৫ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।

Advertisment

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবে বিরোধিতা করেছিলেন। তিনি যুক্তি দিয়েছেন যে আবাসিক ভবনে ভোটকেন্দ্র স্থাপন বাসিন্দাদের গোপনীয়তা এবং শান্তি লঙ্ঘন করবে। তবে অন্যরা এই উদ্যোগকে সমর্থন করছেন এবং মনে করছেন যে এটি ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করবে। এমনকি কমিশনও জানিয়েছে, যেখানে ভোটকেন্দ্র দূরবর্তী স্থানে থাকছে, সেখানে আবাসিক ভবনগুলিতেই বুথ স্থাপন ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য কার্যকর হতে পারে।

আরও পড়ুন- রাজ্যে এবার নার্সের রহস্য মৃত্যু, ধুন্ধুমার! 

ECI