/indian-express-bangla/media/media_files/2025/07/02/sealdah-2025-07-02-18-22-09.jpg)
Sealdah Court: শিয়ালদহ আদালত।
RG Kar case: আরজিকর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্তের প্রতি ক্ষোভ ক্রমশ বাড়ছে নির্যাতিতার পরিবারের মধ্যে। শুক্রবার শিয়ালদহ আদালতে মামলার শুনানির সময় ফের বিস্ফোরক মন্তব্য করলেন নিহত চিকিৎসকের মা। প্রকাশ্য আদালতেই তিনি সিবিআইকে ‘নির্লজ্জ’ বলে তীব্র আক্রমণ করেন। এর আগে একাধিকবার সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা।
শুক্রবার আদালতে পৌঁছে নির্যাতিতার মা অভিযোগ করেন, “তদন্ত চলাকালীন কী বলব, তা সিবিআইয়ের তদন্তকারী অফিসার নির্যাতিতার বাবাকে শিখিয়ে দিয়েছিলেন। ওরা সম্পূর্ণ নির্লজ্জ।” এতেই আবেগে ভেঙে পড়েন তিনি। আদালত কক্ষেই কেঁদে ফেলেন নির্যাতিতার মা। এরপর সিবিআইয়ের মহিলা তদন্তকারী আধিকারিক এগিয়ে এসে তাঁকে শান্ত করার চেষ্টা করেন।
পরিবারের অভিযোগ, তদন্তের প্রথম দিন থেকেই সিবিআইয়ের ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল তাঁদের মনে। আদালতে নির্যাতিতার বাবা অভিযোগ করে বলেন, “দোষীদের শাস্তি দেওয়ার বদলে অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছে সিবিআই।” তাঁর দাবি, ন্যায়বিচারের আশায় তাঁরা দিল্লি গিয়ে সিবিআইয়ের শীর্ষ কর্তাদের সঙ্গেও কথা বলেছিলেন, কিন্তু তদন্তের গতি এখনও সন্তোষজনক নয়।
আরও পড়ুন-Bihar Election Result 2025: বিহারে কেন ডুবল মহাগঠবন্ধন? কংগ্রেসের ভরাডুবির নেপথ্যে মূলত এই ৩ কারণ
এই পরিস্থিতির মধ্যেই নিহত চিকিৎসকের মা আদালতে জানান যে, তিনি গোপন জবানবন্দি দিতে চান, যা মামলার তদন্তে নতুন দিক খুলে দিতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন-Chirag Paswan: চিরাগের ‘বিহার ফার্স্ট’ রাজনীতি সফল! NDA-তে নতুন নেতা পেল বিহার
ঘটনার পর আদালত চত্বরে উত্তেজনা ছড়ায়। সিবিআই তদন্তকারীরা পরিবারকে আশ্বস্ত করার চেষ্টা করলেও নিহত চিকিৎসকের পরিবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। বিচারের দাবিতে নবান্ন অভিযানেও শামিল হয়েছিলেন নিহত চিকিৎসকের বাবা-মা। তদন্তের ওপর পুরো ভরসা উঠে গিয়েছে এই পরিবারের।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us