/indian-express-bangla/media/media_files/2025/11/23/rpf-howrah-operation-satark-cash-recovery-2025-11-23-17-58-41.jpg)
হাওড়া স্টেশন থেকে উদ্ধার টাকার পাহাড়
হাওড়া স্টেশন থেকে উদ্ধার টাকার পাহাড়। রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) শনিবার হাওড়া স্টেশন থেকে ৩৭ লক্ষ টাকা মূল্যের নগদ অর্থ সহ একজনকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে ওই ব্যাক্তি স্টেশনে ট্রেন থেকে নেমেছিলেন। স্টেশন ছাড়ার সময় সন্দেহ হওয়ায় আরপিএফ কর্মীরা তাকে থামিয়ে ব্যাগ তল্লাশি করে ৩৭ লক্ষ ৬৪ হাজার টাকার বেশি নগদ অর্থ উদ্ধার করে। বিপূল পরিমাণ টাকা কোথা থেকে এল? তার কোন সদুত্তর দিতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে বিপূল পরিমাণে নগদ।
আরও পড়ুন- SIR নিয়ে তোলপাড়ের মধ্যেই রাজ্যপালের ইঙ্গিতপূর্ণ বক্তব্য, ফের রাজ্য সরকারকে নিশানা?
আরপিএফের বিশেষ তৎপরতায় হাওড়া স্টেশন থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে। সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণের পর হাওড়া-শিয়ালদা স্টেশনে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি “অপারেশন সতর্ক”–এর অংশ হিসেবে সন্দেহজনক লেনদেনে লাগাম টানতে রেল সুরক্ষা বাহিনী নজরদারি আরও জোরদার করেছে। তার ফলেই এই সাফল্য বলেই রেল সূত্রে খবর।
আরও পড়ুন- ডিআইজির নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট, মোটা টাকা প্রতারণার দায়ে গ্রেফতার সলমান খান
রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার (২২ নভেম্বর ২০২৫) হাওড়া ডিভিশনের আরপিএফ কর্মীরা রুটিন নজরদারির সময় হাওড়া স্টেশন থেকে ₹৩৭,৬৪,০০০ টাকার বিপুল নগদ উদ্ধার করেন। সন্দেহজনক আচরণের কারণে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছে থাকা বিপূল পরিমাণ টাকারযথাযথ নথি বা বৈধ ব্যাখ্যা না দেওয়ায় আটক করা হয়েছে ওই ব্যাক্তিকেও।
আরও পড়ুন-SIR পর্ব চলাকালীন খাস কলকাতায় উদ্ধার প্রচুর আধার কার্ড, খবর চাউর হতেই হুলস্থূল
আরপিএফ জানিয়েছে বর্তমানে আটক ব্যক্তি এবং উদ্ধার হওয়া টাকা হাওড়া সেন্ট্রাল আরপিএফ পোস্টে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া ও তদন্তের পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। উল্লেখ্য এর মাত্র কিছুদিন আগে নয়াদিল্লি-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে এক যাত্রীর ব্যাগ থেকে ৭০ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us