RRB:রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পরীক্ষার ফল প্রকাশ, ৫০ হাজারের তালিকায় আপনার নাম আছে কিনা কীভাবে জানবেন?

RRB: এই বছরের এনটিপিসি ইউজি নিয়োগ (CEN 06/24) পরীক্ষায় মোট ২৭.৫৫ লক্ষ প্রার্থী অংশ নেন ৩৪৪৫টি শূন্যপদে নিয়োগের জন্য। সিবিটি-১ পরীক্ষা ৭ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন জোনে অনুষ্ঠিত হয়।

RRB: এই বছরের এনটিপিসি ইউজি নিয়োগ (CEN 06/24) পরীক্ষায় মোট ২৭.৫৫ লক্ষ প্রার্থী অংশ নেন ৩৪৪৫টি শূন্যপদে নিয়োগের জন্য। সিবিটি-১ পরীক্ষা ৭ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন জোনে অনুষ্ঠিত হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Holi Special Train 2026, Kolkata to Lalkuan Train, Eastern Railway Special Train, 05059 Kolkata Lalkuan Special,হোলি স্পেশাল ট্রেন, কলকাতা থেকে লালকুয়া, পূর্ব রেলের বিশেষ ট্রেন, দোল উৎসবের ট্রেন ২০২৬

সিবিটি-১ পরীক্ষা ৭ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন জোনে অনুষ্ঠিত হয়।

RRB: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)RRB NTPC UG CBT1পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। 

Advertisment

বৃহস্পতিবার প্রকাশিত এই ফলাফলে মোট ৫১,৯৭৯ প্রার্থী পরবর্তী ধাপের জন্য যোগ্য বলে ঘোষণা করা হয়েছে। 
প্রার্থীরা নিজেদের স্কোরকার্ড সংশ্লিষ্ট RRB-এর আঞ্চলিক অফিসিয়াল ওয়েবসাইট— যেমন rrbchd.gov.in (চণ্ডীগড়), rrbald.gov.in (এলাহাবাদ), rrbmumbai.gov.in (মুম্বাই) এবং rrbapply.gov.in—এ গিয়ে দেখে নিতে পারবেন।

আরও পড়ুন-কবে প্রকাশিত হবে ফলাফল? জানুন ডাইরেক্ট লিঙ্ক ও স্কোরকার্ড ডাউনলোড পদ্ধতি

Advertisment

এই বছরের এনটিপিসি ইউজি নিয়োগ (CEN 06/24) পরীক্ষায় মোট ২৭.৫৫ লক্ষ প্রার্থী অংশ নেন ৩৪৪৫টি শূন্যপদে নিয়োগের জন্য। 

সিবিটি-১ পরীক্ষা ৭ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন জোনে অনুষ্ঠিত হয়। যোগ্য প্রার্থীরা এখন সিবিটি-২ পরীক্ষায় অংশ নেবেন। এর পর প্রয়োজন অনুযায়ী স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল পরীক্ষা নেওয়া হবে।

আরও পড়ুন- যত কাণ্ড মুর্শিদাবাদে! বহরমপুরে পিস্তলের পাহাড়, ফরাক্কায় তাজা বোমায় তোলপাড়

আরআরবি নির্ধারিত যোগ্যতার মান অনুযায়ী, জেনারেল এবং ইডব্লিউএস শ্রেণির ক্ষেত্রে ন্যূনতম ৪০%, ওবিসি ও এসসি শ্রেণির জন্য ৩০%, এবং এসটি শ্রেণির জন্য ২৫% নম্বর পেতে হবে। 

পিডব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে পর্যাপ্ত প্রার্থী না পাওয়া গেলে ন্যূনতম যোগ্যতামান ২% শিথিল করার নিয়ম বেঁধে দিয়েছে। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের নিয়োগ প্রক্রিয়ায় আরআরবি মোট ৮,১১৩টি পদে নিয়োগ করবে। এর মধ্যে রয়েছে—

আরও পড়ুন- বিরাট বিস্ফোরণে মৃত্যু মিছিল, শোকে আঁতকে উঠল সকলেই, ভয়াবহ দুর্ঘটনা পাকিস্তানে

১,৭৩৬টি পদ প্রধান কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার

৯৯৪টি পদ স্টেশন মাস্টার

৩,১৪৪টি পদ গুডস ট্রেন ম্যানেজার

১,৫০৭টি পদ জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট

৭৩২টি পদ সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট

আরআরবি এনটিপিসি ফলাফল ও ভবিষ্যৎ আপডেট জানতে প্রার্থীরা নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে পারবেন।

আরও পড়ুন- BLO-দের চাপ দেওয়ার অভিযোগ, একাধিক DM-BDO-র বিরুদ্ধে FIR চান শুভেন্দুরা

RRB