রেলে চাকরির বিরাট সুযোগ! ৫,৩৪৯টি শূন্যপদে নিয়োগ; দশম উত্তীর্ণ হলেই আবেদন

সরকারি চাকরির প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য রয়েছে বিরাট সুখবর। দশম ও আইটিআই পাস প্রার্থীদের রেলে চাকরির বড় সুযোগ। ৫,৩৪৯টি শিক্ষানবিশ (Apprentice) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল।

সরকারি চাকরির প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য রয়েছে বিরাট সুখবর। দশম ও আইটিআই পাস প্রার্থীদের রেলে চাকরির বড় সুযোগ। ৫,৩৪৯টি শিক্ষানবিশ (Apprentice) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল।

author-image
IE Bangla Web Desk
New Update
RRC WR Apprentice Recruitment 2025, Western Railway apprentice vacancy, Railway Recruitment Cell WR notification, 5349 apprentice posts railway, रेलवे अप्रेंटिस भर्ती 2025, 10th pass railway job, ITI pass railway vacancy, no exam railway recruitment, RRC WR 04/2025 notification, railway apprentice online apply, Western Railway job news, government job for 10th pass, ITI jobs in railway 2025, railway vacancy without written exam, rrc-wr.com apply online

রেলে চাকরির বিরাট সুযোগ!

সরকারি চাকরির প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য রয়েছে বিরাট সুখবর।  দশম ও আইটিআই পাস প্রার্থীদের রেলে চাকরির বড় সুযোগ।  Railway Recruitment Cell Western Railway (RRC/WR) ৫,৩৪৯টি শিক্ষানবিশ (Apprentice) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। RRC/WR/04/2025 নম্বরের এই বিজ্ঞপ্তি অনুযায়ী সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় আবেদন গ্রহণ করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না; শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করে প্রার্থী নির্বাচন করা হবে।

Advertisment

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ২১ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে এবং শেষ হবে ২৩ মার্চ বিকেল ৫টায়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট www.rrc-wr.com-
 গিয়ে আবেদন করতে পারবেন। এই নিয়োগের মাধ্যমে ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, কম্পিউটার অপারেটর ও প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রনিক মেকানিক, ডিজেল মেকানিক, পেইন্টার, কার্পেন্টার, রেফ্রিজারেশন ও এসি মেকানিকসহ একাধিক শূন্যপদ পূরণ করা হবে। এর মধ্যে ফিটার ও ইলেকট্রিশিয়ান ট্রেডে সর্বাধিক শূণ্য পদ রয়েছে।

যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বরসহ মাধ্যমিক (দশম শ্রেণি) পাস হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে NCVT অনুমোদিত প্রতিষ্ঠান থেকে আইটিআই সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। যারা এখনও দশম বা আইটিআই পরীক্ষার ফলের অপেক্ষায় রয়েছেন, তারা আবেদন করতে পারবেন না। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমাধারীরাও এই নিয়োগের জন্য অযোগ্য বলে জানানো হয়েছে। বয়সসীমা ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন SC/ST প্রার্থীরা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর এবং PwD প্রার্থীরা ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন।

Advertisment

নির্বাচন প্রক্রিয়ায় দশম ও আইটিআই পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করা হবে। এরপর নথি যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে। যদি দুই প্রার্থীর নম্বর সমান হয়, তাহলে বয়সে বড় প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদন ফি সাধারণ ও ওবিসি প্রার্থীদের জন্য ১০০ টাকা। তবে এসসি, এসটি, পিডব্লিউডি ও মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।

আরও পড়ুন- অর্থপ্রাপ্তির বিরাট যোগ, কাছের মানুষকে ভেবে চিন্তে ধার দিন, বিয়ের কথাবার্তা পাকা হবে এই রাশির জাতকদের, পড়ুন আজকের রাশিফল

Indian Railways