/indian-express-bangla/media/media_files/2025/12/18/kmc-2025-12-18-16-45-03.jpg)
News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Updates: এবার কলকাতা পুরনিগমের মাসিক অধিবেশনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। ‘মিনি পাকিস্তান’ ইস্যুতে দুই পক্ষের মধ্যে বাকযুদ্ধের পাশাপাশি এক সময় হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। জানা গেছে, অধিবেশনে সজল ঘোষ মেয়রকে নিশানা করে বলেন, “আপনি মিনি পাকিস্তান বলেছিলেন।” এই মন্তব্যে ক্ষুব্ধ হন ফিরহাদ হাকিম। পাল্টা আক্রমণ শানাতে তিনি সজল ঘোষকে বলেন, “আমি যদি কখনও মিনি পাকিস্তান বলি, এটা প্রমাণ করতে পারলে আমি ইস্তফা দিয়ে দেব।”
এরপর দুই পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা বেধে যায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হতে শুরু করলে তৃণমূলের অন্যান্য কাউন্সিলররা এসে মেয়রকে শান্ত করার চেষ্টা করেন। শেষপর্যন্ত অধিবেশনে উত্তেজনা কিছুটা নিয়ন্ত্রণে আসে।
এদিক, শিল্প সম্মেলনের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের শিল্প ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে জোরালো বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে কিছু মানুষ বাংলার বদনাম করার চেষ্টা করছে এবং রাজ্য সম্পর্কে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। সেই সমস্ত অপপ্রচারকে তিনি প্রকাশ্যেই চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। তাঁর দাবি, বাংলায় শিল্পের কোনও সম্ভাবনা নেই, এই ধারণা সম্পূর্ণ ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত।
মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রতিটি বিষয়ে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন নেই, বরং ব্যবসায়ীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। এক সময় রাজ্যে ১২ থেকে ১৬ ঘণ্টা লোডশেডিং হতো, কিন্তু এখন পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা মিলছে বলে তিনি দাবি করেন। তাঁর কথায়, রাজ্যে বেকারত্ব প্রায় ৪০ শতাংশ কমানো সম্ভব হয়েছে এবং ইতিমধ্যেই প্রায় ২ কোটি কর্মসংস্থান তৈরি হয়েছে।
আরও পড়ুন- ভোটে হুমায়ুন-নওশাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই? সংখ্যালঘু ভোটব্যাঙ্কে বিরাট থাবা? ল্যাজেগোবরে তৃণমূল?
শিল্প ও পরিকাঠামো উন্নয়নের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলা এখন এশিয়ার অন্যতম বৃহৎ লজিস্টিক হাব হিসেবে উঠে এসেছে। দেউচা-পাচামিতে কাজ শুরু হয়ে গিয়েছে এবং পুরুলিয়ায় ‘জঙ্গল সুন্দরী’ প্রকল্পের কাজও এগোচ্ছে। তিনি বলেন, রাজ্যের ‘সিলিকন ভ্যালি’ প্রকল্প ইতিমধ্যেই প্রায় ৩৫ হাজার কোটি টাকার বিনিয়োগ আকর্ষণ করেছে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ এগিয়ে রয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
- Dec 18, 2025 15:29 IST
WB NEWS LIVE: ভিন রাজ্যে কাজ করতে দুর্ঘটনায় মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের
পরিবার সুত্রে জানাযায়, মৃত পরিযায়ী শ্রমীকের নাম আনসারুল সেখ (২৯), বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কার উত্তর ইমামনগর এলাকায়। বিগত ১৫ দিনে আগে পেটের টানে রাজমিস্ত্রি কাজের উদ্যেশে বেঙ্গারুলু একটি বেসরকারি কোম্পানিতে কাজে যায়। বেঙ্গালুরুতে একটি বেসরকারি কোম্পানি কাজ করে বেরিয়ে রাস্তা পারাপার করছিলো সেই সময় একটি লরি পিছন থেকে ধাক্কা মারলে রক্তাক্ত অবস্থাই রাস্তায় লুটিয়ে পরে। স্থানীয় বাসিন্দারা আনসারুল সেখকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।আনসারুল সেখকে মৃত্যু খবর বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পরে পরিবারের লোকজন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সুত্রে জানাযায়।
- Dec 18, 2025 12:12 IST
WB NEWS LIVE: তৃণমূল কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের
হুগলিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। ২০১০ সালে জাঙ্গীপাড়ায় একটি খুনের ঘটনায় নাম জড়ায় জাঙ্গীপাড়া থানার তৎকালীন ওসির। অভিযোগ স্কুল নির্বাচন চলাকালীন সিপিএম কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে তৎকালীন ওই পুলিশ আধিকারিক তৃণমূল কর্মীকে লক্ষ করে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি চালান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের তরফে এরপরই অভিযোগ দায়ের করা হয়। পরিবারের অভিযোগ বারে বারে ওসিকে আড়াল করার চেষ্টা করার হয়েছে। দীর্ঘদিন ধরে তদন্ত চললেও কোন অগ্রগতি হয়নি বলে দাবি পরিবারের। অবশেষে পরিবারের অভিযোগকে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। সিবিআইকে এই মামলার তদন্তভার তুলে দিল কলকাতা হাইকোর্ট।
- Dec 18, 2025 11:47 IST
WB NEWS LIVE:MGNREGA-র নাম বদল, বিলের বিরোধীতায় তৃণমূল
MGNREGA-র নাম পরিবর্তন। কেন্দ্রের আনা বিলের বিরুদ্ধে সংসদ ভবন চত্ত্বরে প্রতিবাদে তৃণমূল কংগ্রেস। শাসকদলের তরফে এক্স হ্যান্ডেলে এক পোস্টে উল্লেখ করা হয়েছে "এটি স্রেফ কেবল “নাম পরিবর্তন” নয়। এটি একটি আদর্শগত আক্রমণ। বিজেপি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছে। যিনি “মহাত্মা” শব্দটিকে নৈতিক অর্থ এবং বিশ্বজনীন প্রাসঙ্গিকতা দিয়েছিলেন। তারা মহাত্মা গান্ধীকে অপমান করছে, যাঁর নাম শ্রমের মর্যাদা। সবচেয়ে বড় কথা,বিজেপি কোটি কোটি শ্রমিককে অপমান করছে, যাঁদের ঘাম ভারতের গ্রামগুলোকে সচল রাখে, যাঁদের মজুরি বিজেপি ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে।
- Dec 18, 2025 11:40 IST
WB NEWS LIVE: জলজ্যান্ত হেঁটে চলেও খসড়া তালিকায় 'মৃত'
দিব্যি বেঁচে আছেন। হেঁটে চলেও বেড়াচ্ছেন। তবুও খসড়া ভোটার তালিকায় ‘মৃত’ বনে গিয়েছেন পূর্ণ সাহা। এতেই ক্ষিপ্ত হয়ে গিয়ে তিনি তাঁর ’ডেথ সার্টিফিকেট’ তুলতে বুধবার সটান পৌছে যান পূর্ব বর্ধমানের কালনা পৌরসভায়। কালনা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কালিনগর পাড়ার বাসিন্দা পূর্ণ সাহার এমন প্রতিবাদ চলতি এসআইআর আবহে রাজনৈতিক মহলে বেশ হুলস্থূল ফেলে দিয়েছে।
- Dec 18, 2025 10:38 IST
WB NEWS LIVE: নিউটাউনে পরিকল্পনা করে আগুন? বিস্ফোরক অভিযোগ অমিত মালব্যর
কলকাতার নিউটাউনে ইকো পার্ক সংলগ্ন একটি ঝুপড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন লেগেছে বলে অনুমান করা হলেও, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে চলমান বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার সঙ্গে এই আগুন লাগার সরাসরি যোগ রয়েছে। মালব্যের অভিযোগ, SIR শুনানির কয়েকদিন আগেই পরিকল্পিতভাবে ইকো পার্কের কাছে ঝুপড়িতে আগুন লাগানো হয়েছে।
অমিত মালব্য আরও দাবি করেন, বাংলাদেশি ও রোহিঙ্গাদের ভোটার তালিকা সংক্রান্ত শুনানির জন্য নির্বাচন কমিশনের নোটিস পাঠানোর আগেই এই অগ্নিকাণ্ড ঘটে। তাঁর বক্তব্য, SIR শুরু হওয়ার পর থেকেই কলকাতা শহরতলিতে বহু খালি ঝুপড়ির ছবি সামনে এসেছে এবং অনেক ঝুপড়িবাসী ঘর বন্ধ করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গেছেন। তিনি আরও বলেন, ওই এলাকায় কিছু বাংলাদেশি বসবাস করতেন বলেও তথ্য রয়েছে।
পুরো ঘটনাটিকে ‘পরিকল্পিত’ বলে দাবি করে মালব্য সরাসরি তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টে তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় “আগুন নিয়ে খেলছেন”। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
- Dec 18, 2025 09:35 IST
WB NEWS LIVE: মমতার বিপরীতে কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী মুখ?
নির্বাচনের প্রাক্কালে কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? এই নিয়ে চলছে তুঙ্গে জল্পনা। এর মাঝেই বুধবার বিরোধী দলনেতার উপস্থিতিতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
- Dec 18, 2025 09:03 IST
WB NEWS LIVE: বিজেপিকে তুলোধোনা, অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি অভিষেকের
'অনুপ্রবেশকারীদের আঁতুড়ঘর'মন্তব্যে বিজেপিকে তুলোধোনা, অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি অভিষেকের।
অভিষেক বলেন, “যাঁরা এতদিন বলেছিলেন বাংলায় এক কোটি অনুপ্রবেশকারী রয়েছে, আজ তাঁদের মুখোশ খুলে গিয়েছে। নির্বাচন কমিশনই বিজেপির মিথ্যা দাবি ফাঁস করেছে।” তাঁর অভিযোগ, গোটা দেশের সামনে পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের আঁতুড়ঘর বলে বদনাম করার ধারাবাহিক চেষ্টা চালিয়েছে বিজেপি। “সমস্ত বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া লজ্জাজনক। এখনই এই অপপ্রচার বন্ধ হওয়া উচিত এবং বিজেপির উচিত বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া”।
- Dec 18, 2025 08:52 IST
WB NEWS LIVE: ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বিরাট ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড ইউনূস?
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা এবং আওয়ামি লিগকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার সিদ্ধান্তের পর প্রথম প্রতিক্রিয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশে একটি 'ইসলামিক শাসনব্যবস্থা' কায়েম করার চেষ্টা করছে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ভারতের জন্য বড় 'হুমকি' তৈরি করেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us