Nadia News: দিল্লি বিস্ফোরণে নাম জুড়েছে নদিয়ার, জঙ্গি যোগের নতুন সূত্রে তোলপাড়!

Delhi blast case: নদিয়ায় দিল্লি বিস্ফোরণ কাণ্ডের জঙ্গি যোগের সূত্র মিলল সাবির আহমেদের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফারের অভিযোগে। ফয়জল আহমেদ আটক, পুলিশ নাকা চেকিং বৃদ্ধি। জেএমবি কার্যকলাপ, সীমান্ত নিরাপত্তা ও কেন্দ্রীয় তদন্ত নিয়ে গোটা এলাকায় সতর্কতা।

Delhi blast case: নদিয়ায় দিল্লি বিস্ফোরণ কাণ্ডের জঙ্গি যোগের সূত্র মিলল সাবির আহমেদের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফারের অভিযোগে। ফয়জল আহমেদ আটক, পুলিশ নাকা চেকিং বৃদ্ধি। জেএমবি কার্যকলাপ, সীমান্ত নিরাপত্তা ও কেন্দ্রীয় তদন্ত নিয়ে গোটা এলাকায় সতর্কতা।

author-image
Mousumi Das Patra
New Update
Sabir Ahmed  ,Nadia terror link,  Delhi blast case,  Foizal Ahmed arrest,  India-Bangladesh border,  JMB terrorist activities,  Police checking Nadia,  Central investigation,সাবির আহমেদ,  নদীয়া জঙ্গি যোগ,  দিল্লি বিস্ফোরণ কাণ্ড  ,ফয়জল আহমেদ আটক,  ভারত-বাংলাদেশ সীমান্ত,  জেএমবি জঙ্গি কার্যকলাপ,  পুলিশ নাকা চেকিং  ,কেন্দ্রীয় তদন্ত

Delhi blast case: দিল্লি বিস্ফোরণে নাম জুড়েছে নদিয়ার।

দিল্লি বিস্ফোরণ কান্ডে সাবির আহমেদের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফারের অভিযোগের পর নদিয়ায় জঙ্গি কার্যকলাপের নতুন সূত্র সামনে এসেছে। ইতিমধ্যে তার ভাই ফয়জল আহমেদকে কয়েক দিন আগে এসটিএফের একটি দল বড় নলদহ গ্রাম থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে কলকাতায় নিয়ে গেছে। দিল্লি বিস্ফোরণ কান্ডের জেরে নদিয়ায় পুলিশের নাকা চেকিংও বর্তমানে অব্যাহত রয়েছে। 

Advertisment

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, নদিয়ায় জঙ্গি যোগের দীর্ঘ ইতিহাস রয়েছে। ২০১৪ সালে খাগড়াগড় বিস্ফোরণ কান্ডে নিহত জেএমবি জঙ্গি শাকিল গাজি করিমপুরের বারবাকপুরের মেয়েকে বিয়ে করে সেখানে ঘাঁটি গড়েছিল। ওই কান্ডে অধরা থাকা জহিরুল সেখকে এনআইএ পরে গ্রেফতার করে। জেএমবির কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কালীগঞ্জ ব্লকের মির্জাপুরের গিয়াসুদ্দিন মুন্সীকেও এনআইএ গ্রেফতার করেছে। এই তিনজন জেএমবি জঙ্গি নদিয়ার বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম চালিয়েছে।

গোয়েন্দা সূত্রে আরও জানা যায়, নদিয়ায় সাবির আহমেদ-সহ শীর্ষ জেএমবি জঙ্গিরা দীর্ঘদিন কার্যক্রম চালিয়েছে। সীমান্ত মুরুটিয়া থানার পাইকসা গ্রামে “মামা” নামে পরিচিত কুখ্যাত জঙ্গি সুব্রত বাইন নৌকার ওপর ঘর-বাড়ি করে জঙ্গি কার্যকলাপ চালাত। সীমান্ত এলাকায় বাংলাদেশের জঙ্গি, জালনোট, পাচার ও অনুপ্রবেশের সমস্যা নিয়মিতভাবে সীমান্ত রক্ষী বাহিনীকে সতর্ক রাখছে।

Advertisment

আরও পড়ুন- Nitish Kumar: নীতীশের হাতেই আবার বিহারের চাবি! শপথের অপেক্ষায় NDA-র নয়া সরকার

নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্ত ২২২ কিমি দীর্ঘ, যার মধ্যে স্থলে ফেন্সিং রয়েছে ১৯৪.৩ কিমি, নদীতে মাত্র ৪ কিমি। নদী এবং স্থল অঞ্চলে কিছু অরক্ষিত এলাকা রয়েছে। এই অবস্থায় সাবির আহমেদের অ্যাকাউন্ট থেকে ১০ লক্ষ টাকা ট্রান্সফারকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছে। তদন্তকারীরা যাচাই করছেন, এই টাকা মাদক ব্যবসার মাধ্যমে এসেছে কিনা। বর্তমানে সংশোধনাগারে থাকা সাবিরকে কেন্দ্রীয় গোয়েন্দারা এই সমস্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন।

আরও পড়ুন- Malda News: পুলিশ কুকুরের তল্লাশিতে মিলল নিখোঁজ শিশুর দেহ, তুমুল উত্তেজনা এলাকায় 

গোয়েন্দা সূত্রে জানাচ্ছে, দিল্লির লালকেল্লার বিস্ফোরণের আগে থেকেই কয়েকটি গ্রুপ নাশকতার পরিকল্পনা করছিল। সাবির আহমেদ ওই সময় সক্রিয় ছিলেন। তার তিন বছর আগে মাদক কারবারি সন্দেহে গ্রেফতার হয়েছিলেন এবং তারপর থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে ছিলেন।
 
নদিয়ায় পুলিশ জেলার সব জায়গায় নাকা চেকিং চালাচ্ছে। কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার বলেন, “পুলিশ নাকা চেকিং চালাচ্ছে। সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

Nadia delhi-blast Red Fort Case west bengal latest news Nadia district news Red Fort blast Red Fort tragedy Red Fort Metro Station blast Red Fort terror module