/indian-express-bangla/media/media_files/2025/11/11/marriage-2025-11-11-16-49-02.jpg)
বন্ধুর স্ত্রীকে 'বিয়ে' করেছেন এই যুবক।
বীরভূমের সাঁইথিয়া পুরসভা এলাকায় সম্প্রতি একটি অদ্ভুত ও চমকপ্রদ ঘটনার নজির দেখা গিয়েছে। ৮ নং ওয়ার্ডের বাসিন্দা, পেশায় গাড়ি চালক বাপি মণ্ডল, যিনি বছর নয়েক আগে তারাপীঠের পঞ্চমীর সঙ্গে বিয়ে করেছিলেন, সম্প্রতি স্ত্রীর নতুন জীবন শুরু করার জন্য বন্ধুর সঙ্গে তার বিয়ে দেন। বাপি ও পঞ্চমীর একটি ৭ বছরের ছেলে রয়েছে।
ঘটনার সূত্রপাত ঘটে, যখন বাপির ছোটবেলার বন্ধু ১৬ নং ওয়ার্ডের জিৎ মির্ধ্যার সঙ্গে পঞ্চমীর বিয়ে বহির্ভূত সম্পর্ক তৈরি হয়। জিৎ কলকাতা থেকে পঞ্চমীর জন্য টাকা পাঠাতেন এবং খোঁজখবর নিতেন। নিয়মিত পঞ্চমীর সঙ্গে যোগাযোগের কারণে বাপি ও পঞ্চমীর মধ্যে অশান্তি দেখা দেয়। এক পর্যায়ে পঞ্চমী বধূ নির্যাতন এবং খোরপোষ সংক্রান্ত মামলা দায়ের করেন।
আরও পড়ুন- Partha Chatterjee:অবশেষে জেলমুক্তি! SSC দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়িতে
ঘটনাটি সামাজিকভাবে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি করলেও বাপি নিজেই একটি সিদ্ধান্ত নেন। এদিন তিনি পঞ্চমীকে সঙ্গে নিয়ে নন্দীকেশ্বরীতলা মন্দিরে গিয়ে বন্ধুর সঙ্গে বিয়ে দেন। বাপি বলেন, “পঞ্চমী আমার সঙ্গে থাকতে চায় না, বন্ধুর সঙ্গে থাকতে চায়। আমি চাই সে সুখে থাকুক। ছেলেটিকে আমি মানুষ করব।”
পঞ্চমী জানান, তিনি জিতকে ভালোবেসেছেন এবং তাঁর সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে বাপির বিরুদ্ধে দায়ের করা মামলাও তিনি তুলে নেবেন। অন্যদিকে জিৎ বলেন, “ভালবাসা তো কোনও বাধা মানে না। পঞ্চমীকে ভালোবেসে ফেলেছি, কে জানে কীভাবে!”
স্থানীয়রা এই ঘটনা নিয়ে বিস্মিত হলেও, বেশিরভাগই বাপির মানবিক দৃষ্টিভঙ্গি প্রশংসা করেছেন। সামাজিক দিক থেকে এটি এক অদ্ভুত কিন্তু মানবিক উদাহরণ হিসেবে ধরা হচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us