Messi’s Kolkata event: বিশৃঙ্খলার ঘটনায় মুখ খুললেন ক্রিড়ামন্ত্রী, কড়া বিবৃতি AIFF-এর

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন কয়েকজন দর্শক ফেন্সিং টপকে মাঠে ঢুকে পড়েন এবং ভাঙচুরের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয়

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন কয়েকজন দর্শক ফেন্সিং টপকে মাঠে ঢুকে পড়েন এবং ভাঙচুরের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয়

author-image
IE Bangla Web Desk
New Update
Lionel Messi, লিওনেল মেসি, GOAT Tour, গোট ট্যুর, Yuva Bharati Krirangan, যুবভারতী ক্রীড়াঙ্গন, Salt Lake Stadium, সল্টলেক স্টেডিয়াম, Kolkata Messi Event, কলকাতা মেসি অনুষ্ঠান, Messi Event Chaos, মেসি অনুষ্ঠান বিশৃঙ্খলা, Arup Biswas, অরূপ বিশ্বাস, West Bengal Government Investigation, রাজ্য সরকারের তদন্ত, AIFF Statement, AIFF বিবৃতি, Private Event Organizer, বেসরকারি ইভেন্ট আয়োজক, Messi Early Exit, মেসির আগাম প্রস্থান, Crowd Violence, দর্শক বিশৃঙ্খলা, Police Lathi Charge, পুলিশ লাঠিচার্জ, Shatadru Dutta, শতদ্রু দত্ত আটক

বিশৃঙ্খলার ঘটনায় মুখ খুললেন ক্রিড়ামন্ত্রী

সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির ‘গোট ট্যুর’ অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। গতকালের ঘটনায় দর্শকরা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের দিকেও আঙুল তুলেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের ক্রিড়ামন্ত্রী বলেন, “এই বিষয়টির তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত চলছে, তাই এই মুহূর্তে আমি কোনও মন্তব্য করব না।”

Advertisment

আরও পড়ুন- ফুটবলের কালো অধ্যায় কলকাতায়! কে এই শতদ্রু দত্ত? মেসির সঙ্গে কীভাবে যোগাযোগ? টাকা কি রিফান্ড পাবেন দর্শকরা?    

শনিবার নির্ধারিত সময়ের আগেই লিওনেল মেসি স্টেডিয়াম ছেড়ে চলে যাওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বহু দর্শক মোটা অঙ্কের টাকা  দিয়ে টিকিট কেটে মেসিকে এক ঝলক দেখার আশায় স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। কিন্তু মেসি হঠাৎ করে চলে যাওয়া তাদের হতাশ করে। ক্ষুব্ধ দর্শকদের একাংশ গ্যালারি থেকে জলের বোতল ও চেয়ার ছুড়তে শুরু করেন।পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন কয়েকজন দর্শক ফেন্সিং টপকে মাঠে ঢুকে পড়েন এবং ভাঙচুরের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয়।

এই ঘটনার প্রেক্ষিতে বিবৃতি দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। বিবৃতিতে বলা হয়েছে, “যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন, যেখানে হাজার হাজার দর্শক লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি'পল দেখার জন্য জমায়েত হয়েছিলেন।”

আরও পড়ুন-  'বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে', SIR আতঙ্কে আত্মঘাতী, খসড়া তালিকা প্রকাশের আগে বাংলায় তোলপাড়  

AIFF আরও স্পষ্ট করে জানিয়েছে, এই অনুষ্ঠানটি একটি বেসরকারি পিআর সংস্থার উদ্যোগে আয়োজিত হয়েছিল। ফেডারেশন এই ইভেন্টের আয়োজন, পরিকল্পনা বা পরিচালনার সঙ্গে কোনওভাবেই যুক্ত ছিল না। এমনকি অনুষ্ঠানের কোনও তথ্য AIFF-কে জানানো হয়নি বা কোনও অনুমতিও চাওয়া হয়নি বলে দাবি করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, সকলের নিরাপত্তা ও সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।

আরও পড়ুন- কলকাতায় ভ্রমণ বিপ্লব! শহরবাসীর জন্য দারুণ সুখবর, মেট্রোর যুগান্তকারী পদক্ষেপ, সময় ও টাকা দুইয়ের বিরাট সাশ্রয়

মূলত আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে কেন্দ্র করেই এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। তবে অব্যবস্থাপনা ও মেসির আগাম প্রস্থানের জেরে বহু দর্শক হতাশ হয়ে পড়েন। গতকালের গোটা ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং কী কারণে এই বিশৃঙ্খলার সৃষ্টি হল, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক করা হয়েছে মূল আয়োজক শতদ্রু দত্তকেও। 

leo messi Arup Biswas Lionel Messi in Kolkata today