same-sex marriage: সুন্দরবনের বুকে এক অন্যরকম ভালোবাসার কাহিনি — বিবাহবন্ধনে আবদ্ধ রিয়া ও রাখি

Sundarban news: রিয়া সরদার ও বকুলতলার রাখি নস্কর সমাজের বাঁধাধরা নিয়ম অগ্রাহ্য করে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। দুই তরুণীর এই সাহসী সিদ্ধান্ত প্রমাণ করে—ভালোবাসার কোনও লিঙ্গ নেই, কোনও সীমানা নেই।

Sundarban news: রিয়া সরদার ও বকুলতলার রাখি নস্কর সমাজের বাঁধাধরা নিয়ম অগ্রাহ্য করে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। দুই তরুণীর এই সাহসী সিদ্ধান্ত প্রমাণ করে—ভালোবাসার কোনও লিঙ্গ নেই, কোনও সীমানা নেই।

author-image
Mina Mondal
New Update
Sundarban love story, same-sex marriage,same sex marriage, lesbian couple Bengal, Ria Sardar, Rakhi Naskar, Bengal wedding, LGBTQ love, Bengal pride, Sundarban news, inspirational story, women empowerment, Bengali culture, love without gender,সুন্দরবন প্রেমের গল্প, সমলিঙ্গ বিবাহ, রিয়া সরদার, রাখি নস্কর, পশ্চিমবঙ্গের বিয়ে, ভালোবাসার গল্প, সমকামী সম্পর্ক, নারী-নারীর প্রেম, সমাজের বাঁধাধরা নিয়ম, অনুপ্রেরণামূলক গল্প, সাহসী তরুণী, ভালোবাসার কোনো লিঙ্গ নেই

same-sex marriage: বিবাহ বন্ধনে আবদ্ধ দুই তরুণী।

Sundarban-South 24 Parganas News: সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল সাক্ষী রইল এক অনন্য ভালোবাসার গল্পের। সমাজের প্রচলিত নিয়ম ভেঙে একে অপরের হাত ধরলেন দুই তরুণী — মন্দিরবাজারের রিয়া সরদার ও বকুলতলার রাখি নস্কর। স্থানীয় এক মন্দিরে সম্পন্ন হল তাদের বিয়ের অনুষ্ঠান, উপস্থিত ছিলেন এলাকার কিছু প্রতিবেশী ও শুভানুধ্যায়ী।

Advertisment

রিয়া ছোটবেলাতেই মা-বাবাকে হারিয়ে মাসি-মেসোর কাছে বড় হয়েছেন। অন্যদিকে রাখি নিজের পরিবারেই বেড়ে ওঠেন। দুজনেই পেশায় নৃত্যশিল্পী। প্রায় দুই বছর আগে তাদের পরিচয় হয় নৃত্যের সূত্রেই। প্রথমে ফোনালাপে গড়ে ওঠে বন্ধুত্ব, এরপর ধীরে ধীরে সেই বন্ধুত্ব গভীর সম্পর্কে রূপ নেয়।

আরও পড়ুন- West Bengal Weather: শীতের 'সিগন্যাল’ মিলেছে, কিন্তু জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?

রিয়া যখন নিজের পরিবারের কাছে সম্পর্কের কথা জানান, পরিবার তা মেনে নিতে অস্বীকার করে। পরিস্থিতি বাধ্য করে তাঁকে বাড়ি ছাড়তে। এরপর তিনি আশ্রয় নেন রাখির বাড়িতে। রাখির পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ায়। প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করেই আয়োজন করা হয় তাদের বিয়ের।

আরও পড়ুন- West Bengal News Live Updates: থমকে যাবে বাংলার SIR প্রক্রিয়া? বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের

স্থানীয় এক মন্দিরে পূজা দিয়ে, পরস্পরের গলায় মালা পরিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন রিয়া ও রাখি। সমাজের নানা বাঁধাধরা নিয়ম, ভয় ও সংকোচকে অগ্রাহ্য করে নিজের মতো করে বাঁচার সাহস দেখালেন এই দুই তরুণী।

আরও পড়ুন- 'আমি নিজে কোনও ফর্ম ফিল-আপ করিনি, করবও না', SIR নিয়ে আগুনে হুঙ্কার মমতার

সুন্দরবনের বুক থেকে জন্ম নেওয়া এই ভালোবাসার গল্প যেন নতুন প্রজন্মকে মনে করিয়ে দেয় — ভালোবাসার কোনও লিঙ্গ নেই, কোনও সীমানা নেই।

Sundarban West Bengal News love Same Sex marriage west bengal latest news South 24 Parganas news LGBTQ love