Samir Putotundu Death: প্রয়াত সমীর পুততুণ্ড, বামপন্থী আন্দোলনের এক অধ্যায়ের অবসান

Samir Putotundu death: বর্ষীয়ান বামপন্থী নেতা সমীর পুততুন্ডের মৃত্যুতে শোকস্তব্ধ রাজ্য রাজনীতি। সিপিএমের দাপুটে সংগঠক থেকে সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সহযোদ্ধা, তাঁর জীবন ও রাজনৈতিক যাত্রাপথের সম্পূর্ণ বিবরণ।

Samir Putotundu death: বর্ষীয়ান বামপন্থী নেতা সমীর পুততুন্ডের মৃত্যুতে শোকস্তব্ধ রাজ্য রাজনীতি। সিপিএমের দাপুটে সংগঠক থেকে সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সহযোদ্ধা, তাঁর জীবন ও রাজনৈতিক যাত্রাপথের সম্পূর্ণ বিবরণ।

author-image
IE Bangla Web Desk
New Update
Samir Putotundu death,  Left leader Samir Putotundu,   CPM leader Samir Putotundu,  West Bengal politics news  ,Samir Putotundu obituary  ,Singur Nandigram movement , Mamata Banerjee condolence,  Veteran left leader passes away  ,South 24 Parganas CPM leader,  Bengal political news,সমীর পুততুন্ড মৃত্যু  ,বর্ষীয়ান বাম নেতা প্রয়াত,  সিপিএম নেতা সমীর পুততুন্ড  ,পশ্চিমবঙ্গ রাজনীতি খবর  ,সমীর পুততুন্ড শোকবার্তা,  সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন,  মমতা বন্দ্যোপাধ্যায় শোক  ,বামপন্থী নেতার প্রয়াণ,  দক্ষিণ ২৪ পরগনা সিপিএম,  বাংলা রাজনৈতিক সংবাদ

Samir Putotundu death: প্রয়াত সমীর পুততুণ্ড

বর্ষীয়ান বামপন্থী নেতা সমীর পুততুণ্ড আর নেই। রবিবার রাতে দক্ষিণ কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হল না। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Advertisment

সমীর পুততুন্ড একসময় সিপিএমের অত্যন্ত দক্ষ ও জনপ্রিয় সংগঠকদের অন্যতম হিসেবে পরিচিত ছিলেন। দক্ষিণ ২৪ পরগনা জেলায় সিপিএমের জেলা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। দলীয় সংগঠন মজবুত করতে মাঠে-ময়দানে তাঁর সক্রিয় ভূমিকা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বাম শিবিরে।

আরও পড়ুন- মেয়ের স্মৃতিতে বিনামূল্যের হাসপাতাল, বিরাট উদ্যোগ অভয়ার বাবা-মা'র, আবেগঘন মুহূর্তে রাজ্যবাসীর চোখে জল

তবে সিপিএমের তৎকালীন শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে ২০০১ সালে তিনি দল ছেড়ে বেরিয়ে আসেন। পরে সইফুদ্দিন চৌধুরীর সঙ্গে মিলিত হয়ে গড়ে তোলেন নতুন রাজনৈতিক দল পিডিএস। সেই সময় তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও নির্বাচনী রাজনীতিতে বড়সড় সাফল্য পাননি, তবুও তাঁর অবস্থান রাজনৈতিক মহলে বিশেষভাবে আলোচিত হয়।

আরও পড়ুন-“ভবানীপুরে মমতাকে হারিয়ে প্রাক্তন করবই", শুভেন্দুর আগুনে হুঙ্কারে তোলপাড় রাজ্য-রাজনীতি

পরবর্তী সময়ে সিঙ্গুর আন্দোলনের সময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ান। শিল্পের নামে জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলনে তাঁর সক্রিয় উপস্থিতি নজর কাড়ে। নন্দীগ্রাম আন্দোলনেও তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায় তাঁকে।

আরও পড়ুন- West Bengal SIR: ফের রাজ্যে BLO-মৃত্যুতে প্রশ্নের মুখে কমিশন, পরিবারের অভিযোগকে কেন্দ্র করে তুলকালাম

সমীর পুততুণ্ডের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স-এ শোকবার্তায় তিনি লিখেছেন, “বামপন্থী আন্দোলনের শক্তিশালী নেতা সমীর পুততুণ্ডকে হারিয়ে আমি মর্মাহত। মনে হচ্ছে যেন নিজের কাউকে হারিয়ে ফেললাম। সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনে আমরা একসঙ্গে কাজ করেছিলাম। আজ অনুরাধাদিকে সান্ত্বনা জানানোর কোনও ভাষা নেই আমার কাছে।” তাঁর প্রয়াণে রাজ্য রাজনীতিতে এক অধ্যায়ের অবসান ঘটল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Death Samir Putatunda PDS CPIM Bengali News Today Bengali News kolkata news Mamata Banerjee