Samserganj murder case: সামসেরগঞ্জের জোড়া খুনের মামলায় নজিরবিহীন রায়, ১৩ জনকে দোষী সাব্যস্ত জঙ্গিপুর আদালতের

Murshidabad News: সামসেরগঞ্জের জাফরাবাদ গ্রামে হরগোবিন্দ দাস ও চন্দন দাস খুন মামলায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর আদালত। দীর্ঘ শুনানির পর রায় ঘোষণা, মঙ্গলবার সাজা জানাবে আদালত।

Murshidabad News: সামসেরগঞ্জের জাফরাবাদ গ্রামে হরগোবিন্দ দাস ও চন্দন দাস খুন মামলায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর আদালত। দীর্ঘ শুনানির পর রায় ঘোষণা, মঙ্গলবার সাজা জানাবে আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
Hanskhali rape murder case  ,Nadia minor rape murder  ,Hanskhali life imprisonment verdict,  Ranaghat court judgement  ,West Bengal crime news  ,Minor gang rape murder case,  CBI investigation Hanskhali case,  TMC leader son life sentence  ,Bengal court verdict today,হাঁসখালি নাবালিকা ধর্ষণ খুন  ,নদীয়া গণধর্ষণ মামলা  ,হাঁসখালি মামলার রায়  ,রানাঘাট আদালতের রায়,  নাবালিকা খুনে যাবজ্জীবন  ,সিবিআই তদন্ত হাঁসখালি  ,তৃণমূল নেতার ছেলের সাজা  ,পশ্চিমবঙ্গ অপরাধ খবর  ,শিশু নির্যাতন মামলা বাংলা

প্রতীকী ছবি। Photograph: (ফাইল ছবি)

Jafarabad double murder: সামসেরগঞ্জের জাফরাবাদ গ্রামের জোড়া খুনের ঘটনায় বড়সড় রায় জঙ্গিপুর আদালতের। হরগোবিন্দ দাস ও চন্দন দাস খুন মামলায় মোট ১৩ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে সোমবার এই মামলার রায় ঘোষণা করা হয়। তবে সাজা সংক্রান্ত চূড়ান্ত রায় ঘোষণা করা হবে মঙ্গলবার।

Advertisment

উল্লেখ্য, চলতি বছরের ১২ এপ্রিল মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ থানার অন্তর্গত জাফরাবাদ গ্রামে নৃশংসভাবে খুন করা হয় হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে। ঘটনার পর থেকেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, পূর্বপরিকল্পিতভাবে তাঁদের উপর হামলা চালিয়ে প্রাণ কেড়ে নেওয়া হয়। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং একে একে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন- Humayun Kabir new party: ‘তৃণমূল শূন্য করবই’, দল গড়েই মমতাকে রুদ্ধশ্বাস চ্যালেঞ্জ ছুঁড়লেন হুমায়ুন কবীর

এই মামলায় দীর্ঘদিন ধরে জঙ্গিপুর আদালতে শুনানি চলে। একাধিক সাক্ষী, ফরেনসিক রিপোর্ট, পুলিশি তদন্ত রিপোর্ট এবং অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানায়। বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতে একাধিক গুরুত্বপূর্ণ সাক্ষ্য উঠে আসে, যা মামলার মোড় ঘুরিয়ে দেয় বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- Humayun Kabir new party: চার ‘হুমায়ুন কবীর’, এক দল, ২৬-এর ভোটের আগে বড় 'বিস্ফোরণ', আত্মপ্রকাশ 'জনতা উন্নয়ন পার্টি'-র

সোমবার রায় ঘোষণার দিন আদালত চত্বরে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। আদালত চত্বর ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসন ছিল তৎপর। অভিযুক্তদের আদালতে হাজির করানোর সময়ও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। 

রায় ঘোষণার পর নিহতদের পরিবার স্বস্তি প্রকাশ করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা ন্যায়বিচারের অপেক্ষায় ছিলেন। আদালতের এই রায়ে তাঁদের সেই অপেক্ষার অবসান হল বলে জানান তাঁরা। যদিও সাজা কী হবে, তা নিয়ে তাঁদের কৌতূহল এখনও রয়েছে।

আরও পড়ুন- ওসমান হাদির হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের ছাত্র নেতার মাথা লক্ষ্য করে গুলি, তুলকালাম বাংলাদেশে

এদিকে, অভিযুক্ত পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, সাজা ঘোষণার পর প্রয়োজনে উচ্চ আদালতে যাওয়ার বিষয়টি তাঁরা বিবেচনা করবেন। অন্যদিকে সরকারি আইনজীবীদের দাবি, এই মামলায় তদন্ত ও বিচারপ্রক্রিয়া সঠিক পথেই এগিয়েছে এবং দোষীদের উপযুক্ত শাস্তি হবে বলেই তাঁদের বিশ্বাস। মঙ্গলবার সাজা ঘোষণা হলে এই বহুচর্চিত খুন মামলার চূড়ান্ত পরিণতি স্পষ্ট হবে। গোটা জেলা জুড়েই এখন সেই দিকেই নজর।

Murshidabad Murshidabad Violence Samserganj murder case Jafarabad double murder Double murder case West Bengal Chandan Das murder