নামের ভুলে জীবন শেষ? সামশেরগঞ্জে SIR আতঙ্কে হৃদয়বিদারক মৃত্যু!

SIR panic death: SIR শুনানি সংক্রান্ত আতঙ্কে সামশেরগঞ্জে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক ব্যক্তির। তালিকায় নামের বানান বিভ্রান্তিকে কেন্দ্র করে চাঞ্চল্য।

SIR panic death: SIR শুনানি সংক্রান্ত আতঙ্কে সামশেরগঞ্জে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক ব্যক্তির। তালিকায় নামের বানান বিভ্রান্তিকে কেন্দ্র করে চাঞ্চল্য।

author-image
Gopal Thakur
New Update
Bankura Student Suicide News,  Class 11 Student Death West Bengal,  Exam Marks Pressure Suicide,  Indas Bankura News Update,  Competitive Stress among Students,  Twin Sister Marks Comparison Death,  West Bengal Education Stress News  ,Mental Health Awareness Students India,বাঁকুড়ার খবর  ,ছাত্রীর আত্মহত্যা,  পরীক্ষার নম্বরের চাপ  ,যমজ বোনের প্রতিযোগিতা,  শাসপুর ডিএনএস হাই স্কুল,  মেধাবী ছাত্রীর অকাল মৃত্যু,  একাদশ শ্রেণির টেস্ট পরীক্ষা,  বিষপানে ছাত্রীর মৃত্যু

প্রতীকী ছবি।

SIR (শুনানি) সংক্রান্ত আতঙ্কে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টা নাগাদ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃতের নাম পুটু শেখ (৬০)। তাঁর বাড়ি সামশেরগঞ্জ থানার রামেশ্বরপুর নামো চাচন্ড গ্রামে।

Advertisment

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুনানি তালিকায় নামের বানান সংক্রান্ত বিভ্রান্তির জেরেই দীর্ঘদিন ধরে প্রবল মানসিক চাপে ভুগছিলেন পুটু শেখ। তালিকায় তাঁর নামের জায়গায় ‘পুট শেখ’ লেখা ছিল। শুধু তাই নয়, পরিবারের প্রায় সকল সদস্যের নামই হিয়ারিং তালিকায় উঠে আসায় আতঙ্ক আরও বেড়ে যায়।

আরও পড়ুন- IPAC case: আইপ্যাক মামলায় জোর ধাক্কা রাজ্যের! ইডি আধিকারিকদের বিরুদ্ধে FIR-এ স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

স্থানীয় চাচন্ড গ্রাম পঞ্চায়েতের সদস্য হামেদা খাতুনের স্বামী ওয়াসেফ আলী অভিযোগ করেন, হিয়ারিং শুরু হওয়ার পর থেকেই পুটু শেখ কার্যত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন। পরিবারের বৌমা ও ছেলেদের নামও হিয়ারিংয়ে আসতেই মানসিক চাপ চরমে পৌঁছয়।

আরও পড়ুন-West Bengal News Live Updates: "সন্তানদের ফিরিয়ে দিন", ইরানে অশান্তি আবহে মোদীর কাছে অনুরোধ অভিভাবকদের

বৃহস্পতিবার পরিবারের অন্যান্য সদস্যরা সামশেরগঞ্জ বিডিও অফিসে হিয়ারিংয়ের জন্য উপস্থিত ছিলেন। সেই সময়ই হঠাৎ বাড়ি থেকে খবর আসে পুটু শেখ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। খবর পেয়ে হিয়ারিং করতে আসা পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। পরে কোনওরকমে প্রক্রিয়া শেষ করে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তাঁরা।

পরিবারের অভিযোগ, SIR সংক্রান্ত আতঙ্কের কারণেই বাড়ির কর্তার মৃত্যু হয়েছে। এদিকে ফারাক্কার সাম্প্রতিক ঘটনার পর সতর্কতা হিসাবে সামশেরগঞ্জ বিডিও অফিসে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে এলাকায় চলছে নিয়মিত পুলিশি টহল।

আরও পড়ুন-মাইক্রো অবজার্ভারদের তৃণমূল বিধায়কের নির্দেশে নির্লজ্জ হামলা, গর্জে উঠলেন শুভেন্দু, কমিশনের কাছে করলেন এই বড় দাবি

অন্যদিকে, সামশেরগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকা থেকে হিয়ারিংয়ের জন্য মানুষের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। ছোট ছোট শিশু সন্তান নিয়ে মহিলাদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই ঘটনায় SIR প্রক্রিয়া ও তার মানসিক প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনিক মহলে।

SIR Death Murshidabad Bengali News Today NEWS