SIR Hearing: "সব কাগজ ঠিক, তবুও কেন ডাক? 'কমিশন কি অন্ধ?' প্রশ্ন তুলে অদ্ভুত সাজে ক্যাম্পে হাজির যুবক

West Bengal Local News: মাথায় টিনের বাক্স, গলায় কাগজের মালা! সব নথি ঠিক থাকা সত্ত্বেও SIR হিয়ারিংয়ে ডাকায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ সামশেরগঞ্জের আনিকুল ইসলামের। এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

West Bengal Local News: মাথায় টিনের বাক্স, গলায় কাগজের মালা! সব নথি ঠিক থাকা সত্ত্বেও SIR হিয়ারিংয়ে ডাকায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ সামশেরগঞ্জের আনিকুল ইসলামের। এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

author-image
Gopal Thakur
New Update
Samserganj News, Unique Protest, SIR Hearing, Election Commission of India, Anikul Islam,Murshidabad Viral News, Voter ID Hearing Harassment, Tin Box Protest, West Bengal Local News,সামশেরগঞ্জ খবর, অভিনব প্রতিবাদ, আনিকুল ইসলাম, নির্বাচন কমিশন, এসআইআর হিয়ারিং,মুর্শিদাবাদ সংবাদ, ভোটার কার্ড সংশোধন, টিনের বাক্স মাথায় প্রতিবাদ, ভাইরাল খবর

Samserganj News: অভিনব প্রতিবাদ।

Samserganj News: গলায় জুই ফুলের মালা নয়, ঝুলছে একগুচ্ছ সরকারি কাগজপত্র। আর মাথায় টোপরের বদলে চাপানো রয়েছে আস্ত এক টিনের বাক্স! রবিবার সকালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের এসআইআর (SIR) হিয়ারিং ক্যাম্পে এমনই অদ্ভুত সাজে হাজির হলেন এক ব্যক্তি। তাঁর এই অভিনব প্রতিবাদ দেখে রীতিমতো হতবাক মধ্য চাচন্ড গ্রামের বাসিন্দারা।

Advertisment

কেন এমন সাজ?

প্রতিবাদকারী ওই ব্যক্তির নাম আনিকুল ইসলাম। তাঁর দাবি, ভোটার কার্ড থেকে শুরু করে সমস্ত নথিপত্র একেবারেই ঠিকঠাক রয়েছে। তা সত্ত্বেও তাঁকে এসআইআর (Summary Revision) হিয়ারিংয়ে তলব করা হয়েছে। বারবার এই হয়রানির শিকার হয়েই তিনি ক্ষোভে ফেটে পড়েন এবং অভিনব কায়দায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন।

আরও পড়ুন- Budget 2026: AI হাব হবে ভারত! বাজেটে ডেটা সেন্টারের জন্য ২০৪৭ পর্যন্ত 'ট্যাক্স হলিডে' ঘোষণা

"কমিশন কি অন্ধ হয়ে গেছে?"

ক্যাম্পে উপস্থিত হয়েই ক্ষোভ উগড়ে দেন আনিকুল। তিনি সরাসরি প্রশ্ন তোলেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। আনিকুল বলেন, "আমার সব কাগজ ঠিক আছে। তাও বারবার আমাকে ডাকা হচ্ছে। নির্বাচন কমিশন কি অন্ধ হয়ে গেছে? তারা কি চোখে দেখতে পায় না?"

আরও পড়ুন-Budget 2026: "শিলান্যাসের পর শিলান্যাস, বাংলা প্রস্তর যুগে গিয়েছিল!" মমতাকে কড়া জবাব শমীকের

তিনি জানান, নিজের সঙ্গে হওয়া এই অন্যায়ের প্রতিবাদ জানাতে এবং কমিশনের আধিকারিকদের 'চোখ খুলতেই' তিনি মাথায় টিনের বাক্স ও গলায় কাগজের মালা পরে এসেছেন। আনিকুলের এই কাণ্ড ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন-Budget 2026: "বাংলাকে ১০ পয়সাও দেওয়া হয়নি," হারের প্রতিশোধ নিচ্ছে কেন্দ্র? তোপ অভিষেকের

স্থানীয়দের একাংশের প্রশ্ন, সত্যিই যদি কাগজপত্র ঠিক থাকে, তবে সাধারণ মানুষকে কেন এভাবে ক্যাম্পে ডেকে হয়রানি করা হচ্ছে? আনিকুল ইসলামের এই 'গান্ধীগিরি' বা অভিনব প্রতিবাদ এখন সামশেরগঞ্জের জোর চর্চার বিষয়।

Bengali News Today SIR Hearing Protest SIR Hearing Controversy Murshidabad News