/indian-express-bangla/media/media_files/2026/01/29/samsherganj-hotel-businessman-shot-dead-national-highway-2026-01-29-08-14-37.jpg)
রাহুল বিশ্বাস
রাতের অন্ধকারে চাঞ্চল্যকর খুনের ঘটনায় উত্তাল সামশেরগঞ্জ। বুধবার গভীর রাতে সামশেরগঞ্জের নতুন ডাকবাংলো সংলগ্ন নূর মোহাম্মদ কলেজের কাছে জাতীয় সড়কের ধারে গুলি করে খুন করা হল এক হোটেল ব্যবসায়ীকে। পরপর কয়েক রাউন্ড গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তাঁর দেহ।
আরও পড়ুন- SIR: নবান্ন-কমিশন ফের মুখোমুখি: তিন IAS-এর বদলি বাতিলের কড়া নির্দেশ দিল্লির
নিহত যুবকের নাম রাহুল বিশ্বাস (৩৪)। তাঁর বাড়ি সামশেরগঞ্জের তারবাগান এলাকায়। পেশায় তিনি হোটেল ব্যবসায়ী। জানা গিয়েছে, আগে পাতার ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও সম্প্রতি নূর মোহাম্মদ কলেজ সংলগ্ন এলাকায় একটি হোটেল খুলেছিলেন রাহুল।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার রাতে হোটেলে বসে থাকার সময় আচমকাই অজ্ঞাত পরিচয় এক দুষ্কৃতী এসে রাহুলকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। গুলির শব্দে এলাকায় চিৎকার চেঁচামেচি শুরু হয় এবং হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় রাহুল বিশ্বাসকে দ্রুত স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জরুরি ভিত্তিতে তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে সামশেরগঞ্জের নতুন ডাকবাংলো ও নূর মোহাম্মদ কলেজ সংলগ্ন এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ফরাক্কার এসডিপিও-সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তারা ঘটনাস্থলে পৌঁছন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই খুনের পিছনে কী কারণ, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীর খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
আরও পড়ুন- ভোটের আগে বড় চমক, বিজেপিকে চাপে রেখে বিরাট উইকেট তুলে নিল তৃণমূল, পদ্মশিবিরের তুমুল চর্চা


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us