Murshidabad News: টাকার লেনদেনের বিবাদে সটান গুলি? গুরুতর জখম যুবক হাসপাতালে

Samsherganj shooting:টাকার লেনদেন নিয়ে বিবাদের জেরে গুলি চলার অভিযোগ। জখম রবিউল শেখকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। গুলি না ছুরি—ঘটনার সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

Samsherganj shooting:টাকার লেনদেন নিয়ে বিবাদের জেরে গুলি চলার অভিযোগ। জখম রবিউল শেখকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। গুলি না ছুরি—ঘটনার সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

author-image
Gopal Thakur
New Update
Samsherganj shooting,  Malancha village incident  ,Money dispute attack,  Rabiul Sheikh injured,  Abdus Salam accused,  Murshidabad gunshot case,  West Bengal crime news,  Loan dispute violence,  Shamsherganj gunfire,  Murshidabad Medical College,সামশেরগঞ্জ গুলি,  মালঞ্চ গ্রাম বিতর্ক,  টাকার বিবাদ হামলা  ,রবিউল শেখ জখম  ,আব্দুস সালাম অভিযোগ,  মুর্শিদাবাদ গুলি কাণ্ড  ,ধার শোধ না করার বিবাদ,  সামশেরগঞ্জ অপরাধ  ,গুলির অভিযোগ মুর্শিদাবাদ  ,পশ্চিমবঙ্গ ক্রাইম নিউজ

West Bengal crime news: জখম যুবকের বাড়ির সামনে প্রতিবেশীদের ভিড়।

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার মালঞ্চ গ্রামে টাকাপয়সার লেনদেনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়াল। বিবাদের জেরে গুলি চলার অভিযোগ ওঠে। ঘটনায় জখম হন রবিউল শেখ (বয়স ৪০), বর্তমানে তিনি বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisment

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সালামের কাছ থেকে কয়েক হাজার টাকা ধার নিয়েছিলেন রবিউল। দীর্ঘদিন কেটে গেলেও তিনি টাকা ফেরত দেননি। অভিযোগ, এই ক্ষোভ থেকেই সালাম দলবল নিয়ে বুধবার রাতে রবিউলের বাড়ির সামনে বচসা শুরু করে। সেই সময় আব্দুস সালাম তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ পরিবারের।

আরও পড়ুন- Adhir Ranjan Chowdhury:“দিদিই প্রথম বুঝেছিলেন অনুপ্রবেশের বিপদ”, অধীরের মন্তব্যে তোলপাড়!

Advertisment

রবিউলের দাদা ইশার শেখ জানান, “আমি তখন দোকানে ছিলাম। পরে শুনি সালাম ও আরও কয়েকজন এসে গুলি চালিয়েছে। একটি গুলি রবিউলের ডান হাতে কনুইয়ের নিচে লাগে।” স্থানীয়রা তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করেন।

অন্যদিকে আব্দুস সালামের পরিবার পাল্টা অভিযোগ করেছে। তাঁর বাবা কেতাবুল শেখ বলেন, “গুলির ঘটনা সম্পূর্ণ মিথ্যা। বরং রবিউলরাই সালামকে মেরেছে। গুরুতর অবস্থায় ওকে বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছে।”

আরও পড়ুন-TMC-র দুই গোষ্ঠীর তাণ্ডব! সাংসদ শতাব্দীর সামনেই কিল–চড়–লাথি, শোরগোল সিউড়িতে

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, টাকা লেনদেন নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘাত হয়েছিল। তবে রবিউলের আঘাত গুলির নাকি ধারালো অস্ত্রের—তা এখনও পরিষ্কার নয়। চিকিৎসকেরা তাঁর শরীরে গুলির অস্তিত্ব পাননি বলেই সূত্রের দাবি।

আরও পড়ুন-Patharpratima: পাথরপ্রতিমায় দুষ্কৃতীদের নরকযজ্ঞ! পরপর বাড়ি-দোকানে আগুন-ভাঙচুর, পুড়ে খাক বিডিও-র গাড়ি

এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে আদালতে পেশ করে পুলিশ। দু’জনের জন্য পুলিশি হেফাজতের আবেদন করা হয় এবং বিচারক তাঁদের পুলিশ হেফাজতে পাঠান। এলাকায় উত্তেজনা থাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ।

crime police Murshidabad west bengal latest news