হাসপাতালের পিছনের বাগানে পড়ে রক্তাক্ত মহিলা,পাশেই চুপটি করে শুয়ে তিন বছরের শিশু, বাংলার বুকে তোলপাড় ফেলা ঘটনা

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হাসপাতালের পেছনের বাগানে রক্তাক্ত ও অর্ধনগ্ন অবস্থায় ওই মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হাসপাতালের পেছনের বাগানে রক্তাক্ত ও অর্ধনগ্ন অবস্থায় ওই মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Samsherganj news, Tarapur Hospital Murshidabad, woman dead body recovered, injured three year old child, Murshidabad crime news, mysterious death woman Bengal, police investigation Samsherganj, blood stained body garden, West Bengal local news

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে চাঞ্চল্যকর ঘটনা

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সামশেরগঞ্জ থানার অন্তর্গত তারাপুর হাসপাতালের পেছনের বাগান থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহের পাশেই জখম ও আতঙ্কিত অবস্থায় উদ্ধার হয় তিন বছরের পুত্র সন্তান।

Advertisment

আরও পড়ুন- ভোটের মুখে বঙ্গ BJP-র মাস্টারস্ট্রোক! সংগঠনে বিরাট রদবদল! বড় দায়িত্বে সৌমিত্র, আর কারা কোন পদে? 

স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই দ্রুত সামশেরগঞ্জ থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে এখনও পর্যন্ত মৃত মহিলার পরিচয় জানা যায়নি। দেহে একাধিক আঘাতের চিহ্ন থাকায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে।

আরও পড়ুন- জমে যাচ্ছে বাংলা! সর্বকালীন রেকর্ড ভাঙার মুখে এবারের শীত? শৈত্যপ্রবাহের আশঙ্কা কোন কোন জেলায়?    

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হাসপাতালের পেছনের বাগানে রক্তাক্ত ও অর্ধনগ্ন অবস্থায় ওই মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। তার পাশেই গুরুতর জখম অবস্থায় পড়ে ছিল তিন বছরের শিশুটি। এই দৃশ্য সামনে আসতেই এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন-"তৃণমূলের রাজনৈতিক পরিকল্পনা হাইজ্যাক",আইপ্যাকে ইডি অভিযান নিয়ে অমিত শাহকে নিশানা মমতার 

পুলিশ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য অনুপনগর ব্লক হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। মা ও শিশুকে ঘিরে এই রহস্যজনক ঘটনায় গোটা এলাকা জুড়ে উদ্বেগের আবহ তৈরি হয়েছে।

আরও পড়ুন- প্রশান্ত কিশোরের ছায়াসঙ্গী থেকে মমতাকে 'ঢাল', কে এই প্রতীক জৈন? কেন ছুটে গেলেন মুখ্যমন্ত্রী?

Murder Murshidabad