বিএলওকে খুনের হুমকি, বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ভয়ঙ্কর হুঁশিয়ারি, গ্রেফতার দাপুটে তৃণমূল নেতা

একদিকে যখন বাংলায় SIR চলকালীন বিএলও মৃত্যু নিয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঠিক তখনই বিএলওকে খুনের হুমকি, বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুঙ্কার তৃণমূল নেতার।

একদিকে যখন বাংলায় SIR চলকালীন বিএলও মৃত্যু নিয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঠিক তখনই বিএলওকে খুনের হুমকি, বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুঙ্কার তৃণমূল নেতার।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

বিএলওকে খুনের হুমকি, বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুঙ্কার তৃণমূল নেতার।

একদিকে যখন বাংলায় SIR চলকালীন বিএলও মৃত্যু নিয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঠিক তখনই বিএলওকে খুনের হুমকি, বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুঙ্কার তৃণমূল নেতার। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালি। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ওই বিএলএকে। জানা গিয়েছে তার নাম জামিরুল ইসলাম মোল্লা।  

Advertisment

আরও পড়ুন-কলকাতার হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শর খুনে এবার বিরাট গ্রেফতারি, পুলিশের জালে কে জানলে চমকে যাবেন

ব্লক লেভেল অফিসার (বিএলও)–কে খুনের হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের ব্লক লেভেল এজেন্ট (বিএলএ) জামিরুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্বাচন কমিশনের এক কর্মকর্তা সোমবার জানান, ভোটার তালিকা সংশোধন নিয়ে বিবাদকে কেন্দ্র করেই ঘটে এই হুমকির ঘটনা।  

Advertisment

সূত্রের খবর, সন্দেশখালি ব্লক ডেভেলপমেন্ট অফিসের পক্ষ থেকে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয় যে ৩ নম্বর বুথের বিএলও দীপক মাহাতোকে খুনের হুমকি দেওয়ার পাশাপাশি তার ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন জামিরুল। অভিযোগ অনুযায়ী, তার ৯৭ বছর বয়সী কাকার নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি ফোনে বিএলও–কে খুনের হুমকি দেন এবং তার বাড়ি–ঘরে আগুন লাগিয়ে দেওয়ার কথাও বলেন। হুমকির সেই অডিও ক্লিপ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুন- "জয় শ্রীরাম নয় ভারতমাতা কি জয় বলুন”, বিধানসভা ভোটের আগে খেলা ঘোরাতে মাস্টারপ্ল্যান শুভেন্দুর

বিএলও দীপক মাহাতো জানান, জামিরুলের কাকার নাম ২০০২ সালের ভোটার তালিকায় না থাকায়,  (SIR) বিধি অনুযায়ী নতুন ফর্ম পূরণ করা বাধ্যতামূলক। এটি একটি নির্দিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া। কিন্তু এই  বিষয়ে নির্দিষ্ট ব্যাখ্যা সত্ত্বেও, তৃণমূলের স্থানীয় নেতা জামিরুল তাকে ধারাবাহিকভাবে হুমকি দিয়ে আসছিলেন।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তার হওয়া জামিরুল ইসলাম মোল্লা রেশন কেলেঙ্কারির মামলায় জেলবন্দী তৃণমূল নেতা শাহজাহান শেখের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও। গভীর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই ও ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে নেমেছে পুলিশ। 

আরও পড়ুন- IMD weather alert: বঙ্গোপসাগরে নয়া নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের চোখরাঙানিতে আতঙ্ক তুঙ্গে! জমাটি ঠান্ডা আর কবে?

বিষয়টি নিয়ে বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান জানান, ধৃত তৃণমূল নেতা জামিরুল ইসলামের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হুমকি-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

West Bengal SIR 2025