/indian-express-bangla/media/media_files/2026/02/18/suvendu-2026-02-18-08-37-11.jpg)
Ex-TMC MLA joins BJP: শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে মেগা দলবদল।
তৃণমূলের ঘর ভাঙল ময়নায়। জল্পনার অবসান ঘটিয়ে এবার বিজেপিতে যোগদান করলেন ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দোলুই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার হাত থেকে পদ্ম শিবিরের পতাকা তুলে নেন তিনি। ময়নার রাজনৈতিক প্রেক্ষাপটে একে শুভেন্দু অধিকারীর ‘মাস্টারস্ট্রোক’ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।
কয়েক দিন আগেই ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডল ঘাসফুল শিবিরে যোগদান করেছিলেন। সেই সময় বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে মিষ্টিমুখ করতে দেখা গিয়েছিল। চন্দনকে ‘ছোট মাপের নেতা’ বলে কটাক্ষও করেছিল বিজেপি নেতৃত্ব। তবে চন্দনের দলবদলের রেশ কাটতে না কাটতেই এবার খোদ প্রাক্তন বিধায়ক সংগ্রাম দোলুইকে নিজেদের শিবিরে টেনে এনে তৃণমূলকে বড়সড় ধাক্কা দিল বিজেপি।
আরও পড়ুন- মৃত প্রেমিকার দেহ আগলে বসে প্রেমিক! মালদার মানিকচকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যু
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চন্দন মণ্ডলের দলবদলের পাল্টা জবাব দিতেই এই হেভিওয়েট যোগদান নিশ্চিত করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই যোগদানের ফলে ময়না বিধানসভা এলাকায় বিজেপির শক্তি অনেকটাই বাড়ল বলে মনে করা হচ্ছে। শুভেন্দু অনুগামী হিসেবে পরিচিত সংগ্রাম দোলুইয়ের যোগদানে স্থানীয় কর্মীদের মধ্যেও বাড়তি উৎসাহ লক্ষ্য করা গেছে।
আরও পড়ুন- SIR: কারও ইশারায় ৫৮ লক্ষ নাম গায়েব? কমিশনের ভেতরেই সেই "মাস্টারমাইন্ড"? ফুঁসছেন মমতা!
সংগ্রাম দোলুইয়ের দলবদল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজিত কুমার রায় বলেন, "দীর্ঘদিন ধরেই দলের সঙ্গে ওঁর দূরত্ব ছিল। তবে কিসের ভয়ে বা কোন চাপে তিনি বিজেপিতে গেলেন, তা সময় বলবে। সংগ্রাম দোলুই চলে গেলেও ময়নায় তৃণমূল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us