Weekly Horoscope: আগামী সপ্তাহেই বিরল যোগ, 'মালামাল' হতে পারেন এই রাশির জাতকরা, পড়ুন সাপ্তাহিক রাশিফল

Weekly Horoscope 15 to 21 december 2025 Updates : আগামী সপ্তাহ বেশ কিছু রাশির মানুষের জন্য বিশেষ হতে চলেছে। গ্রহযোগের দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে ১৫ থেকে ২১ ডিসেম্বর ২০২৫।

Weekly Horoscope 15 to 21 december 2025 Updates : আগামী সপ্তাহ বেশ কিছু রাশির মানুষের জন্য বিশেষ হতে চলেছে। গ্রহযোগের দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে ১৫ থেকে ২১ ডিসেম্বর ২০২৫।

author-image
IE Bangla Web Desk
New Update
Horoscope Today December 21, 2024

পড়ুন রাশিফল Photograph: (ফাইল ছবি)

Weekly Horoscope 15 to 21 december 2025 Updates  : আগামী সপ্তাহ বেশ কিছু রাশির মানুষের জন্য বিশেষ হতে চলেছে। গ্রহযোগের দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে ১৫ থেকে ২১ ডিসেম্বর ২০২৫। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই সময়ে ধনু রাশিতে মঙ্গল ও চন্দ্রের যুতির ফলে গঠিত হচ্ছে লক্ষ্মী যোগ। এই যোগকে রাজযোগের সমতুল্য বলে মনে করা হয়। এইযোগের প্রভাবে মেষ, বৃষ, মিথুন, সিংহ, তুলা, বৃশ্চিক ও ধনু এই সাতটি রাশির জাতক-জাতিকাদের জন্য সপ্তাহটি অত্যন্ত শুভ হতে চলেছে। কর্মক্ষেত্রে সাফল্য, সম্মান ও আর্থিক লাভের যোগ রয়েছে। অন্য রাশিগুলির ক্ষেত্রেও সপ্তাহটি মোটের উপর মিশ্র ফলদায়ক হবে। আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক, ডিসেম্বরের এই সপ্তাহে কোন রাশির জন্য কেমন হতে চলেছে। 

Advertisment

মেষ রাশি:
 মেষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি পরিশ্রমের ফল পাওয়ার উপযুক্ত সময়। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবেন। প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতাও মিলতে পারে। বড় কোনও সম্পত্তি বা আর্থিক লাভের যোগ রয়েছে। লটারি থেকে অর্থপ্রাপ্তির শুভ যোগ রয়েছে।  নিজের সিদ্ধান্তের উপর ভরসা রাখলে সাফল্য নিশ্চিত।

বৃষ রাশি:
বৃষ রাশির জাতকদের জন্য ডিসেম্বরের এই সপ্তাহটি অত্যন্ত শুভ। জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনও বড় চুক্তি লাভজনক হতে পারে। চাকরি ও ব্যবসা উভয় ক্ষেত্রেই অগ্রগতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পরিবর্তন আপনার কেরিয়ারকে নতুন দিশা দেখাতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে।

মিথুন রাশি:
মিথুন রাশির জাতকদের জন্য সপ্তাহটি মোটের উপর ভালো হলেও সতর্কতা জরুরি। কাজের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে, তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে পরিস্থিতির উন্নতি হবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে চিনতে নেওয়া প্রয়োজন। মানসিক চাপ বাড়বে। 

কর্কট রাশি:
কর্কট রাশির জাতকদের কর্মক্ষেত্রে কিছুটা চাপ ও মতভেদ দেখা দিতে পারে। তবে পরিবারিক পরিস্থিতির উন্নতি হবে। গুরুত্বপূর্ণ কোনও কাজে সাফল্য মানসিক শান্তি দেবে। সহকর্মীদের সহযোগিতায় একাধিক পরিকল্পনা সহজেই বাস্তবায়িত করা সম্ভব হবে। অপ্রয়োজনীয় বিবাদ এড়িয়ে চলাই শ্রেয়।

সিংহ রাশি:
সিংহ রাশির জাতকদের পরিশ্রমের স্বীকৃতি মিলবে। যদিও কর্মক্ষেত্রে কিছু শত্রু বাধা সৃষ্টি করতে পারে, তবুও আপনার চেষ্টা পরিস্থিতিকে অনুকূলে আনবে। আর্থিক দিক থেকে পরিকল্পিতভাবে এগোনোর সময়। স্বাস্থ্য নিয়ে সামান্য সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

কন্যা রাশি:
কন্যা রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। নতুন কোনও যোগাযোগ থেকে লাভের সম্ভাবনা। অফিসে আপনার পজিশন আরও শক্তিশালী হবে। সহকর্মীদের পূর্ণ সমর্থন পাবেন। আর্থিক দিক থেকে বড় কোনও সুযোগ আসতে পারে, যা আপনার দক্ষতা প্রকাশের সুযোগ দেবে।

তুলা রাশি:
তুলা রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়বে। নতুন পরিকল্পনা ও আধুনিক পদ্ধতি গ্রহণের মাধ্যমে জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের সম্ভাবনা প্রবল। নতুন উদ্যম ও শক্তি অনুভব করবেন, যা লক্ষ্যে পৌঁছতে সহায়ক হবে।

বৃশ্চিক রাশি:
বৃশ্চিক রাশির জাতকদের এই সপ্তাহে কিছুটা সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে ষড়যন্ত্র বা বিরোধিতার মুখে পড়তে পারেন। বিনিয়োগ বা বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাবধানতা জরুরি। দাম্পত্য জীবনে সামান্য মতবিরোধ হতে পারে, তবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব।

ধনু রাশি:
ধনু রাশির জাতকদের জন্য সপ্তাহটি অত্যন্ত শুভ। আইনি বিষয় বা বিরোধে আপনার পক্ষেই ফল আসতে পারে। পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে এবং কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। নতুন সুযোগের দরজা খুলতে পারে।

মকর রাশি:
মকর রাশির জাতকদের এই সপ্তাহে স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে হবে। অতিরিক্ত ব্যস্ততা ও দৌড়ঝাঁপ কিছুটা সমস্যা তৈরি করতে পারে। কর্মক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত রয়েছে, তবে ইতিবাচক মনোভাব বজায় রাখলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে। পরিবার থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি:
কুম্ভ রাশির জাতকদের এই সপ্তাহে সাহসী সিদ্ধান্ত নেওয়ার যোগ রয়েছে। আপনার জনপ্রিয়তা বাড়বে এবং আত্মবিশ্বাসে বৃদ্ধি ঘটবে। গুরুত্বপূর্ণ কোনও প্রকল্পে সাফল্য আসতে পারে। আপনার প্রতিটি উদ্যোগ প্রশংসিত হবে।

মীন রাশি:
মীন রাশির জাতকদের এই সপ্তাহে নিজের উন্নতির দিকে মনোযোগ বাড়বে। ব্যক্তিত্ব গঠনে কিছু ব্যয় হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে কিছু মানসিক চাপ আসতে পারে, তবে বন্ধু ও পরিবারের সহযোগিতা তা কাটিয়ে উঠতে সাহায্য করবে। আর্থিক অবস্থা আগের তুলনায় শক্তিশালী হবে।

সব মিলিয়ে,লক্ষ্মী যোগের প্রভাবে ডিসেম্বরের এই সপ্তাহটি একাধিক রাশির জন্য সাফল্য, সম্মান ও আর্থিক লাভের বার্তা নিয়ে আসছে।

আরও পড়ুন- বিশৃঙ্খলার ঘটনায় মুখ খুললেন ক্রিড়ামন্ত্রী, কড়া বিবৃতি AIFF-এর

পারল না কলকাতা, করে দেখালো হায়দ্রাবাদ, একান্ত সাক্ষাতে মেসিকে কি বার্তা দিলেন রাহুল গান্ধী?

Bengali Horoscope