/indian-express-bangla/media/media_files/2026/01/15/saraighat-2026-01-15-20-35-02.jpg)
Saraighat Express: সরাইঘাট এক্সপ্রেসে আগুন আতঙ্ক!
Eastern Railway: নির্দিষ্ট গতিতেই গুয়াহাটির উদ্দেশ্যে ছুটছিল ১২৩৪৫ আপ সরাইঘাট এক্সপ্রেস। কিন্তু হঠাৎই একটি কামরার নিচ থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ট্রেনের ভেতরে ছড়িয়ে পড়ে ‘আগুন’ আতঙ্ক। পরিস্থিতির গুরুত্ব বুঝে বৃহস্পতিবার বিকেলে হাওড়া-বর্ধমান কর্ড শাখার জৌগ্রাম স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি।
ঠিক কী ঘটেছিল?
যাত্রী ও রেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার হাওড়া থেকে ছাড়ার পর সব ঠিকই ছিল। বিকেল আনুমানিক ৪টে ৫০ মিনিট নাগাদ ট্রেনটি জৌগ্রাম স্টেশনের কাছে পৌঁছানোর আগে থেকেই পেছনের দিকের একটি কামরার নিচে ধোঁয়া দেখা যায়। মুহূর্তের মধ্যে সেই ধোঁয়া বাড়তে শুরু করলে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।
আরও পড়ুন- ফরাক্কার পর এবার চাকুলিয়া, SIR শুনানি ঘিরে রণক্ষেত্র বিডিও অফিস, ভাঙচুর ও পথ অবরোধ
অনেক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে নিচে নেমে পড়েন। জৌগ্রাম এলাকার বাসিন্দা মনোরঞ্জন হাওলাদার বলেন, "ট্রেনের কামরার নিচ থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছিল। রেল কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে ধোঁয়া বন্ধের ব্যবস্থা করেন।"
আরও পড়ুন-Lingtam: বড় বড় ট্যুরিস্ট স্পট ফেল! সিল্ক রুটের 'লুকনো রত্ন'! সিকিমের এক টুকরো স্বর্গ লিংটাম
রেল কর্তৃপক্ষের বক্তব্য
পূর্ব রেলের (E.R) মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, সরাইঘাট এক্সপ্রেসের একটি কামরার চাকার 'ব্রেক বাইন্ডিং' (Brake Binding) সমস্যার কারণেই এই ধোঁয়া বের হচ্ছিল। খবর পাওয়া মাত্রই রেলের আধিকারিক ও মেকানিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। মেরামতির কাজ শেষ করে এবং সব কিছু পুনরায় পরীক্ষা করার পর প্রায় ঘণ্টাখানেক বাদে ট্রেনটি ফের গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেয়।
স্বস্তিতে যাত্রীরা
রেল সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, এই ঘটনার জেরে হাওড়া-বর্ধমান কর্ড শাখায় অন্য কোনো ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি। মেরামতি শেষে চাকার নিচ থেকে ধোঁয়া বের হওয়া বন্ধ হলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন যাত্রীরা। প্রায় এক ঘণ্টা জৌগ্রাম স্টেশনে দাঁড়িয়ে থাকার পর সরাইঘাট এক্সপ্রেস পুনরায় গন্তব্যের দিকে যাত্রা শুরু করে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us