Saraswati Puja 2026: বাবার নাম মহাদেব, ঠিকানা কৈলাস! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মা সরস্বতীর ‘আধার কার্ড’

Saraswati Puja 2026 Unique Theme: মর্ত্যের নাগরিক হলেন দেবী সরস্বতী! পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে সরস্বতী পুজোর অভিনব থিম ‘মায়ের আধার কার্ড’। বর্তমান সময়ের নথি ও পরিচয়পত্রের সংকটকে কীভাবে শিল্পের ভাষায় ফুটিয়ে তুলল জনপ্রিয় সংঘ?

Saraswati Puja 2026 Unique Theme: মর্ত্যের নাগরিক হলেন দেবী সরস্বতী! পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে সরস্বতী পুজোর অভিনব থিম ‘মায়ের আধার কার্ড’। বর্তমান সময়ের নথি ও পরিচয়পত্রের সংকটকে কীভাবে শিল্পের ভাষায় ফুটিয়ে তুলল জনপ্রিয় সংঘ?

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Saraswati Puja 2026 Unique Theme,  Mayer Aadhaar Card Theme  ,Saraswati Puja Samudragarh Bardhaman  ,Saraswati Devi Aadhaar Card Viral  ,Social message in Saraswati Puja  ,Jonopriyo Sangha Saraswati Puja  ,West Bengal Puja Trends,  Goddess Saraswati Digital ID card,সরস্বতী পুজো ২০২৬,মায়ের আধার কার্ড,পূর্ব বর্ধমান সরস্বতী পুজো,সমুদ্রগড় জনপ্রিয় সংঘ ,  ব্যতিক্রমী পুজো থিম, বাগদেবীর আধার কার্ড,ভাইরাল পুজো মণ্ডপ,সামাজিক বার্তা

Saraswati Puja 2026: সরস্বতী পুজোয় অনবদ্য থিম।

Saraswati Puja 2026: বসন্ত পঞ্চমীর পুণ্য তিথিতে বাগদেবীর আরাধনায় মাতোয়ারা রাজ্য। কিন্তু এবার বিদ্যার দেবীর আরাধনায় এক অভিনব উদ্যোগ নিয়ে তাক লাগিয়ে দিয়েছে পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড়ের নিচু চাপাহাটির ‘জনপ্রিয় সংঘ’। আধ্যাত্মিকতার সঙ্গে সামাজিক বাস্তবতাকে মিলিয়ে তাদের এবারের পুজোর থিম, ‘মায়ের আধার কার্ড’।

Advertisment

আধার কার্ডে দেবীর পরিচয়

মণ্ডপে প্রবেশ করলেই দেখা যাচ্ছে দেবী সরস্বতীর নামে ইস্যু করা একটি বিশালাকার ডিজিটাল পরিচয়পত্র বা আধার কার্ড। কার্ডটিতে অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেবীর জাগতিক পরিচয়। সেখানে দেবীর বাবার নাম হিসেবে উল্লেখ রয়েছে ‘মহাদেব’। ঠিকানার কলামে লেখা, গ্রাম ও পোস্ট: কৈলাস, থানা: শিবলোক, জেলা: হিমালয় মানসরোবর এবং রাজ্য: মর্ত্যলোক।

আরও পড়ুন- West Bengal News Live: অবসরের ৫ দিন আগে নাটকীয় মোড়! রাজ্যের পরবর্তী ডিজির তালিকায় ফের রাজীব কুমার?

কেন এই ব্যতিক্রমী ভাবনা?

বর্তমান সময়ে দাঁড়িয়ে পরিচয়পত্র বা নাগরিক অধিকার নিয়ে সাধারণ মানুষের মনে যে উদ্বেগ তৈরি হয়েছে, তাকেই শিল্পের ভাষায় তুলে ধরেছে জনপ্রিয় সংঘ। উদ্যোক্তাদের মতে, জ্ঞান ও সংস্কৃতির দেবীর কোনো আলাদা পরিচয়ের প্রয়োজন নেই, তিনি সর্বজনীন। 

আরও পড়ুন- মুর্শিদাবাদে বাবরি তো শান্তিপুরে রাম! ভোটের আগে ৯০ কিলোমিটারের মধ্যে শুরু হলো হাইভোল্টেজ 'ধর্মযুদ্ধ'?

কিন্তু বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে সাধারণ মানুষের নাগরিকত্বের লড়াই এবং নথিপত্র সংক্রান্ত উদ্বেগকে এক সামাজিক বার্তার মাধ্যমে প্রকাশ করতেই এই থিম বেছে নেওয়া হয়েছে। বিশেষ করে এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নাম যাচাইয়ের আবহে সাধারণ মানুষের যে বিভ্রান্তি ও উৎকণ্ঠা, তা এই মণ্ডপসজ্জার মাধ্যমে নিখুঁতভাবে ফুটে উঠেছে।

দর্শনার্থীদের ভিড়

পুজো কমিটির এই অনন্য ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। মণ্ডপ পরিদর্শনে আসা এক দর্শনার্থী বলেন, "বর্তমান পরিস্থিতিতে আধার কার্ড বা পরিচয়পত্র নিয়ে আমরা সকলেই কিছুটা চিন্তিত। সেই কঠিন বাস্তবকে সরস্বতী পুজোর মতো একটি পবিত্র অনুষ্ঠানের মাধ্যমে ফুটিয়ে তোলা সত্যিই অনন্য।"

আরও পড়ুন-Humayun Kabir: বঙ্গ রাজনীতিতে কি এবার 'নীতিশ মডেল'? বিহারের উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন হুমায়ুন কবীর

 নিচু চাপাহাটির জনপ্রিয় সংঘের এই প্রয়াস একদিকে যেমন শৈল্পিক কুশলতায় সমৃদ্ধ, তেমনই এক গভীর সামাজিক বার্তা বহন করছে যা চলতি বছরের সরস্বতী পুজোয় এক নতুন মাত্রা যোগ করেছে।

Purba Bardhaman Saraswati puja 2026 Saraswati Puja 2026 Unique Theme Aadhaar Card Theme