/indian-express-bangla/media/media_files/2026/01/23/weather-2026-01-23-08-56-48.jpg)
Saraswati Puja weather 2026: সরস্বতী পুজোর সকালে ঠান্ডার ভরপুর আমেজ শহর থেকে জেলায়।
Kolkata weather today: হাড়কাঁপানো ঠান্ডা না থাকলেও, সরস্বতী পুজোর সকালে শীতের ভরপুর মেজাজে মজেছে তিলোত্তমা-সহ গোটা রাজ্য। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী এক সপ্তাহ উত্তর থেকে দক্ষিণ—সর্বত্রই তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে মনোরম আবহাওয়ার মধ্যেই কাটবে বাঙালির ‘ভ্যালেন্টাইন্স ডে’।
কলকাতায় পারদ পতন
আজ সরস্বতী পুজোর সকালে কলকাতা ও সংলগ্ন এলাকায় ঠান্ডার অনুভূতি আগের তুলনায় বেড়েছে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় ১ ডিগ্রি কম। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামীকাল শনিবার পারদ আরও কিছুটা নামতে পারে। তবে রবিবার থেকে ফের তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে। পূবালি বাতাসের হাত ধরে জলীয়বাষ্প ঢোকায় দক্ষিণবঙ্গে দিনের বেলা শীতের আমেজ কিছুটা ফিকে হতে পারে।
জেলা ও উত্তরবঙ্গের হালহকিকত
দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও শীতের দাপট বজায় রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। অন্যদিকে, উত্তরবঙ্গে শীতের আমেজ এখনও অটুট। দার্জিলিং জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রির ঘরে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আগামী কয়েক দিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।
আরও পড়ুন-Saraswati Puja: বদলছে সময়, বদলছে সুর! বাঙালির বাগদেবীর আরাধনার সেকাল ও একাল
কুয়াশার সতর্কতা
ঠান্ডার পাশাপাশি কুয়াশা নিয়েও সতর্কতা জারি করেছে দপ্তর। উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই আগামী কয়েক দিন ঘন কুয়াশার দাপট থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমানে কুয়াশার সম্ভাবনা বেশি। উপকূলের জেলা দুই ২৪ পরগনাতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।
আগামী কয়েক দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যেই থাকবে। দিনের বেলা রোদ থাকলেও সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ পুরোপুরি উপভোগ করতে পারবেন রাজ্যবাসী।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us