ভয়ঙ্কর দুর্ঘটনা, সৌদিতে হজে গিয়ে কমপক্ষে ৪২ ভারতীয়র মৃত্যু, শোকপ্রকাশ ওয়েইসির

সৌদি আরবের মদিনার কাছে ভয়ঙ্কর দুর্ঘটনা। মৃত্যু হয়েছে কমপক্ষে ৪২ জন ভারতীয়। নিহতরা সকলেই ভারত থেকে সৌদি আরব গিয়েছিলেন হজ পালনের জন্য।

সৌদি আরবের মদিনার কাছে ভয়ঙ্কর দুর্ঘটনা। মৃত্যু হয়েছে কমপক্ষে ৪২ জন ভারতীয়। নিহতরা সকলেই ভারত থেকে সৌদি আরব গিয়েছিলেন হজ পালনের জন্য।

author-image
IE Bangla Web Desk
New Update
Saudi bus accident, Indian Umrah pilgrims, Hyderabad pilgrims, Mufrihat accident, Mecca to Madinah bus crash, 42 Indians feared dead, Saudi Arabia accident, Umrah tragedy, Telangana government response, Revanth Reddy, Asaduddin Owaisi, MEA coordination, Saudi Embassy, rescue operations, casualty verification, Hyderabad travel agencies, Indian Embassy Riyadh, diesel tanker collision, Saudi road accident, Indian victims identification

ভয়ঙ্কর দুর্ঘটনা, সৌদিতে হজে গিয়ে কমপক্ষে ৪২ ভারতীয়র মৃত্যু, শোকপ্রকাশ ওয়েইসির

সৌদি আরবের মদিনার কাছে ভয়ঙ্কর দুর্ঘটনা। মৃত্যু হয়েছে কমপক্ষে ৪২ জন ভারতীয়। নিহতরা সকলেই  ভারত থেকে সৌদি আরব গিয়েছিলেন  হজ পালনের জন্য। সোমবার রাতে হজ যাত্রীদের নিয়ে একটি বাস মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিল, সেই সময় একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে বাসটি সম্পূর্ণরূপে ঝলসে যায়। ঘটনার পর  সৌদি আরবে ভারতীয় কনস্যুলেট জেনারেল একটি হেল্পলাইন নম্বর জারি করেছে। টোল-ফ্রি নম্বরটি হল ৮০০২৪৪০০০৩। 

Advertisment

আরও পড়ুন-নীতীশের শপথের চূড়ান্ত প্রস্তুতি, আজই পদত্যাগ, কোন ফর্মূলায় মন্ত্রীসভা গঠন?

সৌদি আরবে মর্মান্তিক দুর্ঘটনা। হজে গিয়ে মৃত্যু হল কমপক্ষে ৪২ ভারতীয়র। নিহতদের সকলেই হায়দ্রাবাদের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই বহু যাত্রীর মৃত্যু হয়েছে এবং কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। 

Advertisment

এদিকে দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি মুখ্যসচিব কে রামকৃষ্ণ রাও এবং ডি-জিপি বি শিবাধর রেড্ডিকে দ্রুত সমস্ত এই বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহের নির্দেশ দেন। রাজ্য সরকার ইতিমধ্যে বিদেশ মন্ত্রকের (MEA) ও সৌদি আরবের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে। তেলেঙ্গানা সচিবালয়ের তরফে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, এবং হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। যার নম্বর  ৭৯৯৭৯ ৫৯৭৫৪ ও ৯৯১২৯ ১৯৫৪৫-এর মাধ্যমে পরিবারের সদস্যরা বিশদ তথ্য জানতে পারবেন।

আরও পড়ুন- West Bengal Weather Update: শীতের মাঝপথে নিম্নচাপের ধাক্কা!, বাড়বে তাপমাত্রা, ফের ঝেঁপে বৃষ্টি?  

আইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সংবাদ সংস্থা  এএনআই-কে জানান, হায়দ্রাবাদের দুটি ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে যাত্রীদের তথ্য ভারতীয় দূতাবাসের কাছে পাঠানো হয়েছে। ওয়েইসি আরও জানান, তিনি রিয়াধে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন আবু ম্যাথেন জর্জের সঙ্গে বিশদে কথা বলেছেন। স্থানীয় প্রশাসন ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে এবং খুব শিগগিরই দূতাবাসকে জানাবে বলে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছে। তিনি কেন্দ্রীয় সরকার ও বিদেশমন্ত্রী এস. জয়শংকরকে মৃতদেহগুলি দ্রুত ভারতে ফিরিয়ে আনার এবং আহতদের যথাযথ চিকিৎসার আহ্বান জানান।

 আরও পড়ুন-SIR-এর কাজে ক্ষোভ বাড়ছে BLO-দের, এই আবহে আজ রাজ্যে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল 

accident Saudi Arab