ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে চাকরি হারিয়ে ফের পরীক্ষায় সাহানি নাজনি, মেহবুব মন্ডল, সুমন বিশ্বাসরা, বৃহত্তর আন্দোলনের হুঙ্কার

রাজপুর পদ্মমণি গার্লস হাইস্কুলে অনুষ্ঠিত পরীক্ষায় উপস্থিত হলেন আন্দোলনের অন্যতম মুখ সাহানি নাজনি। এদিন তার পরীক্ষা ছিল ইংরেজি বিষয়ে। দীর্ঘদিন পরীক্ষা গ্রহণকারী হিসেবে দায়িত্ব পালন করলেও, ভাগ্যের পরিহাসে এবার নিজেকেই পরীক্ষার আসনে বসতে হলো বলে জানান তিনি।

রাজপুর পদ্মমণি গার্লস হাইস্কুলে অনুষ্ঠিত পরীক্ষায় উপস্থিত হলেন আন্দোলনের অন্যতম মুখ সাহানি নাজনি। এদিন তার পরীক্ষা ছিল ইংরেজি বিষয়ে। দীর্ঘদিন পরীক্ষা গ্রহণকারী হিসেবে দায়িত্ব পালন করলেও, ভাগ্যের পরিহাসে এবার নিজেকেই পরীক্ষার আসনে বসতে হলো বলে জানান তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে চাকরি হারিয়ে ফের পরীক্ষায় সাহানি নাজনি, মেহবুব মন্ডল, সুমন বিশ্বাসরা

ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশের পরীক্ষা দিচ্ছেন আন্দোলনের অন্যতম মুখ সাহানি নাজনি, মেহবুব মন্ডল, সুমন বিশ্বাসরা।  

Advertisment

গত রবিবার নবম দশমের পর আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশ শ্রেণীর  শিক্ষক নিয়োগ পরীক্ষা। মোট শূন্য পদের সংখ্যা ১২ হাজার ৫১৪। পরীক্ষায় বসছেন প্রায় ২ লক্ষ ৪৫ হাজার ৫০০ প্রার্থী। রাজ্যজুড়ে মোট ৪৭৮টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিলের পর নতুন করে এই পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত ৭ই সেপ্টেম্বর নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষাকে স্বচ্ছ ও ত্রুটিমুক্ত রাখতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। 

Youtube VS Instagram: ইউটিউব নাকি ইনস্টাগ্রাম! কোন প্ল্যাটফর্মে দ্রুত আয় সম্ভব? ১০,০০০ ভিউয়ের জন্য কে বেশি টাকা দেয় জানেন?

Advertisment

রাজপুর পদ্মমণি গার্লস হাইস্কুলে অনুষ্ঠিত পরীক্ষায় উপস্থিত হলেন আন্দোলনের অন্যতম মুখ সাহানি নাজনি। এদিন তার পরীক্ষা ছিল ইংরেজি বিষয়ে। দীর্ঘদিন পরীক্ষা গ্রহণকারী হিসেবে দায়িত্ব পালন করলেও, ভাগ্যের পরিহাসে এবার নিজেকেই পরীক্ষার আসনে বসতে হলো বলে জানান তিনি। সাহানি নাজনি বলেন, “আমার জীবনের এই ১০টা বছর ফিরিয়ে দেওয়া হোক। আমরা নিয়ম মেনে ২০১৬ সালেই পরীক্ষা দিয়েছিলাম। এই দুর্নীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। অথচ আমাদেরই বারবার ভুক্তভোগী হতে হচ্ছে।”

অপরদিকে স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিতে রবিবার বারুইপুর হাই স্কুলে পরীক্ষা দিতে এলেন রাজ্যের যোগ্য শিক্ষক-শিক্ষিকা  অধিকার মঞ্চের কনভেনার মেহেবুব মন্ডল। এর আগে কালো পাঞ্জাবি পরে প্রতিবাদ স্বরূপ পরীক্ষা দিতে গিয়েছিলেন সোনারপুর বিদ্যাপীঠে। এবার স্কুল সার্ভিস কমিশনের শেষ পরীক্ষায় সাদা পোশাক পরেই প্রতিবাদ স্বরূপ পরীক্ষা দিতে এলেন বারুইপুর হাই স্কুলে। পরীক্ষা দিতে এসে অভিযোগ করে বলেন ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে রাজ্যের যোগ্য শিক্ষক- শিক্ষিকাদেরকে।

Partha Chatterjee: বড় খবর! SSC দুর্নীতিতে নিজেকে নির্দোষ দাবি করে কাদের ঘাড়ে দায় ঠেললেন পার্থ?

চাকরিহারা যোগ্য শিক্ষক সুমন বিশ্বাস একটানা আন্দোলনের পর অবশেষে একাদশ-দ্বাদশ শ্রেণির নতুন শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছেন। হুগলি উইমেন্স কলেজে অনুষ্ঠিত এই পরীক্ষার কেন্দ্রে প্রবেশের আগে তিনি আবারও গোটা সিস্টেমের প্রতি তার ক্ষোভ প্রকাশ করেন। সুমন বিশ্বাস জানান, পরীক্ষার পর নতুন করে আন্দোলনের রূপরেখা তৈরি হবে। যোগ্যদের তালিকা প্রকাশ এবং তাঁদের চাকরিতে পুনঃনিয়োগ নিশ্চিত করার দাবিতে আরও জোরালো আন্দোলন চলবে। 

SSC WB SSC Scam