Body recovery:২০ দিন নিখোঁজের পর স্কুলছাত্রীর পচাগলা দেহ উদ্ধার, অপহরণ করে খুন? কে গ্রেফতার জানেন?

Teenage girl killed: সপ্তম শ্রেণির ওই স্কুলছাত্রীকে অপহরণ করে খুনের অভিযোগ তুলেছে তার পরিবারের সদস্যরা।

Teenage girl killed: সপ্তম শ্রেণির ওই স্কুলছাত্রীকে অপহরণ করে খুনের অভিযোগ তুলেছে তার পরিবারের সদস্যরা।

author-image
Ashis Kumar Mondal
New Update
Birbhum Rampurhat,  Schoolgirl murder,  Missing for 20 days,  Decomposed body recovered  ,Kidnapping and murder  ,Schoolgirl missing case  ,Rampurhat crime,  West Bengal crime news  ,Teenage girl killed,  Body recovery,বীরভূম রামপুরহাট,  স্কুলছাত্রী খুন,  ২০ দিন নিখোঁজ  ,পচাগলা দেহ উদ্ধার,  অপহরণ করে খুন  ,স্কুলছাত্রী নিখোঁজ মামলা  ,রামপুরহাট অপরাধ , পশ্চিমবঙ্গ ক্রাইম নিউজ  ,কিশোরী খুন,  মৃতদেহ উদ্ধার

Rampurhat Police Station: রামপুরহাট থানা।

প্রায় ২০ নিখোঁজ থাকার পর পচাগলা মৃতদেহ উদ্ধার হল সপ্তম শ্রেণীর এক আদিবাসী স্কুলছাত্রীর। ওই ছাত্রীকে অপহরণ করে খুন করার অভিযোগ স্কুলেরই শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে বীররভূমের রামপুরহাটে। 

Advertisment

মৃত ছাত্রী বীরভূমের রামপুরহাটের বাসিন্দা। সেখানকারই একটি স্কুলে সপ্চম শ্রেণিতে পড়ত মেয়েটি। ছাত্রীটির পরিবারের অভিযোগ, ওই স্কুলের ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পাল তাঁদের মেয়েকে অপহরণ করেছে ও পরে খুন করেছে। পুলিশে অভিযোগ জানিয়েছে ছাত্রীটির পরিবার। তদন্তে নেমে ওই স্কুলশিক্ষককে পুলিশ গ্রেফতারও করেছে। 

আরও পড়ুন- West Bengal News Live Updates: পুজোর আগেই বেতন রাজ্য সরকারি কর্মীদের, পেনশনও মিলবে সময়ের আগেই?

মৃত ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৮ আগষ্ট টিউশন পড়তে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি সপ্তম শ্রেণীর ওই ছাত্রী। পরিবারের তরফে রামপুরহাট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল।

মেয়েটির পরিবারের দাবি, পরে তারা জানতে পারেন স্কুলের ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পাল তাদের মেয়েকে অপহরণ করেছে। বিষয়টি পুলিশে জানালে রামপুরহাট থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। 

আরও পড়ুন- Durga Puja 2025: কৃষ্ণনগর রায়বাড়ির ২৭৫ বছরের দুর্গোৎসব: আজও গৃহবধূদের নামেই শুরু হয় সংকল্প

মঙ্গরবার রাতে রামপুরহাট থানার কালিডাঙ্গা গ্রামের কাছে জলাজমি থেকে ওই ছাত্রীর পচা-গলা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মেয়েটির দেহ উদ্ধারের পর উত্তেজনা আরও বেড়ে গিয়েছে এলাকায়। পুলিশ ধৃত স্কুলশিক্ষককে দফায়-দফায় জেরা করছে। সেই সঙ্গে কথা বলা হচ্ছে ছাত্রীটির পরিবারের সদস্যদের সঙ্গেও।

crime Child death Rampurhat