/indian-express-bangla/media/media_files/2025/08/10/sukanta-majumder-ac-local-train-2025-08-10-13-30-58.jpg)
শিয়ালদা-রানাঘাট এসি লোকাল
AC Local: পুজোর মুখে শিয়ালদা শাখার যাত্রীদের জন্য বিরাট খুশির খবর, আরামের ভ্রমণে বিরাট উদ্যোগ নিল রেল।
মাত্র কয়েকটা দিনেই শিয়ালদহ শাখায় চালু হওয়া এ.সি. লোকাল লোকলগুলি ইতিমধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। পরীক্ষামূলক ভাবে চালানোর সিদ্ধান্ত নিলেও এই এসি লোকাল ট্রেনগুলিতে দিনে দিনে বাড়ছে যাত্রী সংখ্যা। এবার যাত্রীদের দাবি বিবেচনা করে বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে রেল।
পরীক্ষামূলকভাবে এক মাসের জন্য শিয়ালদহ – রানাঘাট ও শিয়ালদহ – বনগাঁ – রানাঘাট এ.সি. লোকাল দাঁড়াবে আরও বেশ কয়েকটি স্টেশনে। ফলে এসি লোকালে আরামে যাতায়াত করতে পারবেন আরও অধিক সংখ্যক যাত্রী। রেল সূত্রে জানা গিয়েছে এই নিয়ম কার্যকর হবে ১৫ সেপ্টেম্বর থেকে।
রেল সূত্রে খবর, ৩১৬৩৭/৩১৬৩৮ শিয়ালদহ – রানাঘাট এ.সি. লোকাল থামবে শ্যামনগর ও বেলঘরিয়ায়। অন্যদিকে ৩৩৭৬১/৩৩৭৬২ শিয়ালদহ – বনগাঁ – রানাঘাট এ.সি. ইএমইউ লোকাল থামবে চাঁদপাড়া, মছলন্দপুর, আশোকনগর রোড, বীরা ও বীরাটিতে। তবে পরীক্ষামূলক এই সময়কালে মাসিক টিকিট (Monthly Season Ticket) দেওয়া হবে না। রেল জানিয়েছে, যাত্রীসংখ্যার বিস্তারিত তথ্য সংগ্রহের পর স্টপেজ চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনার নেতৃত্বে পূর্বরেল যাত্রীদের আধুনিক ও উন্নত পরিষেবা দিতে একাধিক উদ্যোগ নিয়েছে। ব্যাস্ত সময়ে এ.সি. লোকাল চালুর ফলে ভিড়ও অনেকটাই কমবে বলে মনে করছেন রেলের আধিকারিকরা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us