/indian-express-bangla/media/media_files/m9ZvZNWcfDWhgpZOfqYC.jpg)
Eastern Railway: প্রতীকী ছবি।
Sealdah train cancellation: শিয়ালদহ ডিভিশনের গুরুত্বপূর্ণ রেল লাইনে রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ১ ডিসেম্বর রাত থেকে ২ ডিসেম্বর ভোর পর্যন্ত ট্রেন চলাচলে বড়সড় নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শিয়ালদহ ও বিধাননগর রোড স্টেশনের মাঝখানে ব্রিজ নম্বর ০১–এর লাইন নম্বর ০৫-এ মোট ২২৫ মিনিটের ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। এই ব্লক কার্যকর থাকবে ১ ডিসেম্বর রাত ২৩:৪৫ থেকে ২ ডিসেম্বর ভোর ০৩:৩০ পর্যন্ত।
রক্ষণাবেক্ষণ কাজের ফলে বেশ কিছু ট্রেন বাতিল হবে, কিছু ট্রেনের গতি আংশিকভাবে থামানো হবে এবং কিছু ট্রেন নির্দিষ্ট স্টেশন থেকে শুরু বা শেষ হবে। যাত্রীদের সুবিধার্থে রেলের তরফে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন- Raj Bhavan renamed: বড় সিদ্ধান্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের! রাজভবনের নাম পাল্টে দিলেন এক ঝটকায়
বাতিল ট্রেন (০১.১২.২০২৫)
৩১৪৪৭ শিয়ালদহ – নৈহাটি লোকাল, ৩১৪৫০ নৈহাটি - শিয়ালদহ লোকাল।
এই দুই ট্রেন পুরোপুরি বাতিল করা হয়েছে। প্রতিদিন যাতায়াতকারী নৈহাটি ও শিয়ালদহ রুটের যাত্রীদের জন্য এটি অসুবিধা তৈরি করতে পারে।
শর্ট-টার্মিনেশন ও শর্ট-অরিজিনেশন:
৩১৫৪২ শান্তিপুর – শিয়ালদহ লোকাল, ১ ডিসেম্বর ব্যারাকপুরে পৌঁছে যাত্রা শেষ করবে।অন্যদিকে, ৩১৫১১ শিয়ালদহ – শান্তিপুর লোকাল, ২ ডিসেম্বর ব্যারাকপুর থেকেই যাত্রা শুরু করবে। এরই পাশাপাশি ৩৩৮৫৮ বনগাঁ – শিয়ালদহ লোকাল, ১ ডিসেম্বর দমদম ক্যান্টনমেন্টে শর্ট-টার্মিনেট হবে।
৩৩৮১৫ শিয়ালদহ – বনগাঁ লোকাল, ২ ডিসেম্বর দমদম ক্যান্টনমেন্ট থেকে শর্ট-অরিজিনেট করবে। এই পরিবর্তনের ফলে বিশেষ করে অফিস যাত্রী ও নিয়মিত কমিউটারদের কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হতে পারে।
আরও পড়ুন-SIR নিয়ে পথে মতুয়ারা, তৃণমূলের মমতাবালা ঠাকুরের নেতৃত্বাধীন মিছিলে থাকছেন অধীর চৌধুরী
নতুন সময়সূচি (Rescheduling):
এরই পাশাপাশি ৫৩১৭১ শিয়ালদহ – লালগোলা প্যাসেঞ্জার, ২ ডিসেম্বর শিয়ালদহ থেকে ছাড়বে ০৩:৪৫ টার বদলে ০৪:১৫ টায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us