/indian-express-bangla/media/media_files/m9ZvZNWcfDWhgpZOfqYC.jpg)
Eastern Railway: প্রতীকী ছবি। Photograph: (pp)
Eastern Railway Mega Block: ফের শিয়ালদহ শাখায় রেল পরিষেবা ব্যাহত হতে চলেছে। সপ্তাহের শেষে ছুটির দিনে বা জরুরি কাজে যাঁরা বেরোনোর পরিকল্পনা করছেন, তাঁদের জন্য রইল সতর্কবার্তা। কাঁকুড়গাছি রোড এবং বালিগঞ্জ সেকশনের মাঝে এক্স-২৫ (X-25) নম্বর ব্রিজে গার্ডার লঞ্চিংয়ের কাজের জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হচ্ছে।
রেল সূত্রে খবর, ২৪ জানুয়ারি রাত ১০টা থেকে ২৫ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত, মোট ২৩ ঘণ্টা এই কাজ চলবে। এর ফলে রবিবার (২৫ জানুয়ারি, ২০২৬) শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে এবং বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন বা সংক্ষিপ্ত করা হয়েছে।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী ট্রেন চলাচলে নিম্নলিখিত পরিবর্তনগুলি করা হয়েছে:
২৫ জানুয়ারি (রবিবার) যে ট্রেনগুলি বাতিল থাকবে:
বজবজ – নৈহাটি: ৩১০৫৩ আপ।
নৈহাটি – শিয়ালদহ: ৩১৪২২, ৩১৪৪২, ৩১৪৪৬ ডাউন এবং ৩১৪৩১ আপ।
আরও পড়ুন- Saraswati Puja: বদলছে সময়, বদলছে সুর! বাঙালির বাগদেবীর আরাধনার সেকাল ও একাল
মধ্যমগ্রাম – মাঝেরহাট: ৩০৩৫৮ ডাউন এবং ৩০৩৫৭ আপ।
ক্যানিং – বারাসত: ৩৩০৬১ আপ।
নৈহাটি – মাঝেরহাট: ৩০১৫২, ৩০১৫৪ ডাউন এবং ৩০১২৩ আপ।
মাঝেরহাট – রানাঘাট: ৩০১৩৫ আপ।
বজবজ – শিয়ালদহ: ৩৪১৫৭, ৩৪১১৭ আপ।
মাঝেরহাট – হাসনাবাদ: ৩০৩২১ আপ।
২৫ জানুয়ারি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন ও সংক্ষিপ্তকরণ:
এদিন বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। মূলত চক্ররেল বা সার্কুলার রুটের ট্রেনগুলিকে শিয়ালদহ স্টেশনে টার্মিনেট করা হবে অথবা বারাসত ও দমদমে থামিয়ে দেওয়া হবে।
১. শিয়ালদহ নর্থে (উত্তর শাখা) যাত্রা শেষ হবে:
৩৪০৫২ ও ৩৪০৫৪ নৈহাটি-বজবজ লোকাল, ৩৪০৫৬ কল্যাণী সীমান্ত-বজবজ লোকাল এবং ৩০১১২ ব্যারাকপুর-বালিগঞ্জ লোকাল।
২. শিয়ালদহ সাউথে (দক্ষিণ শাখা) যাত্রা শেষ হবে:
৩১০৫১ এবং ৩১০৫৫ বজবজ-নৈহাটি লোকাল।
৩. বারাসতে যাত্রা শেষ হবে: ৩০৩৪৬ বনগাঁ-মাঝেরহাট লোকাল এবং ৩৪০৬২ বনগাঁ-ক্যানিং লোকাল।
আরও পড়ুন-বইমেলা প্রাঙ্গণেই ১০ কোটির 'বইতীর্থ', উদ্বোধনে এসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
৪. বারাসত থেকে যাত্রা শুরু করবে: ৩০৩৬১ এবং ৩০৩৩৩ মাঝেরহাট-হাসনাবাদ লোকাল।
৫. দমদমে যাত্রা শেষ হবে: ৩০১৪২ গেদে-মাঝেরহাট লোকাল।
বিশেষ ট্রেনের ব্যবস্থা:
যাত্রীদের সুবিধার্থে রেলের তরফে সামান্য কিছু বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। ৩০৫৫২ বালিগঞ্জ-ঘুটিয়ারি শরিফ লোকালটি বালিগঞ্জের পরিবর্তে মাঝেরহাট স্টেশন থেকে সন্ধ্যা ৭:৩০ মিনিটে ছাড়বে এবং মাঝেরহাট ও বালিগঞ্জের মধ্যে সমস্ত স্টেশনে দাঁড়াবে।
একটি শিয়ালদহ-রানাঘাট প্যাসেঞ্জার স্পেশাল শিয়ালদহ থেকে দুপুর ৩:০৫ মিনিটে ছাড়বে এবং নৈহাটি থেকে ৪:০৭ মিনিটে ছাড়বে।
এই ট্রেনটি নৈহাটি ও রানাঘাটের মধ্যবর্তী সমস্ত স্টেশনে দাঁড়াবে। যাত্রীদের এই সাময়িক অসুবিধার জন্য রেলের তরফে দুঃখপ্রকাশ করা হয়েছে। সোমবার সকাল থেকে পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us