/indian-express-bangla/media/media_files/2025/11/08/tmc-sir-initiative-abhishek-banerjee-west-bengal-2025-11-08-19-09-56.jpg)
ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে ভোটারদের সঙ্গে জনসংযোগ গড়ে তুলতে মেগা প্ল্যান ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন- SIR আতঙ্কে বাংলায় পরপর মৃত্যু! দায় কার? কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল
আগামী ১ ডিসেম্বর থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে চালু হতে চলেছে বিশেষ স্বাস্থ্য পরিষেবা ‘সেবাশ্রয় ২’। শনিবারই তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যাণ্ডেলে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। তাতে লেখা হয়েছে “আর মাত্র ১৫ দিন! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সেবাশ্রয় ২। এর মাধ্যমে ডায়মন্ড হারবারের প্রতিটি পরিবারকে নির্ভরযোগ্য, মানবিক ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার নতুন অঙ্গীকার নেওয়া হয়েছে।”
আরও পড়ুন- একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ SSC-এর, আপনার নাম লিস্টে আছে তো?
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সেবাশ্রয়ের এই নতুন সংস্করণটি আরও সুচারু ভাবে সাজানো হয়েছে, যাতে সকলের জন্য স্বাস্থ্য পরিষেবা গ্রহণের সুযোগ নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়। এই উদ্যোগে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক। সেই সঙ্গে রোগীরা পাবেন বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ, জরুরি ডায়াগনস্টিক টেস্টের সুবিধা এবং পাশাপাশি থাকবে রেফারেল সিস্টেম। যাতে কেউ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন।
আরও পড়ুন-ভোটের আগে বিরাট বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, CBI-কে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ
আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার প্রাক্কালে এই ঘোষণার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস দক্ষিণ ২৪ পরগনায় ভোটারদের আরও কাছে পৌঁছাতে পারবে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম ‘সেবাশ্রয়’ প্রকল্প শুরু করেন, যার আওতায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল।
আরও পড়ুন- রাজভবনে মজুত 'বোমা, গুলি, বন্দুক', বিস্ফোরক মন্তব্যে বিরাট বিপাকে কল্যান
২০১৪ সাল থেকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৪ লোকসভা নির্বাচনে তিনি ডায়মন্ড হারবার লোকসভা আসন থেকে ৭ লক্ষেরও বেশি ভোটে জয় লাভ করেন। যদিও সেই জয় নিয়ে হাইকোর্টে মামলা বিচারাধীন রয়েছে। এদিকে কয়েক সপ্তাহ আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে এক 'স্বাস্থ্য শিবির' চালু করেন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, শুভেন্দু অধিকারী আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ মডেলকেই নকল করছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us