Sebaashray II: বিরাট লক্ষ্যে বড় পদক্ষেপ অভিষেকের, বাংলার বুকে আজ থেকে শুরু মেগা হেলথ কর্মসূচি

Sebaashray II: প্রথম পর্যায়ের সাফল্যের পরেই দ্বিতীয় পর্বের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই উদ্যোগের উদ্যোক্তা ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Sebaashray II: প্রথম পর্যায়ের সাফল্যের পরেই দ্বিতীয় পর্বের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই উদ্যোগের উদ্যোক্তা ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Sebaashray 2, Abhishek Banerjee, Diamond Harbour health camp, Trinamool Congress initiative, free healthcare Bengal, Diamond Harbour Lok Sabha, medical camp Bengal, TMC health outreach, Sebaashray camps, Bengal healthcare program

বিরাট লক্ষ্যে বড় পদক্ষেপ অভিষেকের, বাংলায় বুকে আজ থেকে শুরু মেগা হেলথ কর্মসূচী

Sebaashray II: দ্বিতীয় দফার উদ্যোগ। স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জনসংযোগ। আর সামনেই ২০২৬ বিধানসভা নির্বাচন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ফের শুরু হচ্ছে ‘সেবাশ্রয় ২’ উদ্যোগ। ১ ডিসেম্বর সোমবার থেকে শুরু হবে এই পরিষেবা। চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়া প্রথম পর্যায়ের সাফল্যের পরেই দ্বিতীয় পর্বের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই কর্মসূচির উদ্যোক্তা ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisment

আরও পড়ুন- দীঘার মুকুটে জুড়ল নয়া পালক, ভ্রমণ প্রিয় বাঙালি হিসাবে এই খবরে গর্ব হবে আপনারও

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীন সাতটি বিধানসভা ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, সাতগাছিয়া, মেটিয়াব্রুজ, বাজবজ, মহেশতলা এবং ফলতা। প্রতিটি এলাকায় অনুষ্ঠিত হবে এই সেবাশ্রয় শিবির। শিবিরে অংশ নিতে আগাম নাম নথিভুক্ত করতে হবে। এই স্বাস্থ্য পরিষেবায় বিনামূল্যে ডাক্তারি পরামর্শ, ওষুধ বিতরণ করা হবে। এমনকি রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন পড়লে ব্যয়ভার বহন করা হবে। 

Advertisment

প্রথম দফার সেবাশ্রয় শিবিরে দুই শিশুর বিনামূল্যে হৃদরোগের অস্ত্রোপচার করানো হয়েছিল। শিবিরগুলিকে বেসরকারি ও সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত করা হয়েছে, যাতে বিশেষ চিকিৎসা সহজে মিলতে পারে।

আরও পড়ুন-  চার বছরের মেয়েটার কথাও ভাবল না, পরকীয়ার জেরেই স্বামীকে পরপর কোপ? বুক কাঁপানো খুনে বাংলায় চাঞ্চল্য

নিজের জন্মদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই স্বাস্থ্য পরিষেবার ঘোষণা করেছিলেন। পরে এলাকাবাসীর বিপুল সাড়া পাওয়া যায় শিবিরগুলিতে। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে ছিলেন নার্স, স্বাস্থ্যকর্মী ও তৃণমূলের কর্মীরা রোগীদের সঠিক চিকিৎসকের কাছে পৌঁছে দিতে বিশেষ সাহায্য করেছেন। শিবিরের অন্যতম বৈশিষ্ট্য ছিল মানসম্মত ও সুসংগঠিত স্বাস্থ্য পরিষেবা।

শিবিরে উপস্থিত চক্ষু বিশেষজ্ঞরা বিনামূল্যে চোখ পরীক্ষা করেন এবং প্রয়োজনে চশমা সরবরাহ করেন। কোনও রোগীর ছানি ধরা পড়লে তাঁদের বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়, যেখানে বিনামূল্যে অপারেশন করানো হয়। ডিসেম্বরের ১ তারিখ থেকে শুরু হয়ে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে সেবাশ্রয়ের দ্বিতীয় পর্ব। 

আরও পড়ুন- SIR নিয়ে বিরাট আপডেট, বড় সিদ্ধান্ত কমিশনের

অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই এক্স-এ লিখেছিলেন, “সেবাশ্রয় তৈরি হয়েছিল সকলের জন্য সুলভ ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে। মানবিকতার অনুভূতি ও সমাজসেবার দায়িত্ববোধ থেকেই গত বছর এই উদ্যোগ শুরু করি, শুধু ডায়মন্ড হারবার নয়, গোটা বাংলা থেকেই বহু মানুষ এর সুফল পেয়েছেন।” উল্লেখ্য, রাজ্যে একাধিক তৃণমূল সাংসদ থাকলেও একমাত্র ডায়মন্ড হারবারেই এই সেবাশ্রয় কর্মসূচি পালিত হয়। 

abhishek banerjee