West Bengal cold wave: শীতের সুনামিতে কাঁপছে বাংলা, বর্ষশেষে আবহাওয়ার আরও বড় চমক? তুষারপাতের সতর্কতা!

Kolkata temperature today: বর্ষশেষে হাড়কাঁপানো শীতে কাঁপছে বাংলা। ৩১ ডিসেম্বর থেকে দার্জিলিং-কালিম্পংয়ে বৃষ্টি ও বরফের সম্ভাবনা, কলকাতাসহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা ১১–১৩ ডিগ্রিতে নামার পূর্বাভাস।

Kolkata temperature today: বর্ষশেষে হাড়কাঁপানো শীতে কাঁপছে বাংলা। ৩১ ডিসেম্বর থেকে দার্জিলিং-কালিম্পংয়ে বৃষ্টি ও বরফের সম্ভাবনা, কলকাতাসহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা ১১–১৩ ডিগ্রিতে নামার পূর্বাভাস।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal weather update  ,Kolkata cold wave,  Severe cold in West Bengal,  Kolkata temperature today  ,North Bengal weather forecast  ,South Bengal cold wave,  Winter weather update Bengal,  Alipore weather office update  ,Cold wave alert West Bengal , Darjeeling snowfall forecast,পশ্চিমবঙ্গ আবহাওয়া  ,আজকের আবহাওয়ার খবর  ,কলকাতার আবহাওয়া  ,শীতের দাপট বাংলা,  কলকাতায় ঠান্ডা  ,উত্তরে হাওয়া,  দক্ষিণবঙ্গের আবহাওয়া,  উত্তরবঙ্গের আবহাওয়া  ,আলিপুর আবহাওয়া দপ্তর  ,দার্জিলিং তুষারপাত  ,শৈত্যপ্রবাহ পশ্চিমবঙ্গ

Darjeeling snowfall forecast: ঠান্ডার জোরালো দাপট বাংলাজুড়ে।

West Bengal Weather Updates 29 December 2025: হাড় কাঁপানো শীতে কার্যত জবুথবু অবস্থা গোটা বাংলার। শীতের দাপটে কাঁপছে শহর থেকে গ্রাম, সমতল থেকে পাহাড়। এরই মধ্যে বর্ষবরণের মুখে বড়সড় পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে দার্জিলিং সহ উত্তরবঙ্গের উঁচু এলাকাগুলিতে বৃষ্টি এবং সঙ্গে বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে নতুন বছরের শুরুটা পাহাড়ে আরও ঠান্ডা ও প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়েই হতে চলেছে।

Advertisment

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পং-এর পাশাপাশি আলিপুরদুয়ার জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল ঠান্ডার সঙ্গে বৃষ্টি ও তুষারপাতের জেরে পাহাড়ি এলাকায় পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। একইসঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তাও জারি করা হয়েছে।

আরও পড়ুন- BLO death: স্কুলঘরেই ঝুলন্ত দেহ BLO-প্রধান শিক্ষকের, সুইসাইড নোটে ‘অমানবিক চাপ’-এর অভিযোগ

এদিকে, সপ্তাহের প্রথম দিনেই শীতের সুনামি বইছে শহর কলকাতায়। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে শহরবাসীকে আরও কিছুদিন কনকনে ঠান্ডার সঙ্গেই দিন কাটাতে হবে।

আরও পড়ুন-West Bengal News LIVE Updates:পাখির চোখ বাংলা, সোমেই তিন দিনের বঙ্গ সফরে আমিত শাহ, কোন কোন ইস্যুতে তৃণমূলকে নিশানা?

শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও শীতের দাপট বজায় থাকবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রার পারদ ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের প্রকোপ আরও বাড়তে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে কোথাও কোথাও তাপমাত্রা আরও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন- ১ জানুয়ারি মুর্শিদাবাদের পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক, পুলিশি অ্যাকশনের বিরুদ্ধে সরব হুমায়ুন

আবহাওয়া দপ্তরের মতে, বর্ষবরণের আগে রাজ্যজুড়ে ঠান্ডার তুমুল স্রোত বইবে। তবে কিছুটা স্বস্তির খবর হল, নতুন বছরের শুরু থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে। আগামী ১ জানুয়ারি থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস।

অন্যদিকে, উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও আগামী কয়েকদিন ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। ফলে ভোরের দিকে যান চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে, বর্ষশেষে শীতের দাপটে কাঁপছে বাংলা, আর নতুন বছর শুরু হবে কনকনে ঠান্ডা ও কুয়াশার মধ্য দিয়েই।

winter Bengal Weather Bengal Weather Forecast Kolkata winter news North Bengal weather update